ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জামালপুরে পানিতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের


জামালপুরে পানিতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ঘটেছে একজন বৃদ্ধের মৃত্যু

জানাগেছে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় সোমবার বিকেল ১৩ জুলাই মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধ পানিতে ডুবে মারা যান। নিহত মাসুদ আকন্দ ছিলেন ঐ এলাকার মৃত আব্দুল গণির পুত্র। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি টানা বৃষ্টির কারণে ডোবাটি পানিতে ভরে উঠেছিল। ঐদিন বিকেলে বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়েন মাসুদ আকন্দ। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি উঠতে পারেননি। এরপর পরিবারের সদস্যরা যখন তাকে খুঁজতে থাকেন, তখন তার ভাতিজি বাড়ির পাশের ডোবায় মরদেহ ভাসতে দেখে চিৎকার করে। এসময় স্বজনরা এসে মরদেহ উদ্ধার করেন। নিহতের চাচাতো ভাই আশরাফুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, মাসুদ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে জানিয়েছেন যে, মাজুদ ডোবায় পড়ে মারা গেছেন। বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা অপসারণ

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা স্লুইস গেট থেকে প্রতিবন্ধকতা অপসারন করে পানি নিস্কাশন সচল করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০ টায় ইউনিয়ন বিএনপির আহবায়কের নেতৃত্বে এলাকাবাসী প্রতিবন্ধকতা অপসারন করেন।

দীর্ঘদিন ধরে স্লুইস গেটটি অচল থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় এলাকার শত শত বিঘা কৃষিজমি জলাবদ্ধতার কবলে পড়ে আসছে। এই অবস্থান থেকে মুক্তি পেতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টুর নেতৃত্বে এলাকাবাসী গেটে জমে থাকা প্রতিবন্ধকতা অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এ সময় ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, জন প্রতিনিধি ও শত শত কৃষক উপস্থিত ছিলেন। এলাকাবাসী স্লুইস গেটটির সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থা অটুট রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ প্রদান

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম থেকে এস.এম গোলাম মোস্তফা জানিয়েছেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে গাছের চারা, গ্রীষ্মকালীন (উফশী ও হাইব্রিড) জাতের শাখ সব্জীর বীজ এবং সার বিতরণ করা হয়েছে। ১৩ জুলাই সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রয়াসে উপজেলা পরিষদ চত্ত্বরে এই সব কৃষি প্রনোদনা ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিতরণ করা হয়। কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ এবং সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন দশ ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ। উল্লেখযোগ্য যে, উপজেলার দশ ইউনিয়নের ১৪১০ জন কৃষকের মাঝে ৫টি করে গাছের চারা, বিভিন্ন সব্জীর বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


কালিয়াকৈরে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কালিয়াকৈর পৌরসভার বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সপ্তাহব্যাপী ভারী বর্ষণের কারণে।

গাজীপুরে ঘটে যাওয়া এই পরিস্থিতিতে, নিম্নাঞ্চলের অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে, কালিয়াকৈর পৌরসভার প্রশাসক এ.এইচ.এম. ফখরুল হোসাইনের উদ্যোগে, আনসার একাডেমি ৩ নং গেইট, ডিভাইন গেইট ও চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকায় পানিবন্দি ৩০০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

একই সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং চিরা, মুড়ি, পাটালী গুড়, বোতলজাত পানি ও সাবান বিতরণ করেছেন।

এদিন, কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. সাইজুদ্দিন আহমেদ, বিশ্বাসপাড়া, রূপনগর ও বোটমিল এলাকায় পানিবন্দি ৫০০ জন মানুষের মাঝে রান্না করা (ভারী) খাবার বিতরণ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে

 ৭০ বছর বয়সী একটি বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার মেয়ের জামাতার বিরুদ্ধে। এই ঘটনাটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামে ঘটেছে। ভুক্তভোগী বৃদ্ধাকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও ফরেনসিক টেস্টের জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ওই বৃদ্ধা অভিযোগ করেছেন, শনিবার (১১ জুলাই) দিবাগত গভীর রাতে তিনি নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার মেয়ের জামাতা আজিম চৌকিদার ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। যখন তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন, তখন তাকে মারধর করা হয়। অভিযুক্তের স্ত্রী রেকসোনা বেগম জানান, ঘটনার সময় তিনি শ্বশুর বাড়িতে ছিলেন। তিনি অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। রেকসোনা বলেন, প্রায় দুই বছর আগে আজিম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীকালে স্থানীয়দের উদ্যোগে তাদের বিয়ে দেয়া হয়।

রেকসোনা বেগম আরও জানান, তার আগের সংসারের আট বছর বয়সী কন্যা সন্তানকেও আজিম বিভিন্ন সময় যৌণ হয়রানি ও ধর্ষণের চেষ্টা করেছে। ছেলের এই জঘন্য কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে খোদ অভিযুক্ত আজিমের মা নাজমা বেগম বলেন, আমার ছেলে মাদকাসক্ত এবং প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নিপীড়ন চালায়। অতীতে একটি শিশুকে ধর্ষণের মামলায় সে জেল খেটেছে। আমি আমার ছেলের কঠোর আইনগত শাস্তি দাবি করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, ১১ জুলাই রাতের ঘটনার পর থেকেই অভিযুক্ত আজিম চৌকিদার (৩৫) আত্মগোপনে চলে গেছে। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক জানান, হাসপাতালে দুইজন নারী চিকিৎসক ভুক্তভোগী বৃদ্ধাকে পরীক্ষা করেছেন। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য তাকে বরিশালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে এবং এই বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ আসছে। পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। পাশাপাশি অভিযুক্ত আজিম চৌকিদারকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%