প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পৃথক স্থানে অভিযানের মাধ্যমে র্যাব মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও শিশু ধর্ষণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৮ জলাই) রাতে র্যাব-৪ এর সহায়তায় রংপুরের র্যাব-১৩ এবং পাবনার র্যাব-১২ এর যৌথ অভিযানিক দল ঢাকার আশুলিয়া অঞ্চলে পৃথক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহের এবং শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাবের গোয়েন্দা দল।
র্যাব-৪ সূত্রে জানানো হয়েছে, রাতের সময় আশুলিয়ার জিরাবো এলাকা থেকে হত্যামামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করে র্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং র্যাব-৪ নবীনগর ক্যাম্পের অভিযানিক দল।
অন্য একটি অভিযানে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে সিরাজগঞ্জের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সিপিসি-পাবনা ও র্যাব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের গোয়েন্দা দল।
আসামিদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন