ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নারীসহ আটক হওয়া সেই নেতা পদ হারালেন


নারীসহ আটক হওয়া সেই নেতা পদ হারালেন

নোয়াখালীর হাতিয়ায় এক নারীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনায় আশ্রাফ উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতাকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘর থেকে স্থানীয়রা তাকে এক নারীসহ আটক করে।

বহিষ্কৃত আশ্রাফ উদ্দিন হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায়, যা সংগঠনের নীতিমালার পরিপন্থি, আশ্রাফ উদ্দিনকে নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি পদ ও প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। একই সঙ্গে তার সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত পৌনে ১০টার দিকে আশ্রাফ উদ্দিন নোয়াখালী সদর উপজেলার এক নারীকে নিয়ে জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘরে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ওই ঘরে গিয়ে তাদের আটক করে। পরে তাদের ঘর থেকে বের করে সড়কে নিয়ে আসা হয়। এ সময় উপস্থিত কয়েকজন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে রাত ১১টার দিকে স্থানীয়ভাবে তাদের ছেড়ে দেওয়া হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই সংশ্লিষ্টরা ঘটনাস্থল ত্যাগ করেন। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং স্থানীয়রাও এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী দলকে গাড়ির ধাক্কা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী দলকে গাড়ির ধাক্কা, নিহত ৮

থাইল্যান্ডে দলের সঙ্গে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান বৌদ্ধ ভিক্ষুদের উড়িয়ে নিয়ে যায়। এই ঘটনায় ৮ জন ভিক্ষু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১০ জন। এনডিটিভির খবরে বলা হয়েছে, গাড়িটি চালানোর সময় ১১ বছর বয়সী একটি শিশু ছিলেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রার অংশ হিসেবে ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু এবং পাঁচজন সাধারণ অনুসারী সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতিতে গাড়িটি তাদের ওপর উঠে যায়।

মুকদাহান প্রাদেশিক পুলিশের কমান্ডার মেজর জেনারেল পাইরোজ থাইফুৎসা সাংবাদিকদের বলেছেন, ‘সন্দেহভাজন একজন শিশু’। তিনি আরও বলেন, গাড়িটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কারণ পরিস্থিতির সঠিক কারণ নির্ণয় করা প্রয়োজন। শিশুটির বাবা-মাকেও আসতে বলা হয়েছে, যেন শিশুটির তত্ত্বাবধানের দায়িত্বে কে আছে তা নির্ধারণ করা যেতে পারে এবং আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়।

পুলিশ জানিয়েছে, ছেলেটি তার বাবা-মায়ের অনুমতি ছাড়াই পিকআপ ট্রাকটি নিয়েছিল এবং পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভিক্ষুদের ওপর চালিয়ে দেয়। ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষু মারা যান এবং হাসপাতালে পরে আহত অবস্থায় আরও তিনজন মারা যান। এছাড়া ১০ জনেরও বেশি চিকিৎসাধীন রয়েছেন।

মুকদাহান প্রদেশের গভর্নর ওয়ারায়ান বুনারাত বলেন, ‘এই ঘটনাটি সড়ক নিরাপত্তার বিষয়ে একটি বৃহত্তর সতর্কবার্তা হিসেবে দেখা উচিত। সাম্প্রতিক বছরগুলোতে আমরা সড়ক নিরাপত্তার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। এই ঘটনা শুধু আমাদের প্রদেশের জন্য নয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ জনগণের জন্যও শিক্ষা হওয়া উচিত।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাকিব খান দিলেন নতুন সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


শাকিব খান দিলেন নতুন সুখবর

ঢালিউড মেগাস্টার শাকিব খান নতুন সিনেমা নিয়ে সুখবর দিয়েছেন। অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমার সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) শাকিব খান ভেরিফায়েড ফেসবুক পেজে একটি নতুন ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যাচ্ছে, ‘বরবাদ’ সিনেমার পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে বসে আছেন শাকিব। সকলের মুখে নতুন প্রত্যাশার হাসি ঝলমল করছে।

ক্যাপশনে লেখা হয়েছে, 'বরবাদ' টিম আবার ফিরছে। চলুন আবারও ইতিহাস গড়ি।

এমন পোস্টের পর ভক্তরা মন্তব্যের ঘরে উচ্ছ্বাস ও ভালোবাসা জানাতে শুরু করেন। বেশিরভাগ ভক্ত নতুন সিনেমায় শাকিবের কাছ থেকে নতুন লুক ও দুর্দান্ত অ্যাকশন দেখার ইচ্ছা প্রকাশ করেন।

জানা যায়, রিয়েল অ্যানার্জির নতুন সিনেমায় আজ বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এবারের সিনেমাও ‘বরবাদ’-এর মতো আলোচিত এবং ব্যবসাসফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সিনেমাটি আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। যদিও বিগ বাজেটের নতুন সিনেমাটির নাম বা গল্প এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেয়া হবে এবং প্রয়োজনীয় বিস্তারিত তথ্য জানা যাবে।

ঢালিউডের ব্লকবাস্টার হিট সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে কলকাতার ইধিকা পাল অভিনয় করেন।

এ সিনেমার পর পরিচালক সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ নির্মাণ করেন অন্যদিকে শাকিব খান ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ নামের দুই সিনেমায় অন্য পরিচালকের পরিচালনায় অভিনয় করেন। কিন্তু কোনোটিই ব্যবসাসফল না হওয়ায় ‘বরবাদ’ টিমের সদস্যরা এক হয়ে ঢালিউডে নতুন ব্যবসাসফল সিনেমা নির্মাণে মাঠে নামছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

বাগেরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানজিন ইসলাম রাজ (১৬) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তানজিন ইসলাম ছিল উপজেলার সুন্দরবন গ্রামের শেখ সুলতান মাহমুদের ছেলে। তিনি বাগমারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দশম শ্রেণীর ওই শিক্ষার্থী মোটরসাইকেল চালাতে গিয়ে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছিলেন। হঠাৎ ব্রেক জ্যাম হয়ে যায়, ফলে গাড়িটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন জানান, মরদেহ এসময় হাসপাতালে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ হাসপাতালে আসেনি। পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজীবন বিএনপি করে মরতে চান বলে ঘোষণা দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


আজীবন বিএনপি করে মরতে চান বলে ঘোষণা দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক ও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একজন একাধিকবারের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু আজীবন বিএনপি করে মরতে চান বলে ঘোষণা দিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় এই ঘোষণা দেন।

এ সময় তিনি বক্তব্য রাখতে গিয়ে আরও জানান, দুইবার তাঁকে রাজু সাহেব (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী) জোর করে ফেল করে এবং তাঁকে হয়রানি করেছে। তাঁকে নির্বাচন অফিসে আটকিয়ে রাখা হয়েছে এবং অনেকভাবে তাঁকে হয়রানি করা হয়েছে। তিনি বলেন, "আমি কিন্তু কোনো দল করি নাই। আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম।"

আলী আহম্মেদ দুলু উল্লেখ করেন, তিনি একসময় ছাত্রদল করতেন। ৮১ সাল থেকে ছাত্রদল করতে গিয়ে যখন তিনি চেয়ারম্যান হন, তখন যে দল ক্ষমতায় আসে, সেই দলের সাথে তিনি ব্যালেন্স করে চলে আসেন। তবে তাঁর দাবি, তিনি মূলত ছোটবেলা থেকেই বিএনপি করতেন। তাঁর এলাকায় থাকা ভাইয়েরা সকলেই বিএনপির লোক।

তিনি জানান, গত ফেব্রুয়ারির ২ তারিখ খোকন ভাইয়ের কথা অনুযায়ী— খোকন ভাইয়ের মাধ্যমে তিনি বিএনপিতে যোগদান করেছেন। আগের সব কিছু ছাইড়া দিয়ে, কোন কথাই বলুক না কেন। তবে যোগ দেওয়ার পরে তিনি প্রেস ক্লাবে কিছু জানাননি। এ কারণে আজকে তাঁর সেই খাইরুল কবির খোকন ভাই, যিনি নরসিংদী জেলা বিএনপির সভাপতি, তাঁকে অনুমতি দিয়েছেন যে, তিনি তাঁর এলাকায় একটি প্রেস ক্লাবে, সাংবাদিকদের সাথে একটি আলোচনা সভা করতে পারেন। সেই লক্ষ্যে তাঁর এই আজকের সাংবাদিক সম্মেলন।

তিনি আরও বলেন, "অরিজিনালি আমি বিএনপিতে ছিলাম, আমি ছাত্রদল করেছিলাম। এখন আমি আমার ঘরে ফিরে আসছি। এই বিএনপিতে আজকে আবার নতুন করে প্রেস ক্লাবের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে বিএনপিতে পুরোপুরিভাবে যোগদান করলাম। আজকে থেকে আমি সকল এমপি মন্ত্রীদের সাথে ফুল নিয়ে দেখা করব। বিএনপি করেছিলাম, বিএনপিতে এসেছি এবং বাকি জীবন বিএনপি করেই আমি থাকতে চাই।"

তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। স্থানীয়দের মতে, আলী আহমেদ দুলু আগে জাতীয় পার্টির রাজনীতি করতেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে তিনি একাধিকবার চেয়ারম্যান নির্বাচন করাসহ দল থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা লাভ করেন। এ ছাড়াও তিনি জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদও हासिल করেছেন এবং বর্তমানে বহাল রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%