প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল থেকে হামলার ঘটনায় ১২ জনকে শনাক্ত করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করা হয়েছে। এই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- টঙ্গী পূর্ব থানার শালিকচূড়া গ্রামের আজিজুল ইসলাম (৪৩), মাছিমপুর এলাকার জসিম উদ্দিন (৩২), পূবাইলের জীবন কুমার দাস (৩৫), বড় দেওড়ার খলিলুর রহমান (৫০) এবং সাতাইশ এলাকার নিয়ামুল হাসান নাহিদ (১৮)।
এই মামলায় অন্যান্য আসামির মধ্যে অন্তর্ভুক্ত আছেন- মো. আলাউদ্দিন সিপাই (৩৫), পঙ্কজ, নাজমুল, নামিম বাবু, নিয়ামুল হাসান নাহিদ, আশরাফুল ইসলাম, শ্রাবন বেপারী, তানজিম আহমেদ তামিম, সাইফুল ইসলাম সজিব, শিশির আহমেদ অনিক, জীবন কুমার লাল সহ অজ্ঞাত পরিচয়ের ৩০ থেকে ৪০ জন ব্যক্তি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ভোর ৫টা ৪০ মিনিটে ডিউটি করার সময় টঙ্গীর সাতাইশ বাগান বাড়ি রোডে মায়ের দোয়া রিয়েল এস্টেট সংলগ্ন হযরত শাহজালাল রোডের মাথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে শুরু করে। গাছা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাজীপুর মহানগর শাখার ব্যানারে অনুষ্ঠিত মিছিলে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-সহ নানা ধরণের স্লোগান প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন