ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত পাঠালো


ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত পাঠালো

ভারতে পাচারের শিকার ৫০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু ট্রাভেল পারমিটে ফেরত দিয়েছেন ভারতীয় পুলিশ।

রোববার (৫ জুলাই) রাতের ঘটনার মধ্যে ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে ট্রাভেল পারমিটে বেনাপোল চেকপোষ্টে তাদের ফেরত পাঠানো হয়।

মানবাধিকার সংস্থা রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার তাদের গ্রহণ করেছে। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৪৪ জন পুরুষ, ৬ জন নারী রয়েছে। এই বাংলাদেশিরা দেড় বছর থেকে ৭ বছর পর্যন্ত কারাভোগ করেছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এদিকে রাত সাড়ে ৮ টায় শুন্যরেখায় বাংলাদেশীদের হস্তান্তর প্রক্রিয়ার সময় ভারত-বাংলাদেশের বেনাপোল ও হরিদাসপুর সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, বিজিবি, ইমিগ্রেশন পুলিশ এবং বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন অফিসার সাইফুল ইসলাম জানিয়েছেন, ফেরত আসা ৫০ বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে পোর্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানিয়েছেন, ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা নারীদের জন্য আইনি সহায়তা ও পরবর্তী পুনর্বাসনের জন্য মানবাধিকার সংস্থা 'জাস্টিস অ্যান্ড কেয়ার' ও রাইটস যশোরের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তারা ফেরত আসা নারীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানিয়েছেন, ফেরত আসা বাংলাদেশিদের পরিবারে অভাব অনটনের সুযোগ নিয়ে তাদের ভালো কাজের কথা বলে ভারতে পাচার করা হয়। এরপর প্রতিশ্রুতি ভঙ্গ করে বিভিন্ন ঝুঁকির মুলক কাজে ব্যবহার করা হয়। অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে ভারতীয় মানবাধিকার সংস্থ্যা সেখান থেকে ছাড়িয়ে তাদের শেল্টার হোমে রাখে। এরপর সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা ফেরত আসেন। ফেরত আসা বাংলাদেশিদের আইনী সহায়তাসহ কর্মসংস্থান তৈরীতে কাজ করবে মানবাধিকার সংগঠন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিলেন প্রশাসক প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিলেন প্রশাসক প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ময়মনসিংহ একটি বিপুল সম্ভাবনাময় অঞ্চল, যেটি কৃষি, শিক্ষা, সংস্কৃতি, মৎস্য, বনজ সম্পদ এবং ব্রহ্মপুত্র নদকে ঘিরে অবস্থিত।

এ অঞ্চলের সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন এবং যুব উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশটির অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ময়মনসিংহকে গড়ে তোলা সম্ভব। এজন্য যুবকদের উদ্যোক্তা হয়ে উঠতে হবে, পাশাপাশি চাকরি প্রত্যাশী হয়ে থাকতে হবে। আধুনিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী চিন্তা ব্যবহার করে নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টি করতে হবে।

আজ রোববার বিকেলে ময়মনসিংহে প্রতিজ্ঞা যুব সংঘের আয়োজনে ‘ময়মনসিংহের টেকসই উন্নয়ন: যুব সমাজের ভূমিকা, চ্যালেঞ্জ, সম্ভাবনা’ শীর্ষক তারুণ্যের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স সংলাপে আরো বলেন, ময়মনসিংহের টেকসই উন্নয়ন বাস্তবায়নের জন্য যুব সমাজকে নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসতে হবে। টেকসই উন্নয়ন শুধুমাত্র অবকাঠামো নির্মাণ বা অর্থনৈতিক প্রবৃদ্ধির সমস্যার বিষয় নয়, বরং এর সঙ্গে সামাজিক ন্যায়বিচার, পরিবেশের ভারসাম্য, সুশাসন এবং মানবিক মূল্যবোধও জড়িত।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স উল্লেখ করেন, উন্নয়নের জন্য পরিবেশ সংরক্ষণ আবশ্যক। এর জন্য ব্রহ্মপুত্র নদ রক্ষা, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তরুণদের সম্পৃক্ত হতে হবে।

জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ, প্রতিজ্ঞা যুব সংঘের সভাপতি মামুন মিয়া এবং বিভিন্ন এলাকার যুব সংগঠকবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন প্রতিজ্ঞা যুব সংঘের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং অন্যান্য সুধীজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে একই পরিবারের ৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১০:২১ পি.এম


হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে একই পরিবারের ৪ জন গ্রেফতার

সদর উপজেলার রেহাইচর ফুলকুড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি হেরোইনসহ একই পরিবারের চারজনকে আটক করেছে।

আজ রোববার বিকেলে ফুলকুড়ি স্কুলসংলগ্ন আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালানোর সময়ে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটক করা ব্যক্তিরা হলেন, বাড়ির মালিক আব্দুর রহমান (৫৫), তাঁর স্ত্রী মাসিরুন বেগম (৫০) এবং তাঁদের দুই ছেলে শুকুদ্দি (৩৪) ও মাসুদ রানা (১৮)।

আব্দুর রহমান হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার)।

এ ঘটনার পর বিকেল ৫টার দিকে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, আটক আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনের পাশাপাশি ছয়টি মোবাইল ফোন, একটি স্বর্ণের আংটিসহ মোট আটটি আংটি, একটি পাসপোর্ট এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত স্বর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত স্বর্ণ

নড়াইলে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় তিন দিনের বিশেষ অভিযানের মধ্যে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য এবং লুণ্ঠিত স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ডাকাতরা নড়াইল এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল বলে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

রোববার (৫ জুলাই) দুপুরে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জাকির মোল্লা ওরফে জেকের আলী (৪৮), জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), পারভেজ মৃধা ওরফে দারোগা (৩৬), মফিজ খাঁ (৩৮), দীন ইসলাম মোল্লা (৪২) এবং খুলনার রূপসা উপজেলার স্বর্ণকার সরজিৎ কর (৪৫)। তাদের মধ্যে প্রথম পাঁচজন ডাকাত দলের সক্রিয় সদস্য এবং সরজিৎ কর ডাকাতির লুণ্ঠিত স্বর্ণ কেনার অভিযোগে গ্রেফতার হয়েছেন।

পুলিশ জানায়, গত ৮ জুন দিবাগত রাত প্রায় ২টার দিকে নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা সালাহ উদ্দীন খানের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সালাহ উদ্দীন খানের দুই হাত পিছনে বেঁধে ফেলে এবং হত্যার ভয় দেখিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারি খুলে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। যাওয়ার সময় তারা সালাহ উদ্দীন খান এবং তার ছোট ছেলে আশিকুর রহমানকে হাত বাঁধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

একটি ডাকাতির ঘটনায় ভুক্তভোগী সালাহ উদ্দীন খান পরের দিন (৯ জুন) নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিসিআইসি ও নড়াগাতী থানার একাধিক টিম যৌথ অভিযান শুরু করে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে নড়াগাতীর পাখিমারা গ্রামের ওই ডাকাতির ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা বিভিন্ন সময় নড়াইল এবং খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে জড়িত থাকার কথাও জানিয়েছেন। ডাকাতির সময় তারা নিজেদের পরিচয় গোপন রাখতে বিভিন্ন ছদ্মনাম যেমন- কাটাপ্পা, দারোগা ব্যবহার করতেন।

অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতার হওয়া কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। এর মধ্যে জাকির মোল্লা ওরফে জেকের আলীর বিরুদ্ধে খুলনা, বাগেরহাট এবং গোপালগঞ্জ জেলায় দুটি ডাকাতি এবং তিনটি চুরির মামলা রয়েছে। এছাড়া, পারভেজ মৃধা ওরফে দারোগার বিরুদ্ধে খুলনা এবং গোপালগঞ্জে তিনটি ডাকাতি ও একটি চুরির মামলা রয়েছে। জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পার বিরুদ্ধে নড়াইল, গোপালগঞ্জ এবং খুলনায় তিনটি ডাকাতি এবং একটি চুরির মামলা রয়েছে। মফিজ খাঁর বিরুদ্ধে নড়াইল ও গোপালগঞ্জে দুটি ডাকাতি এবং একটি চুরির মামলা বিচারাধীন রয়েছে।

সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার জানিয়েছেন, গত ২ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত নড়াইল, খুলনা এবং গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গলিত অবস্থায় থাকা লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আন্তঃজেলা ডাকাত চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


কুড়িগ্রামে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান এবং আর্থিক স্বাবলম্বী নিশ্চিত করার লক্ষ্যে নারীকে সেলাই প্রশিক্ষণের আওতায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। 

জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার ২০ জন অসহায় ও দরিদ্র নারীকে প্রশিক্ষণ শেষে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। 

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্তী রানী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আবু তালহা, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%