০৮:৫৬ পি.এম
বগুড়ার শেরপুরের একটি ঘটনা ঘটেছে, যেখানে একজন গৃহবধূ (২১) ধর্ষণের অভিযোগ করেছেন তাঁর ‘ধর্ম শ্বশুর’ মো. আশরাফ আলী (৪৮)। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বুধবার (৮ জুলাই) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার বিকেলে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত আশরাফ আলী শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া এলাকার বাসিন্দা।
এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে প্রায় তিন মাস ধরে ঢাকায় অবস্থান করছেন। তারা আন্দিকুমড়া গ্রামের মো. বাদশার বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। একই ঘরের মাঝখানে একটি পর্দা দিয়ে একপাশে ওই দম্পতি এবং অন্যপাশে আশরাফ আলী ও তাঁর স্ত্রী বসবাস করতেন।
গত ১ জুলাই আশরাফ আলীর স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে গত ৫ জুলাই রাতে আশরাফ আলী ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি তাঁর ওপর ঘটা পাশবিক নির্যাতনের কথা প্রকাশ করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত আশরাফ আলী পালানোর চেষ্টা করেন, কিন্তু গত ৭ জুলাই বিকেলে স্থানীয়রা কৌশলে তাঁকে ডেকে এনে আটকে রাখেন। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আশরাফ আলীকে আটক করে এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত সিং বলেন, “গ্রেপ্তারকৃত আশরাফ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন