১০:১৮ এম
চাঁদপুরের মতলব পৌরসভার কলাদীতে একটি বাসায় রহস্যজনক কারণে গত দশ দিন ধরে সোহাগ নামের এক যুবক শিকলবন্দী রয়েছেন।
স্বজনদের অভিযোগ, মানসিক প্রতিবন্ধী হওয়ায় সোহাগ নামের ওই যুবককে আটকে রাখা হয়েছে। শিকলবন্দী যুবক সোহাগের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার চন্দ্র সাগরদী নৈয়াইর গ্রামে।
এদিকে, প্রতিবেশীরাই জানিয়েছেন যে, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওই যুবককে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে রাখা হচ্ছে। এ নিয়ে অভিযোগ তুলে তারা বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানিয়েছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
অন্যদিকে, যুবক শিকলবন্দী অবস্থায় থাকায় ওই ঘটনা এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে তার মামা কামাল প্রধান ভাগ্নে সোহাগের শিকল খুলে দেন, কিন্তু তাকে বসতঘরে আটকে রাখা হয়েছে।
এই বিষয়ে অভিযোগ তুলেছেন স্থানীয় গণমাধ্যমকর্মী মাহফুজ মল্লিক। তিনি জানান, সুস্থ সোহাগ নামের ওই যুবককে পাগল বানিয়ে শিকলবন্দী করে একটি অপরিচ্ছন্ন নিস্তব্ধ কক্ষে আটকে রাখার কারণ কী? তার প্রশ্ন, ঘটনাটির পেছনে অজানা কিছু লুকিয়ে থাকতে পারে। তাই আইনপ্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম জানিয়েছেন, ‘যুবক শিকলবন্দী। এমন অমানবিক ঘটনার পেছনের কারণ খুঁজে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন