প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সদর উপজেলার রেহাইচর ফুলকুড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি হেরোইনসহ একই পরিবারের চারজনকে আটক করেছে।
আজ রোববার বিকেলে ফুলকুড়ি স্কুলসংলগ্ন আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালানোর সময়ে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক করা ব্যক্তিরা হলেন, বাড়ির মালিক আব্দুর রহমান (৫৫), তাঁর স্ত্রী মাসিরুন বেগম (৫০) এবং তাঁদের দুই ছেলে শুকুদ্দি (৩৪) ও মাসুদ রানা (১৮)।
আব্দুর রহমান হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার)।
এ ঘটনার পর বিকেল ৫টার দিকে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, আটক আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা রয়েছে।
তিনি আরও জানান, অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনের পাশাপাশি ছয়টি মোবাইল ফোন, একটি স্বর্ণের আংটিসহ মোট আটটি আংটি, একটি পাসপোর্ট এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন