ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নড়াইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে


নড়াইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে

নড়াইল সদরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উজির আলী (৩৪) ছুরিকাঘাতের মাধ্যমে আহত হয়েছেন। এই ঘটনায় অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে। বর্তমানে আহত প্রধান শিক্ষক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে শহরের নড়াইল কালেক্টরেট স্কুলে ঘটনার সূত্রপাত ঘটে। আহত উজির আলী নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে।

পুলিশ ও বিদ্যালয়ের সূত্রে জানা যায়, রোববার দুপুরে অভিভাবকরা কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীর বেতন পরিশোধের জন্য গিয়েছিলেন। এই সময়ে বিদ্যালয়ের অফিস সহকারী রাকিব হোসেন অন্তর, বেতন না নিয়েই, বেশ কয়েকজন অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহার করেন। প্রধান শিক্ষক যখন এই ঘটনা জানতে পেরে অফিস সহকারীর কাছে কারণ জানতে চান, তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

প্রধান শিক্ষক রুম থেকে বেরিয়ে যেতে চাইলে অফিস সহকারী অন্তর, উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরবর্তীতে আহত অবস্থায় শিক্ষকরা প্রধান শিক্ষকে জেলা হাসপাতালে নিয়ে যান।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, প্রধান শিক্ষক উজির আলীর হাতে, মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভুক্তভোগী প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত রাকিব হোসেন অন্তরকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে। পাশাপাশি, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে হওয়া মামলার কার্যক্রম স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে হওয়া মামলার কার্যক্রম স্থগিত

হাইকোর্ট সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে হওয়া মামলার সব ধরনের কার্যক্রম স্থগিত করেছেন।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশটি রোববার (১৯ জুলাই) দেন।

সিটি গ্রুপের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে ঢাকার সিএমএম আদালত সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানসহ ৫ জনের বিরুদ্ধে ৫ কোটি ৩৪ লাখ টাকার বিজ্ঞাপন বিল আত্মসাতের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়ের বাদী হয়ে এই প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলাটি করেছিলেন।

গত ৭ জুলাই আসামিরা আদালতে হাজির না হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

এই মামলার অন্য আসামিরা হলেন- সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার আয়েশা সিদ্দিকা। হাইকোর্টের আজকের স্থগিতাদেশের কারণে আসামিদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা এবং মামলার পুরো আইনি প্রক্রিয়া আপাতত বন্ধ হয়ে গেল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ শাহজালাল বিমানবন্দরে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ শাহজালাল বিমানবন্দরে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বার জব্দ করেছে যৌথ অভিযানে মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজ। রোববার (১৯ জুলাই) পরিচালিত এ অভিযানে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালান চক্র বিদেশ থেকে আনা ফলের চালানের আড়ালে স্বর্ণ পাচারের চেষ্টা করছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট পরিমাণ অন্তত ১৬ কেজি বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এছাড়া স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে। ঢাকা কাস্টমস জানায়, ডিক্লারেশন দেয়া ছিল ফল হিসেবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করবেন ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


লেবাননের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করবেন ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে

এই সপ্তাহে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হোয়াইট হাউসে প্রথমবারের মতো যাবেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার এবং লেবানন থেকে ইসরাইলের সেনা প্রত্যাহার নিশ্চিত করার একটি পরিকল্পনা উপস্থাপন করবেন।

রোববার (১৯ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আউন, যিনি গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে লেবাননের মার্কিন-সমর্থিত সেনাবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি ২০ বছরের মধ্যে প্রথম লেবানিজ রাষ্ট্রপ্রধান হিসেবে হোয়াইট হাউস সফর করছেন। সেখানে তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে যাচ্ছেন, যা তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মঙ্গলবারের এই বৈঠকটি লেবাননের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। কারণ ইসরাইলি সৈন্যরা দেশের দক্ষিণাঞ্চলের একটি বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে, এবং ইসরাইলি হামলার ফলে প্রচুর লেবানিজ জনগণ বাস্তুচ্যুত হয়েছেন। হিজবুল্লাহ সরকার ও ইসরাইলের সাথে সরাসরি আলোচনা এবং তাদের অস্ত্র কেড়ে নেয়ার রাষ্ট্রীয় প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

গত সপ্তাহে তার অফিস থেকে প্রকাশিত এক মন্তব্যে আউন বলেছেন, তিনি ট্রাম্পকে Ιসরাইলের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে বলবেন যাতে লেবানন ও ইসরাইলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ২৬ জুনের চুক্তিটি কার্যকর হয়।

এই চুক্তির লক্ষ্য হিজবুল্লাহকে নিরস্ত্র করা, পর্যায়ক্রমিক ইসরাইলি সেনা প্রত্যাহার নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের ক্ষেত্র প্রস্তুত করা।

এদিকে, লেবাননের একজন কর্মকর্তা বলেছেন, আউন হিজবুল্লাহর বিশাল অস্ত্রাগার নিষ্ক্রিয় করার বিষয়ে ট্রাম্পের কাছে একটি লিখিত প্রস্তাব পেশ করবেন। ওই কর্মকর্তা বলেছেন যে, আউন বিশ্বাস করেন, ইসরাইলকে সৈন্য প্রত্যাহারে চাপ দিতে এবং লেবাননকে তার সার্বভৌমত্ব পুনরুদ্ধারে সহায়তা করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা কেবল ট্রাম্পেরই রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় ৩ আসামি রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় ৩ আসামি রিমান্ডে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন আসামি হেলাল, মহিউদ্দিন এবং শাহীন আলম ওরফে শাকিলকে ৫ দিনের পুলিশ রিমান্ডে দিয়েছেন আদালত।

রোববার, ১৯ জুলাই দুপুরে কিশোরগঞ্জের ৪ নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লুৎফুন্নাহার এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে, চাঞ্চল্যকর এই জাহাঙ্গীর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মিঠামইন থানার ওসি মো. মনোয়ার হোসেন গ্রেফতার ৩ আসামিকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করেন। আদালত আবেদন শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ জুলাই রাত পৌনে ১০ টায় মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজের বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এই সময় জাহিদুল আলম জাহাঙ্গীরের সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই কিশোরগঞ্জ সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।

এ ঘটনায় গত ১৮ জুলাই নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে গ্রেফতার ৩ সন্ত্রাসীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামী করে মিঠামইন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কেন হত্যা, এবং নেপথ্যে কারা? ১৫ জুলাই রাতে খুন হন বিএনপির নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর। ঘটনার চার দিন পার হলেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নেপথ্যে নির্দেশদাতাদের চিহ্নিত করতে পুলিশ সক্ষম হয়নি।

পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে মোটা অংকের টাকায় পেশাদার কিলার ভাড়া করে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে হত্যা করা হয়। চুক্তি অনুযায়ী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাদের জামিনে বের করে আনা হয়। হামলার সময় বিএনপি কর্মী হাদিস নিজেও আহত হয়েও হেলাল নামে এক হত্যাকারীকে ধরে ফেলে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হেলাল স্বীকার করেন, জাহাঙ্গীরকে হত্যার জন্য তাদের ভাড়া করে আনা হয়েছে। খোকা নামে এক ব্যক্তি তাদের কাশিমপুর কারাগার থেকে জামিনে বের করে আনার বিষয়েও জানান হেলাল।

হেলালের দেখা স্বীকারোক্তিমূলক এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গা ঢাকা দেন মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকারম হোসেন খোকা। খোকা নিহত জাহাঙ্গীর ও তার পরিবারের লোকজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পুলিশ বলছে, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পেছনে কারা এটি পরিকল্পনা করেছে, কারা সন্ত্রাসী ভাড়া করে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের উদ্দেশ্য কী ছিলো - এসব বিষয় সামনে রেখে তদন্ত কাজ চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিঠামইন থানার ওসি মো. মনোয়ার হোসেন বলেছেন, হত্যাকারীরা বহিরাগত। ঘটনার পরপরই আমরা তাদের ধরতে পেরেছি। এটি একটি ভালো দিক। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ডে বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যাবে হত্যাকাণ্ডের নির্দেশদাতা কারা।

দ্রুতই হত্যার আসল কারণ এবং জড়িতদের বের করা সম্ভব হবে বলেও জানান ওসি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%