প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢালিউড মেগাস্টার শাকিব খান নতুন সিনেমা নিয়ে সুখবর দিয়েছেন। অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমার সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) শাকিব খান ভেরিফায়েড ফেসবুক পেজে একটি নতুন ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যাচ্ছে, ‘বরবাদ’ সিনেমার পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে বসে আছেন শাকিব। সকলের মুখে নতুন প্রত্যাশার হাসি ঝলমল করছে।
ক্যাপশনে লেখা হয়েছে, 'বরবাদ' টিম আবার ফিরছে। চলুন আবারও ইতিহাস গড়ি।
এমন পোস্টের পর ভক্তরা মন্তব্যের ঘরে উচ্ছ্বাস ও ভালোবাসা জানাতে শুরু করেন। বেশিরভাগ ভক্ত নতুন সিনেমায় শাকিবের কাছ থেকে নতুন লুক ও দুর্দান্ত অ্যাকশন দেখার ইচ্ছা প্রকাশ করেন।
জানা যায়, রিয়েল অ্যানার্জির নতুন সিনেমায় আজ বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এবারের সিনেমাও ‘বরবাদ’-এর মতো আলোচিত এবং ব্যবসাসফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সিনেমাটি আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। যদিও বিগ বাজেটের নতুন সিনেমাটির নাম বা গল্প এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেয়া হবে এবং প্রয়োজনীয় বিস্তারিত তথ্য জানা যাবে।
ঢালিউডের ব্লকবাস্টার হিট সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে কলকাতার ইধিকা পাল অভিনয় করেন।
এ সিনেমার পর পরিচালক সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ নির্মাণ করেন অন্যদিকে শাকিব খান ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ নামের দুই সিনেমায় অন্য পরিচালকের পরিচালনায় অভিনয় করেন। কিন্তু কোনোটিই ব্যবসাসফল না হওয়ায় ‘বরবাদ’ টিমের সদস্যরা এক হয়ে ঢালিউডে নতুন ব্যবসাসফল সিনেমা নির্মাণে মাঠে নামছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন