ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শাকিব খান দিলেন নতুন সুখবর


শাকিব খান দিলেন নতুন সুখবর

ঢালিউড মেগাস্টার শাকিব খান নতুন সিনেমা নিয়ে সুখবর দিয়েছেন। অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমার সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) শাকিব খান ভেরিফায়েড ফেসবুক পেজে একটি নতুন ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যাচ্ছে, ‘বরবাদ’ সিনেমার পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে বসে আছেন শাকিব। সকলের মুখে নতুন প্রত্যাশার হাসি ঝলমল করছে।

ক্যাপশনে লেখা হয়েছে, 'বরবাদ' টিম আবার ফিরছে। চলুন আবারও ইতিহাস গড়ি।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এমন পোস্টের পর ভক্তরা মন্তব্যের ঘরে উচ্ছ্বাস ও ভালোবাসা জানাতে শুরু করেন। বেশিরভাগ ভক্ত নতুন সিনেমায় শাকিবের কাছ থেকে নতুন লুক ও দুর্দান্ত অ্যাকশন দেখার ইচ্ছা প্রকাশ করেন।

জানা যায়, রিয়েল অ্যানার্জির নতুন সিনেমায় আজ বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এবারের সিনেমাও ‘বরবাদ’-এর মতো আলোচিত এবং ব্যবসাসফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সিনেমাটি আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। যদিও বিগ বাজেটের নতুন সিনেমাটির নাম বা গল্প এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেয়া হবে এবং প্রয়োজনীয় বিস্তারিত তথ্য জানা যাবে।

ঢালিউডের ব্লকবাস্টার হিট সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে কলকাতার ইধিকা পাল অভিনয় করেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এ সিনেমার পর পরিচালক সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ নির্মাণ করেন অন্যদিকে শাকিব খান ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ নামের দুই সিনেমায় অন্য পরিচালকের পরিচালনায় অভিনয় করেন। কিন্তু কোনোটিই ব্যবসাসফল না হওয়ায় ‘বরবাদ’ টিমের সদস্যরা এক হয়ে ঢালিউডে নতুন ব্যবসাসফল সিনেমা নির্মাণে মাঠে নামছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

বাগেরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানজিন ইসলাম রাজ (১৬) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তানজিন ইসলাম ছিল উপজেলার সুন্দরবন গ্রামের শেখ সুলতান মাহমুদের ছেলে। তিনি বাগমারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দশম শ্রেণীর ওই শিক্ষার্থী মোটরসাইকেল চালাতে গিয়ে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছিলেন। হঠাৎ ব্রেক জ্যাম হয়ে যায়, ফলে গাড়িটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন জানান, মরদেহ এসময় হাসপাতালে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ হাসপাতালে আসেনি। পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজীবন বিএনপি করে মরতে চান বলে ঘোষণা দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


আজীবন বিএনপি করে মরতে চান বলে ঘোষণা দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক ও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একজন একাধিকবারের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু আজীবন বিএনপি করে মরতে চান বলে ঘোষণা দিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় এই ঘোষণা দেন।

এ সময় তিনি বক্তব্য রাখতে গিয়ে আরও জানান, দুইবার তাঁকে রাজু সাহেব (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী) জোর করে ফেল করে এবং তাঁকে হয়রানি করেছে। তাঁকে নির্বাচন অফিসে আটকিয়ে রাখা হয়েছে এবং অনেকভাবে তাঁকে হয়রানি করা হয়েছে। তিনি বলেন, "আমি কিন্তু কোনো দল করি নাই। আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম।"

আলী আহম্মেদ দুলু উল্লেখ করেন, তিনি একসময় ছাত্রদল করতেন। ৮১ সাল থেকে ছাত্রদল করতে গিয়ে যখন তিনি চেয়ারম্যান হন, তখন যে দল ক্ষমতায় আসে, সেই দলের সাথে তিনি ব্যালেন্স করে চলে আসেন। তবে তাঁর দাবি, তিনি মূলত ছোটবেলা থেকেই বিএনপি করতেন। তাঁর এলাকায় থাকা ভাইয়েরা সকলেই বিএনপির লোক।

তিনি জানান, গত ফেব্রুয়ারির ২ তারিখ খোকন ভাইয়ের কথা অনুযায়ী— খোকন ভাইয়ের মাধ্যমে তিনি বিএনপিতে যোগদান করেছেন। আগের সব কিছু ছাইড়া দিয়ে, কোন কথাই বলুক না কেন। তবে যোগ দেওয়ার পরে তিনি প্রেস ক্লাবে কিছু জানাননি। এ কারণে আজকে তাঁর সেই খাইরুল কবির খোকন ভাই, যিনি নরসিংদী জেলা বিএনপির সভাপতি, তাঁকে অনুমতি দিয়েছেন যে, তিনি তাঁর এলাকায় একটি প্রেস ক্লাবে, সাংবাদিকদের সাথে একটি আলোচনা সভা করতে পারেন। সেই লক্ষ্যে তাঁর এই আজকের সাংবাদিক সম্মেলন।

তিনি আরও বলেন, "অরিজিনালি আমি বিএনপিতে ছিলাম, আমি ছাত্রদল করেছিলাম। এখন আমি আমার ঘরে ফিরে আসছি। এই বিএনপিতে আজকে আবার নতুন করে প্রেস ক্লাবের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে বিএনপিতে পুরোপুরিভাবে যোগদান করলাম। আজকে থেকে আমি সকল এমপি মন্ত্রীদের সাথে ফুল নিয়ে দেখা করব। বিএনপি করেছিলাম, বিএনপিতে এসেছি এবং বাকি জীবন বিএনপি করেই আমি থাকতে চাই।"

তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। স্থানীয়দের মতে, আলী আহমেদ দুলু আগে জাতীয় পার্টির রাজনীতি করতেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে তিনি একাধিকবার চেয়ারম্যান নির্বাচন করাসহ দল থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা লাভ করেন। এ ছাড়াও তিনি জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদও हासिल করেছেন এবং বর্তমানে বহাল রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুষ্ঠুভাবে শেষ হলো এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


সুষ্ঠুভাবে শেষ হলো এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা

দেশজুড়ে নিরাপত্তা, শতভাগ সিসিটিভি নজরদারি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যে দিয়ে এ বছর উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রথম দিনের এই পরীক্ষা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

এই প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র (আবশ্যিক), মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের গুজব এবং অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো সন্তোষ প্রকাশ করেছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

তথ্য অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ, ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্পূর্ণ অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। পূর্বে আলাদা প্রশ্নে বোর্ডভিত্তিক এ পরীক্ষা নেওয়া হতো।

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার বলেছেন, ৯টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত এ পরীক্ষা প্রথম দিনেই সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষাসংক্রান্ত এক পরিসংখ্যানে দেখা গেছে, ৯টি সাধারণ বোর্ডে ১ হাজার ৬২০টি কেন্দ্রে মোট ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।

এদিন অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর মাত্র ২ শতাংশ। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে ৮০ হাজার ৬৫৩ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সব বোর্ড মিলিয়ে প্রথম দিনে সার্বিক পরীক্ষার পরিবেশ ছিল সন্তোষজনক। তবে অসদুপায় অবলম্বনের কারণে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে দায়িত্ব অবহেলার কারণে এদিন কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা নকলমুক্ত এবং স্বচ্ছ রাখতে এবার মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় ‘সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল’ খোলা হয়েছে, যার মাধ্যমে ঢাকার কন্ট্রোল রুম থেকে দেশের যেকোনো প্রান্তের কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে ‘বডি ওর্ন ক্যামেরা’র বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ নিশ্চিত করা হয়েছে, যাতে অনাকাক্সিক্ষত যানজট এড়ানো যায়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র সুরক্ষায় সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্ন ছড়ানো বা ফাঁসের চেষ্টা রুখতে সাইবার টিম সার্বক্ষণিক কাজ করছে।

মোট ৭৭টি বিষয়ে ২১ দিনব্যাপী এই লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষা না থাকার দিনগুলোতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লার সড়কে পাওয়া গেল তরুণীর লাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


কুমিল্লার সড়কে পাওয়া গেল তরুণীর লাশ

কুমিল্লার মেঘনা উপজেলার মির্জানগর কদমতলা বাসস্ট্যান্ডসংলগ্ন আঞ্চলিক সড়ক থেকে মিম আক্তার (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মেঘনা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত মিম আক্তার উক্ত মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচরণ নোয়াগাঁ গ্রামের বাবুল মিয়ার সন্তান। তার বিয়ে হয়েছিল পাশের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর (লক্ষ্মীপুর) গ্রামের মো. সিয়ামের সঙ্গে। পারিবারিক সূত্রে প্রকাশ পেয়েছে, তাদের কোনো সন্তান নেই।

পুলিশ জানিয়েছে, মরদেহের পাশে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ভোরের দিকে আঞ্চলিক সড়কের ওপর এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, তরুণীর মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%