প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতে পাচারের শিকার ৫০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু ট্রাভেল পারমিটে ফেরত দিয়েছেন ভারতীয় পুলিশ।
রোববার (৫ জুলাই) রাতের ঘটনার মধ্যে ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে ট্রাভেল পারমিটে বেনাপোল চেকপোষ্টে তাদের ফেরত পাঠানো হয়।
মানবাধিকার সংস্থা রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার তাদের গ্রহণ করেছে। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৪৪ জন পুরুষ, ৬ জন নারী রয়েছে। এই বাংলাদেশিরা দেড় বছর থেকে ৭ বছর পর্যন্ত কারাভোগ করেছেন।
এদিকে রাত সাড়ে ৮ টায় শুন্যরেখায় বাংলাদেশীদের হস্তান্তর প্রক্রিয়ার সময় ভারত-বাংলাদেশের বেনাপোল ও হরিদাসপুর সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, বিজিবি, ইমিগ্রেশন পুলিশ এবং বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন অফিসার সাইফুল ইসলাম জানিয়েছেন, ফেরত আসা ৫০ বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে পোর্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করবে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানিয়েছেন, ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা নারীদের জন্য আইনি সহায়তা ও পরবর্তী পুনর্বাসনের জন্য মানবাধিকার সংস্থা 'জাস্টিস অ্যান্ড কেয়ার' ও রাইটস যশোরের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তারা ফেরত আসা নারীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানিয়েছেন, ফেরত আসা বাংলাদেশিদের পরিবারে অভাব অনটনের সুযোগ নিয়ে তাদের ভালো কাজের কথা বলে ভারতে পাচার করা হয়। এরপর প্রতিশ্রুতি ভঙ্গ করে বিভিন্ন ঝুঁকির মুলক কাজে ব্যবহার করা হয়। অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে ভারতীয় মানবাধিকার সংস্থ্যা সেখান থেকে ছাড়িয়ে তাদের শেল্টার হোমে রাখে। এরপর সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা ফেরত আসেন। ফেরত আসা বাংলাদেশিদের আইনী সহায়তাসহ কর্মসংস্থান তৈরীতে কাজ করবে মানবাধিকার সংগঠন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন