০৪:১৩ পি.এম
হাইকোর্ট সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে হওয়া মামলার সব ধরনের কার্যক্রম স্থগিত করেছেন।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশটি রোববার (১৯ জুলাই) দেন।
সিটি গ্রুপের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এর আগে ঢাকার সিএমএম আদালত সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানসহ ৫ জনের বিরুদ্ধে ৫ কোটি ৩৪ লাখ টাকার বিজ্ঞাপন বিল আত্মসাতের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়ের বাদী হয়ে এই প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলাটি করেছিলেন।
গত ৭ জুলাই আসামিরা আদালতে হাজির না হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।
এই মামলার অন্য আসামিরা হলেন- সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার আয়েশা সিদ্দিকা। হাইকোর্টের আজকের স্থগিতাদেশের কারণে আসামিদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা এবং মামলার পুরো আইনি প্রক্রিয়া আপাতত বন্ধ হয়ে গেল।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন