প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ঘটেছে একজন বৃদ্ধের মৃত্যু
জানাগেছে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় সোমবার বিকেল ১৩ জুলাই মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধ পানিতে ডুবে মারা যান। নিহত মাসুদ আকন্দ ছিলেন ঐ এলাকার মৃত আব্দুল গণির পুত্র। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি টানা বৃষ্টির কারণে ডোবাটি পানিতে ভরে উঠেছিল। ঐদিন বিকেলে বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়েন মাসুদ আকন্দ। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি উঠতে পারেননি। এরপর পরিবারের সদস্যরা যখন তাকে খুঁজতে থাকেন, তখন তার ভাতিজি বাড়ির পাশের ডোবায় মরদেহ ভাসতে দেখে চিৎকার করে। এসময় স্বজনরা এসে মরদেহ উদ্ধার করেন। নিহতের চাচাতো ভাই আশরাফুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, মাসুদ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে জানিয়েছেন যে, মাজুদ ডোবায় পড়ে মারা গেছেন। বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন