বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৭:২৫ পি.এম
থাইল্যান্ডে দলের সঙ্গে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান বৌদ্ধ ভিক্ষুদের উড়িয়ে নিয়ে যায়। এই ঘটনায় ৮ জন ভিক্ষু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১০ জন। এনডিটিভির খবরে বলা হয়েছে, গাড়িটি চালানোর সময় ১১ বছর বয়সী একটি শিশু ছিলেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রার অংশ হিসেবে ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু এবং পাঁচজন সাধারণ অনুসারী সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতিতে গাড়িটি তাদের ওপর উঠে যায়।
মুকদাহান প্রাদেশিক পুলিশের কমান্ডার মেজর জেনারেল পাইরোজ থাইফুৎসা সাংবাদিকদের বলেছেন, ‘সন্দেহভাজন একজন শিশু’। তিনি আরও বলেন, গাড়িটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কারণ পরিস্থিতির সঠিক কারণ নির্ণয় করা প্রয়োজন। শিশুটির বাবা-মাকেও আসতে বলা হয়েছে, যেন শিশুটির তত্ত্বাবধানের দায়িত্বে কে আছে তা নির্ধারণ করা যেতে পারে এবং আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়।
পুলিশ জানিয়েছে, ছেলেটি তার বাবা-মায়ের অনুমতি ছাড়াই পিকআপ ট্রাকটি নিয়েছিল এবং পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভিক্ষুদের ওপর চালিয়ে দেয়। ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষু মারা যান এবং হাসপাতালে পরে আহত অবস্থায় আরও তিনজন মারা যান। এছাড়া ১০ জনেরও বেশি চিকিৎসাধীন রয়েছেন।
মুকদাহান প্রদেশের গভর্নর ওয়ারায়ান বুনারাত বলেন, ‘এই ঘটনাটি সড়ক নিরাপত্তার বিষয়ে একটি বৃহত্তর সতর্কবার্তা হিসেবে দেখা উচিত। সাম্প্রতিক বছরগুলোতে আমরা সড়ক নিরাপত্তার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। এই ঘটনা শুধু আমাদের প্রদেশের জন্য নয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ জনগণের জন্যও শিক্ষা হওয়া উচিত।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢালিউড মেগাস্টার শাকিব খান নতুন সিনেমা নিয়ে সুখবর দিয়েছেন। অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমার সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) শাকিব খান ভেরিফায়েড ফেসবুক পেজে একটি নতুন ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যাচ্ছে, ‘বরবাদ’ সিনেমার পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে বসে আছেন শাকিব। সকলের মুখে নতুন প্রত্যাশার হাসি ঝলমল করছে।
ক্যাপশনে লেখা হয়েছে, 'বরবাদ' টিম আবার ফিরছে। চলুন আবারও ইতিহাস গড়ি।
এমন পোস্টের পর ভক্তরা মন্তব্যের ঘরে উচ্ছ্বাস ও ভালোবাসা জানাতে শুরু করেন। বেশিরভাগ ভক্ত নতুন সিনেমায় শাকিবের কাছ থেকে নতুন লুক ও দুর্দান্ত অ্যাকশন দেখার ইচ্ছা প্রকাশ করেন।
জানা যায়, রিয়েল অ্যানার্জির নতুন সিনেমায় আজ বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এবারের সিনেমাও ‘বরবাদ’-এর মতো আলোচিত এবং ব্যবসাসফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সিনেমাটি আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। যদিও বিগ বাজেটের নতুন সিনেমাটির নাম বা গল্প এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেয়া হবে এবং প্রয়োজনীয় বিস্তারিত তথ্য জানা যাবে।
ঢালিউডের ব্লকবাস্টার হিট সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে কলকাতার ইধিকা পাল অভিনয় করেন।
এ সিনেমার পর পরিচালক সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ নির্মাণ করেন অন্যদিকে শাকিব খান ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ নামের দুই সিনেমায় অন্য পরিচালকের পরিচালনায় অভিনয় করেন। কিন্তু কোনোটিই ব্যবসাসফল না হওয়ায় ‘বরবাদ’ টিমের সদস্যরা এক হয়ে ঢালিউডে নতুন ব্যবসাসফল সিনেমা নির্মাণে মাঠে নামছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাগেরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানজিন ইসলাম রাজ (১৬) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ঘটে।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তানজিন ইসলাম ছিল উপজেলার সুন্দরবন গ্রামের শেখ সুলতান মাহমুদের ছেলে। তিনি বাগমারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দশম শ্রেণীর ওই শিক্ষার্থী মোটরসাইকেল চালাতে গিয়ে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছিলেন। হঠাৎ ব্রেক জ্যাম হয়ে যায়, ফলে গাড়িটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন জানান, মরদেহ এসময় হাসপাতালে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ হাসপাতালে আসেনি। পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক ও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একজন একাধিকবারের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু আজীবন বিএনপি করে মরতে চান বলে ঘোষণা দিয়েছেন।
তিনি বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় এই ঘোষণা দেন।
এ সময় তিনি বক্তব্য রাখতে গিয়ে আরও জানান, দুইবার তাঁকে রাজু সাহেব (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী) জোর করে ফেল করে এবং তাঁকে হয়রানি করেছে। তাঁকে নির্বাচন অফিসে আটকিয়ে রাখা হয়েছে এবং অনেকভাবে তাঁকে হয়রানি করা হয়েছে। তিনি বলেন, "আমি কিন্তু কোনো দল করি নাই। আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম।"
আলী আহম্মেদ দুলু উল্লেখ করেন, তিনি একসময় ছাত্রদল করতেন। ৮১ সাল থেকে ছাত্রদল করতে গিয়ে যখন তিনি চেয়ারম্যান হন, তখন যে দল ক্ষমতায় আসে, সেই দলের সাথে তিনি ব্যালেন্স করে চলে আসেন। তবে তাঁর দাবি, তিনি মূলত ছোটবেলা থেকেই বিএনপি করতেন। তাঁর এলাকায় থাকা ভাইয়েরা সকলেই বিএনপির লোক।
তিনি জানান, গত ফেব্রুয়ারির ২ তারিখ খোকন ভাইয়ের কথা অনুযায়ী— খোকন ভাইয়ের মাধ্যমে তিনি বিএনপিতে যোগদান করেছেন। আগের সব কিছু ছাইড়া দিয়ে, কোন কথাই বলুক না কেন। তবে যোগ দেওয়ার পরে তিনি প্রেস ক্লাবে কিছু জানাননি। এ কারণে আজকে তাঁর সেই খাইরুল কবির খোকন ভাই, যিনি নরসিংদী জেলা বিএনপির সভাপতি, তাঁকে অনুমতি দিয়েছেন যে, তিনি তাঁর এলাকায় একটি প্রেস ক্লাবে, সাংবাদিকদের সাথে একটি আলোচনা সভা করতে পারেন। সেই লক্ষ্যে তাঁর এই আজকের সাংবাদিক সম্মেলন।
তিনি আরও বলেন, "অরিজিনালি আমি বিএনপিতে ছিলাম, আমি ছাত্রদল করেছিলাম। এখন আমি আমার ঘরে ফিরে আসছি। এই বিএনপিতে আজকে আবার নতুন করে প্রেস ক্লাবের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে বিএনপিতে পুরোপুরিভাবে যোগদান করলাম। আজকে থেকে আমি সকল এমপি মন্ত্রীদের সাথে ফুল নিয়ে দেখা করব। বিএনপি করেছিলাম, বিএনপিতে এসেছি এবং বাকি জীবন বিএনপি করেই আমি থাকতে চাই।"
তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। স্থানীয়দের মতে, আলী আহমেদ দুলু আগে জাতীয় পার্টির রাজনীতি করতেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে তিনি একাধিকবার চেয়ারম্যান নির্বাচন করাসহ দল থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা লাভ করেন। এ ছাড়াও তিনি জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদও हासिल করেছেন এবং বর্তমানে বহাল রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশজুড়ে নিরাপত্তা, শতভাগ সিসিটিভি নজরদারি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যে দিয়ে এ বছর উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রথম দিনের এই পরীক্ষা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
এই প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র (আবশ্যিক), মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের গুজব এবং অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো সন্তোষ প্রকাশ করেছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
তথ্য অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ, ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্পূর্ণ অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। পূর্বে আলাদা প্রশ্নে বোর্ডভিত্তিক এ পরীক্ষা নেওয়া হতো।
ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার বলেছেন, ৯টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত এ পরীক্ষা প্রথম দিনেই সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষাসংক্রান্ত এক পরিসংখ্যানে দেখা গেছে, ৯টি সাধারণ বোর্ডে ১ হাজার ৬২০টি কেন্দ্রে মোট ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।
এদিন অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর মাত্র ২ শতাংশ। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে ৮০ হাজার ৬৫৩ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সব বোর্ড মিলিয়ে প্রথম দিনে সার্বিক পরীক্ষার পরিবেশ ছিল সন্তোষজনক। তবে অসদুপায় অবলম্বনের কারণে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে দায়িত্ব অবহেলার কারণে এদিন কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা নকলমুক্ত এবং স্বচ্ছ রাখতে এবার মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় ‘সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল’ খোলা হয়েছে, যার মাধ্যমে ঢাকার কন্ট্রোল রুম থেকে দেশের যেকোনো প্রান্তের কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে ‘বডি ওর্ন ক্যামেরা’র বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ নিশ্চিত করা হয়েছে, যাতে অনাকাক্সিক্ষত যানজট এড়ানো যায়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র সুরক্ষায় সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্ন ছড়ানো বা ফাঁসের চেষ্টা রুখতে সাইবার টিম সার্বক্ষণিক কাজ করছে।
মোট ৭৭টি বিষয়ে ২১ দিনব্যাপী এই লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষা না থাকার দিনগুলোতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ