ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ প্রণালি পাহারায় যুক্তরাষ্ট্র অর্থ পাবে: ট্রাম্প


হরমুজ প্রণালি পাহারায় যুক্তরাষ্ট্র অর্থ পাবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, এই প্রণালি পাহারা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র অর্থ পাবে।

সোমবার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বললেন, ওয়াশিংটন এই প্রণালির অভিভাবক হতে যাচ্ছে, যা এত দিন বিনা পয়সায় পাহারা দেওয়া হচ্ছিল। এখন ধনী দেশগুলোর কাছ থেকে এর ক্ষতিপূরণ বা খরচ তুলে নেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এটি পাহারা দেওয়ার জন্য আমরা মূল্য পাব, অনেক অর্থ। কিন্তু এই অর্থ নেওয়া হবে শুধু নিজেদের লোককে ঝুঁকিতে ফেলার বিনিময়ে।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে গৃহযুদ্ধের মধ্যে এ সময় ট্রাম্প হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে মন্তব্য করেছেন। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি শুরুর পর সোমবার সবচেয়ে ভয়াবহ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। সংঘাত শুরু হওয়ায় বর্তমানে প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানি আলোচকদের কৌশল নিয়ে তিনি অসন্তুষ্ট। ঘণ্টার পর ঘণ্টা ধরে আলোচনা শেষে যে বিষয়ে সমঝোতা হয়েছিল, ইরানিরা সেগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করছে এমন অভিযোগ করেন তিনি।

প্রতিরক্ষা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা প্রণালিটির নিয়ন্ত্রণ নিচ্ছি। তাদের কাছে কিছু নেই, তারা কিছুই পায়নি। গতকাল তাদের ১১ ঘণ্টার একটি বৈঠক ছিল। সবকিছুতে সম্মত হয়েছিল। কিন্তু তারা কক্ষ থেকে বের হয়ে যাওয়ার পর আবার ফোন করে জানায়, দু-একটি বিষয় পরিবর্তন করতে হবে।’

এ দিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, অপরপক্ষ তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে তেহরানও অঙ্গীকার থেকে সরে এসেছে। তবে উত্তেজনা কমাতে কাতার, ওমান ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ১২৮ স্থানে রথযাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


ঢাকাসহ ১২৮ স্থানে রথযাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার

রাজধানী ঢাকা এবং দেশের ১২৮টি স্থানে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব। এই মহোৎসবের উদ্বোধন হতে যাচ্ছে রাজধানীর স্বামীবাগ আশ্রমে একটি বিশেষ অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে। উল্টো রথযাত্রার মাধ্যমে ২৪ জুলাই এ মহোৎসবের সমাপ্তি ঘটবে।

সোমবার, রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী। তিনি এ সময় জানান, অনুষ্ঠানে ১৬ জুলাই সকাল ৮টায় বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিশেষ অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হবে, যা বিশ্বশান্তি, মানবকল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় নিবেদিত। এরপর দুপুরের পর স্বামীবাগ আশ্রম থেকে শুরু হবে একটি বর্ণাঢ্য রথযাত্রা, যা বিভিন্ন জায়গা অতিক্রম করে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ওড়িশার পুরীর রথযাত্রার পর ঢাকায় ইসকনের এই আয়োজন একটি বৃহৎ রথযাত্রা হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশেও এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

ইসকন বাংলাদেশ থেকে জানা যায়, জগন্নাথদেবের রথযাত্রার মূল বার্তা হচ্ছে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং বৈষম্যহীন সমাজ গঠন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উৎসবে অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছে। এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে সংগঠনটির বিশ্বাস।

উৎসব উপলক্ষে নিরাপত্তা সম্পর্কে আয়োজকরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে নিরাপদ পরিবেশ তৈরি করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সভাপতি শ্রী সত্যরঞ্জন বাড়ৈ, কোষাধ্যক্ষ শ্রী জ্যোতিশ্বর গৌরহরি দাস ব্রহ্মচারী, কার্যনির্বাহী কমিটির সদস্য শ্রী বিমলা প্রসাদ দাস, শ্রী হৃষিকেশ গৌরাঙ্গ দাস এবং শ্রী শুভ নিতাই দাস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে বেহাল ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতা, দুর্ভোগে পৌরবাসী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


কালীগঞ্জে বেহাল ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতা, দুর্ভোগে পৌরবাসী

কালীগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জমে থাকা পানিতে তলিয়ে গেছে বসতঘর, দোকান এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। নিয়মিত ড্রেন সংস্কার না করা ও পানি নিষ্কাশনের দুর্বল ব্যবস্থাপনার কারণে পৌরসভার প্রায় ৪৫ শতাংশ এলাকায় জলাবদ্ধতা বেড়ে গেছে।

কালীগঞ্জ পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও এই পৌর এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার ড্রেন সংস্কার করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই পানিতে ভরিয়ে যায় আবাসিক এলাকার দোকান-পাট, রাস্তা, ফসলি জমি ও বসতঘর। পৌরসভার কয়েকটি মহল্লায় বসতঘর ও দোকানে ঢুকে পড়েছে জমে থাকা বৃষ্টির পানি। বিশেষ করে কলেজপাড়া, আড়পাড়া, বাকুলিয়া, খয়েতেলা, ফয়লামাষ্টারপাড়া, শিবনগর, বাবরা, মথুগঞ্জ বাজারের কাঠাল বাগানের সড়ক, বলিদাপাড়াসহ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও কাদার কারণে চলাচলের ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। বিশেষ করে শুক্রবার ভোর ৪টা থেকে সোমবার বিকাল ৩টা পর্যন্ত বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার রাস্তায় পানি উঠে গেছে। কোথাও কোথাও রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে নোংরা পানি।

কালীগঞ্জ পৌরসভার প্রতিটি ড্রেনে ভেঙে বের করা ময়লা আবর্জনা সড়কের ওপরে স্তুপ করে রাখা এবং ড্রেনের মাধ্যমে পানি প্রবাহিত না হওয়া। এসব নোংরা কাদাপানির স্তুপ দীর্ঘদিন ধরে সড়কেই পড়ে থাকে। বৃষ্টি হলে একই ময়লা আবর্জনা ড্রেনে গিয়ে পড়ে। ফলে, ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থায় কার্যকর কোনো পরিবর্তন আসে না। এসব এলাকায় সামান্য বৃষ্টি হলেই পৌরসভা কর্তৃক ড্রেনের পানি উপচে রাস্তায় জমে থাকে, অভিযোগ স্থানীয়দের। কোথাও কোথাও রান্নার স্থান এবং টয়লেটও পানিতে ডুবে গেছে। কয়েকটি এলাকায় আধাপাকা ও টিনসেড বাড়িতে ঢুকে পড়েছে জমে থাকা পানি। এসব পানিতে জমে গেছে নোংরা, ময়লা আবর্জনা। ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ও রোগ সংক্রমণের আশঙ্কা। আড়পাড়া গ্রামের শুকুর আলি বলেন, "আমাদের এই মহল্লায় প্রায় ৩৫টি বাড়ি রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায়। আমাদের ঘরে পানি ঢুকে পড়ে। পৌরসভার লোকজনকে বলেও কোনো সমাধান আমরা পাচ্ছি না।" পৌরসভা থেকে বারবার শুধু বলা হয়েছে, "প্রকল্প আসবে, প্রকল্প এলেই কাজ হবে।" কিন্তু প্রকল্প যে কবে আসবে তা কেউ জানে না।

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অপর্যাপ্ত পানি নিষ্কাশন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবের কারণে সামান্য বৃষ্টিতেই কালীগঞ্জ শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বছরের পর বছর ধরে এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়া দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গীতে পরিণত হয়েছে। সোমবার কালীগঞ্জের সাপ্তাহিক হাটের দিন ক্রেতাদের উপস্থিতি ছিল খুবই কম। কালীগঞ্জ পৌরবাসীর দাবি, নিয়মিত পৌরকর পরিশোধ করলেও তারা কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কালীগঞ্জ পৌরসভাটি ১৯৯০ সালের ১৪ মার্চ প্রতিষ্ঠিত হয় এবং ৬.১১ কিলোমিটার নিয়ে পৌরসভাটি। যার আয়তন ১৫.৮৩ বর্গ কিঃ মিঃ। কালীগঞ্জ পৌরসভা শহরের মধ্যে দিয়ে ঢাকা খুলনা মহাসড়ক এবং কুষ্টিয়া, মেহেরপুর খুলনা মহাসড়ক বিদ্যমান। ৯টি ওয়ার্ডের সমন্বয়ে কালীগঞ্জ পৌরসভা গঠিত। পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও তেমন একটা পরিবর্তন হয়নি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌরসভার প্রশাসক (ইউএনও) রেজওয়ান নাহিদ অবস্থার বিষয়ে বলেন, "পৌর এলাকার পানি নিষ্কাশনের কার্যক্রম সমসময় চলমান থাকে এবং এখনো আমাদের কাজ চলছে। ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের কাজ করা হচ্ছে। জনভোগান্তি কমাতে প্রশাসন তৎপর রয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


ঈশ্বরদীতে একতা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগির ৮ চাঁকা লাইনচ্যুত হয়ে গেছে। এই দুর্ঘটনা ঘটেছে সোমবার (১৩ জুলাই) বিকাল চারটার দিকে ঈশ্বরদী-ঢাকা-পাবর্তীপুর রেলরুটের ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এতে রাজধানী ঢাকা এবং উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম নিশ্চিত করেছেন যে, ঈশ্বরদী থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৪টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশন ঢোকার আগে ঘটনাস্থলে আসে। এ সময় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়, ফলে উত্তরাঞ্চলের সাথে ঢাকা শহরের রেলযোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানিয়েছেন যে, ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে দ্রুত রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধার করার কাজ শুরু করেছে। তাদের লক্ষ্য হলো দ্রুততম সময়ে লাইনচ্যুত বগিগুলি উদ্ধার করে রেললাইনকে সচল করা।

এছাড়া তিনি আরও জানিয়েছেন যে, এই ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, (লোকো) রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে পানিতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


জামালপুরে পানিতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ঘটেছে একজন বৃদ্ধের মৃত্যু

জানাগেছে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় সোমবার বিকেল ১৩ জুলাই মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধ পানিতে ডুবে মারা যান। নিহত মাসুদ আকন্দ ছিলেন ঐ এলাকার মৃত আব্দুল গণির পুত্র। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি টানা বৃষ্টির কারণে ডোবাটি পানিতে ভরে উঠেছিল। ঐদিন বিকেলে বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়েন মাসুদ আকন্দ। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি উঠতে পারেননি। এরপর পরিবারের সদস্যরা যখন তাকে খুঁজতে থাকেন, তখন তার ভাতিজি বাড়ির পাশের ডোবায় মরদেহ ভাসতে দেখে চিৎকার করে। এসময় স্বজনরা এসে মরদেহ উদ্ধার করেন। নিহতের চাচাতো ভাই আশরাফুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, মাসুদ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে জানিয়েছেন যে, মাজুদ ডোবায় পড়ে মারা গেছেন। বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%