প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুকে লক্ষ্য করে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের বিরুদ্ধে কাপাসিয়ায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার বিকালে ফকির মজনু শাহ্ সেতুর পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলের পর সদর ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মজিবুর রহমান টিক্কার সভাপতিত্বে এবং সদস্য সচিব ফোরকানুল ইসলাম ফকির মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন ফকির ইস্কান্দার আলম জানু। তিনি বলেন, "গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমার বিরুদ্ধে একতরফা ভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে।"
তিনি আরও জানান, অভিযোগকারী মুসাকে সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনেক আগে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের বিরুদ্ধে সে গভীর ষড়যন্ত্র করছে।" কমিটি দেয়ার নামে লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন, "তার এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মৃধা, মোঃ আক্তারুজ্জামান প্রধান, উপজেলা কৃষক দল নেতা ফখরুল ইসলাম প্রধান, নাজমুল ইসলাম, শেখ মোঃ সাইফুল ইসলাম নান্না, মোঃ ইব্রাহীম, আব্দুস সালাম প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন