প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অঞ্চলে বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে সমুদ্রবন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় ক্ষেত্রে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তিনটি সমুদ্রবন্দর, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে সোমবার (১৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন