প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (জিএসটি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আজ, অর্থাৎ ৮ জুলাই থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে।
মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের ৮ জুলাই থেকে ১৩ জুলাই তারিখের মধ্যে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপস্থিত থেকে নিজ বিভাগের কাছে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে ১০ জুলাই এবং ১১ জুলাই সাপ্তাহিক ছুটির কারণে ভর্তি কার্যক্রম ওইদিনগুলি বন্ধ থাকবে।
জানানো হয়েছে, যারা প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করেছেন তাদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়ে জমা আছে, তারা সেগুলো উত্তোলন করে নিজ বিভাগে জমা দিতে হবে। পক্ষান্তরে, যাদের মূল নম্বরপত্র নজরুল বিশ্ববিদ্যালয়ে জমা রয়েছে, তাদের সেই জমার রিসিভ কপি, মূল নম্বরপত্র দুটির ফটোকপি, ১ কপি রঙিন ছবি এবং GST ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি বিভাগে জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
এছাড়াও, এমসিকিউ পরীক্ষার সময় পরীক্ষার হলের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত মূল প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
এরপর শিক্ষার্থীদের মূল ফরম পূরণ করে ব্যাংক রশিদ প্রদান করছে ফরমে বিভাগীয় প্রধানের স্বাক্ষর নিতে হবে। পরবর্তীতে, নিজ অনুষদীয় ডিনের স্বাক্ষরও নিতে হবে।
এবং তারপর হল ফি প্রদানের রশিদ ও সংযুক্তির আবেদন জমা দিয়ে মূল ফরমে প্রভোস্টের স্বাক্ষর নিতে হবে।
এবং এর সঙ্গে মূল নম্বরপত্র দুটির ফটোকপি, এক কপি রঙিন ছবি এবং জিএসটি ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে।
উল্লিখিত সকল কার্যক্রম সম্পন্ন করার পর ভর্তি ফরম, ব্যাংক রশিদ, মূল নম্বরপত্র দুটির ফটোকপি, এক কপি রঙিন ছবি, জিএসটি ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় জমা দিতে হবে।
কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক ধাপে প্রদান করা ৫০০০ টাকা বাদ দিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান, সঙ্গীত, চারুকলা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ৮৪৪০ টাকা দিতে হবে।
অন্য বিভাগের শিক্ষার্থীরা ৫০০০ টাকা বাদ দিয়ে বাকি ৮১৯০ টাকা প্রদান করতে হবে।
এছাড়াও উল্লেখ করা হয়েছে, যেসব শিক্ষার্থীর মধ্যে পরবর্তী সময়ে যেকোনো ভর্তি সংক্রান্ত দলিল যেমন সনদপত্র, নম্বরপত্র এবং প্রশংসাপত্র ভুয়া বা জাল প্রমাণিত হওয়া সাপেক্ষে তাদের ভর্তি তাৎক্ষণিকভাবে বাতিল হবে এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন