ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জোহর রাজ্যে অভিযানে ৩৫ বাংলাদেশিসহ ১৫৫ অভিবাসী গ্রেপ্তার


জোহর রাজ্যে অভিযানে ৩৫ বাংলাদেশিসহ ১৫৫ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীবিরোধী যৌথ অভিযানে ৩৫ জন বাংলাদেশিসহ মোট ১৫৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে জোহর বাহরুরের পান্দান পাইকারি বাজারসংলগ্ন এলাকায় জোহর রাজ্য অভিবাসন বিভাগ এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে জোহর অভিবাসন বিভাগ জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বিদেশিদের পরিচালিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এ চিরুনি অভিযান চালানো হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিটসহ অন্যান্য ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত নথিপত্র যাচাই করা হয়। পরে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১০ থেকে ৪৯ বছর বয়সী ১৫৫ জন বিদেশিকে আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন ৫৬ জন ইন্দোনেশিয়ান, ৩৯ জন মিয়ানমারের নাগরিক, ৩৫ জন বাংলাদেশি, ১০ জন পাকিস্তানি, একজন ভিয়েতনামী, একজন চীনা নাগরিক এবং মিয়ানমারের একজন শিশু। এছাড়া নারী আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন ইন্দোনেশিয়ান, পাঁচজন মিয়ানমারের এবং একজন ভিয়েতনামী নাগরিক রয়েছেন।

এদিকে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া বা সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনের অভিযোগে দুই মালয়েশীয় নাগরিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জোহর অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের সেটিয়া ট্রপিকা অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। পাশাপাশি তদন্তে সহায়তার জন্য আটজন সাক্ষীর কাছে সমন জারি করা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

কর্তৃপক্ষ জানিয়েছে, জোহর রাজ্যের বিভিন্ন কৌশলগত এলাকায় অবৈধ অভিবাসন দমনে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও সতর্ক করেছে প্রশাসন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুচ্ছের চূড়ান্ত ভর্তি শুরু করেছে নজরুল বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


গুচ্ছের চূড়ান্ত ভর্তি শুরু করেছে নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (জিএসটি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আজ, অর্থাৎ ৮ জুলাই থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের ৮ জুলাই থেকে ১৩ জুলাই তারিখের মধ্যে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপস্থিত থেকে নিজ বিভাগের কাছে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে ১০ জুলাই এবং ১১ জুলাই সাপ্তাহিক ছুটির কারণে ভর্তি কার্যক্রম ওইদিনগুলি বন্ধ থাকবে।

জানানো হয়েছে, যারা প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করেছেন তাদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়ে জমা আছে, তারা সেগুলো উত্তোলন করে নিজ বিভাগে জমা দিতে হবে। পক্ষান্তরে, যাদের মূল নম্বরপত্র নজরুল বিশ্ববিদ্যালয়ে জমা রয়েছে, তাদের সেই জমার রিসিভ কপি, মূল নম্বরপত্র দুটির ফটোকপি, ১ কপি রঙিন ছবি এবং GST ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি বিভাগে জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।

এছাড়াও, এমসিকিউ পরীক্ষার সময় পরীক্ষার হলের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত মূল প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

এরপর শিক্ষার্থীদের মূল ফরম পূরণ করে ব্যাংক রশিদ প্রদান করছে ফরমে বিভাগীয় প্রধানের স্বাক্ষর নিতে হবে। পরবর্তীতে, নিজ অনুষদীয় ডিনের স্বাক্ষরও নিতে হবে।

এবং তারপর হল ফি প্রদানের রশিদ ও সংযুক্তির আবেদন জমা দিয়ে মূল ফরমে প্রভোস্টের স্বাক্ষর নিতে হবে।

এবং এর সঙ্গে মূল নম্বরপত্র দুটির ফটোকপি, এক কপি রঙিন ছবি এবং জিএসটি ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে।

উল্লিখিত সকল কার্যক্রম সম্পন্ন করার পর ভর্তি ফরম, ব্যাংক রশিদ, মূল নম্বরপত্র দুটির ফটোকপি, এক কপি রঙিন ছবি, জিএসটি ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় জমা দিতে হবে।

কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক ধাপে প্রদান করা ৫০০০ টাকা বাদ দিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান, সঙ্গীত, চারুকলা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ৮৪৪০ টাকা দিতে হবে।

অন্য বিভাগের শিক্ষার্থীরা ৫০০০ টাকা বাদ দিয়ে বাকি ৮১৯০ টাকা প্রদান করতে হবে।

এছাড়াও উল্লেখ করা হয়েছে, যেসব শিক্ষার্থীর মধ্যে পরবর্তী সময়ে যেকোনো ভর্তি সংক্রান্ত দলিল যেমন সনদপত্র, নম্বরপত্র এবং প্রশংসাপত্র ভুয়া বা জাল প্রমাণিত হওয়া সাপেক্ষে তাদের ভর্তি তাৎক্ষণিকভাবে বাতিল হবে এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, শেরপুরে ধর্ম শ্বশুর গ্রেপ্তার ‘

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, শেরপুরে ধর্ম শ্বশুর গ্রেপ্তার ‘

বগুড়ার শেরপুরের একটি ঘটনা ঘটেছে, যেখানে একজন গৃহবধূ (২১) ধর্ষণের অভিযোগ করেছেন তাঁর ‘ধর্ম শ্বশুর’ মো. আশরাফ আলী (৪৮)। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বুধবার (৮ জুলাই) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার বিকেলে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত আশরাফ আলী শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া এলাকার বাসিন্দা।

এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে প্রায় তিন মাস ধরে ঢাকায় অবস্থান করছেন। তারা আন্দিকুমড়া গ্রামের মো. বাদশার বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। একই ঘরের মাঝখানে একটি পর্দা দিয়ে একপাশে ওই দম্পতি এবং অন্যপাশে আশরাফ আলী ও তাঁর স্ত্রী বসবাস করতেন।

গত ১ জুলাই আশরাফ আলীর স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে গত ৫ জুলাই রাতে আশরাফ আলী ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি তাঁর ওপর ঘটা পাশবিক নির্যাতনের কথা প্রকাশ করেন।

ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত আশরাফ আলী পালানোর চেষ্টা করেন, কিন্তু গত ৭ জুলাই বিকেলে স্থানীয়রা কৌশলে তাঁকে ডেকে এনে আটকে রাখেন। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আশরাফ আলীকে আটক করে এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত সিং বলেন, “গ্রেপ্তারকৃত আশরাফ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
২৫ জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে

সুফিবাদী সুন্নী মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লায় বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


সুফিবাদী সুন্নী মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লায় বৈঠক

সারাদেশে মব সন্ত্রাস, আউলিয়ায়ে কেরামগণের স্মৃতিধন্য মাজারে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, নারী ও শিশু নির্যাতন বন্ধ, এবং জুয়া, মদ, গাঁজাসহ সকল প্রকার মাদক ব্যবসা বন্ধের দাবিতে আগামী ২৫ জুলাই শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরামের আয়োজনে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার জন্য ইতিমধ্যে সারাদেশে সাধারণ মানুষের মাঝে একটি জাগরণ সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলায় এই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের উপস্থিতিতে মতবিনিময় এবং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে।

সে ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই ২০২৬) কুমিল্লায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা শহরের হিলটন টাওয়ারে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উল্লেখযোগ্য পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের মধ্যে পীরে তরিকত আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী, পীরে তরিকত শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আবদুল কাদের কাওকাব, পীরে তরিকত মুফতি মহিউদ্দিন লতিফি, পীরে তরিকত আলহাজ্ব শাহ মোহাম্মদ কুতুবউদ্দিন শাহেদী বখশী, অধ্যক্ষ গোলাম মোস্তফা শাহ, অধ্যক্ষ রফিকুল ইসলাম হেলালী, অধ্যক্ষ সাইয়েদুল ইসলাম মোনাজেরী, অধ্যক্ষ আবু হানিফ, অধ্যক্ষ আ. ছাত্তার, পীরে তরিকত খন্দকার ওমর ফারুক, পীরে তরিকত খন্দকার মহিউদ্দিন শামী, শাহজাদা তাসাউফ শাহ আশরাফী, অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বৃহত্তর কুমিল্লার বিভিন্ন জেলাগুলো থেকে ২৫ জুলাই মহাসমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মদক্ষতায় প্রশংসা কুড়াচ্ছেন এএসপি মুনতাসির মামুন মুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


কর্মদক্ষতায় প্রশংসা কুড়াচ্ছেন এএসপি মুনতাসির মামুন মুন

উত্তরের সীমান্তে অবস্থিত জেলা কুড়িগ্রাম। সীমান্তবর্তী ভূরুঙ্গামারী উপজেলায় তিন দিক থেকে ভারতীয় সীমান্ত থাকার কারণে দীর্ঘদিন ধরেই মাদক পাচার, চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এমন বাস্তবতায় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমন করার ক্ষেত্রে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে একাধিকবার মাদক কারবারি ও চোরাচালান চক্রের সদস্য আটক হওয়ায় অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি প্রশংসা পাচ্ছেন।

স্থানীয়রা মন্তব্য করেছেন, দায়িত্ব পালনে তিনি অত্যন্ত পেশাদার, সাহসী এবং দক্ষ একজন পুলিশ কর্মকর্তা। যেকোনো অভিযানে তিনি পরিকল্পনার সাথে নেতৃত্ব দেন এবং আইন প্রয়োগের ক্ষেত্রে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দেন। সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকার ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের আশিকুর রহমান বলেন, প্রতিদিন ভারত সীমান্ত থেকে মাদক আসছে। বিজিবি এবং পুলিশ বাহিনী যদি মনে করেন মাদক মুক্ত করবে তাহলে তারা নিশ্চয়ই পারবে। এএসপি স্যার আসার পর থেকে তিনি মাদক কারবারি ও বিভিন্ন চক্রকে ধরতে প্রায় প্রতিদিন অভিযান চালিয়ে যাচ্ছেন। তিনি প্রশংসার দাবিদার। আমরা দোয়া করি তিনি যেন সুস্থ থেকে আমাদের জন্য কাজ করে যেতে পারেন।

চর ভূরুঙ্গামারী ইউনিয়নের আব্দুল জলিল মিয়া মন্তব্য করেন, পুলিশের পাশাপাশি আমাদের জনগণকেও এগিয়ে আসতে হবে। তাহলে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে অপরাধ অনেকাংশে কমে যাবে এবং সমাজে শান্তি ফিরে আসবে। এই বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন জানান, এই উপজেলায় বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক আসে, তিনি চান মাদকমুক্ত উপজেলা। এটা তাঁর পক্ষে সম্ভব নয়, এতে সবাইকে সহযোগিতা করতে হবে। তাহলে মাদক মুক্ত হবে। তিনি জানান, যতদিন তিনি আছেন এই অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%