ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’


যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

‘আই হ্যাভ আ প্ল্যান’—এই চারটি শব্দ দিয়েই যুক্তরাজ্যের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম।

শুক্রবার (১৬ জুলাই) লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে বার্নহ্যাম বলেছিলেন, তার কাছে নেতৃত্বের দায়িত্বটা নিয়েই নয়, বরং যুক্তরাজ্যকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

বিশেষ দলের সম্মেলনে শুক্রবার আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন অ্যান্ডি বার্নহ্যাম। এই নির্বাচনের ফলে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ তার জন্য প্রসারিত হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

পরিকল্পনা অনুযায়ী, আগামী সোমবার বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পরবর্তীতে, রাজা বার্নহ্যামকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নতুন মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করবেন।

আজ লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর, অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, গত ২৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে শেখিয়েছে যে দেশের মানুষ আসলে কী চায় এবং যুক্তরাজ্যকে কোন পথে এগিয়ে নিতে হবে। তিনি আবারও বলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। এর পর তিনি জানান, তার পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে, মানুষের রাজনীতির ওপর হারানো আস্থা ফিরিয়ে আনা এবং একটি সরকার গঠন করা, যা সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

অ্যান্ডি বার্নহ্যাম বলেন, তার নেতৃত্বে লেবার পার্টি আবার শ্রমজীবী মানুষের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। জনসেবা, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক বৈষম্য কমানো হবে তার সরকারের মূল অগ্রাধিকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী হলেও তিনি নিজেকে বদলে ফেলবেন না। সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নীতি নির্ধারণ করবেন এবং জনগণের কাছাকাছি থেকেই নেতৃত্ব দেবেন।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র হিসেবে বার্নহ্যাম দীর্ঘদিন থেকেই ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষে অবস্থান জানিয়ে আসছেন। নেতা নির্বাচিত হওয়ার পরেও তিনি সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তার মতে, দীর্ঘকাল ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত অতিরিক্তভাবে লন্ডনকেন্দ্রিক হয়ে পড়েছে। স্থানীয় সরকারের হাতে আরও ক্ষমতা, অর্থ ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে, যাতে যুক্তরাজ্যের প্রতিটি অঞ্চল সমানভাবে উন্নয়নের সুফল পায়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ভাষণে বার্নহ্যাম সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) আরও শক্তিশালী করা, সামাজিক সেবা সংস্কার এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, গত কয়েক দশকের কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে অনেক মানুষ নিজেদের পিছিয়ে পড়া মনে করছেন। তার সরকার সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে কাজ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপে নির্মাণাধীন ইটিপি প্ল্যান্টে পড়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটে।

শনিবার (১৮ জুলাই) সকালে হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছিল। কারখানায় কর্মরত শ্রমিকদের অভিযোগ ছিল, দুই শ্রমিক দীর্ঘ সময় ধরে ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে থাকলেও তাদের উদ্ধারের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো সহায়তা করেনি।

নিহতদের মধ্যে একজন হলেন খুলনা জেলার কয়রা উপজেলার নক্সা-আমাদী গ্রামের ফারুক গাজীর ছেলে মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম এবং অন্যজন হচ্ছেন নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের কুহিল মিয়ার ছেলে সিভিল হেলপার রুমেল।

কারখানায় কর্মরত সাধারণ শ্রমিকরা অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ চরম অমানবিকতা প্রদর্শন করেছে। দুই শ্রমিক ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে থাকলেও কর্তৃপক্ষ তাদের উদ্ধারে কোনো ধরনের দৃষ্টি দেয়নি। এমনকি ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে পাঠাতেও ব্যাপক গড়িমসি করে কারখানা পরিচালনা কর্তৃপক্ষ। সাধারণ শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতির কারণে তাদের সহকর্মীদের মৃত্যু ঘটেছে।

শ্রমিক মিজানুর রহমান, বাদল ও আবু তাহের জানান, সকাল পৌনে 10টার দিকে সিভিল হেলপার রুমেল ইটিপি প্ল্যান্টের ট্যাংক পরিষ্কার করছিলেন। ওই সময় তিনি তীব্র অক্সিজেন সংকটে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ছটফট করতে দেখে উদ্ধার করতে ট্যাংকের ভেতরে নামেন মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম। কিন্তু তিনিও অক্সিজেন সংকটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা মই বেয়ে নিচে নেমে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের স্যানিটারি প্ল্যান্টের প্রধান অবিনাশ কুন্ডু জানান, যারা নিহত হয়েছেন তারা কারখানার নিয়মিত শ্রমিক নয়। তারা মূলত ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক (কন্ট্রাকচুয়াল) শ্রমিক হিসেবে সেখানে কাজ করছিলেন। তবে উদ্ধারকাজে অবহেলার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শিল্প পুলিশ ময়মনসিংহ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গুপিনাথ কাঞ্জিলাল জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারখানা কর্তৃপক্ষের গাফিলতি এবং উদ্ধারকাজে অবহেলার সত্যতা ও প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে একটি শিশুর মৃত্যু ঘটে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মোস্তাকিম নিহত শিশুটি ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমানের একমাত্র সন্তান ছিল।

স্থানীয় সূত্র অনুযায়ী, দুপুরের সময়ে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় সবার নজরের অগোচরে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে তারা শিশুটিকে পুকুরে পড়ে থাকতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর তৎক্ষণাৎ বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেট্রোরেল স্টেশনের নিচে মিলল বৃদ্ধের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


মেট্রোরেল স্টেশনের নিচে মিলল বৃদ্ধের মরদেহ

রাজধানীর শাহবাগ থানার আওতাধীন বাংলাদেশ সচিবালয়ের সংলগ্ন মেট্রো স্টেশনের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৭০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হালদার জানান, খবর পেয়ে সকালে সচিবালয়ের সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং সচিবালয় এলাকায় ভিক্ষা করতেন। মেট্রোরেলের নিচেই তিনি ঘুমাতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে ‘স্মরণে শহিদ সাজিদ আব্দুল্লাহ’ শীর্ষক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


ইবিতে ‘স্মরণে শহিদ সাজিদ আব্দুল্লাহ’ শীর্ষক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্মরণে শহিদ সাজিদ আব্দুল্লাহ’ শীর্ষক একটি স্মরণসভা, দ্রোহের কবিতা পাঠ এবং দোয়া-মোনাজাতের আয়োজন করেছে ‘জাস্টিস ফর সাজিদ আব্দুল্লাহ’ নামক প্ল্যাটফর্মটি।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ওই অনুষ্ঠানের সুচনা হয়। পরে শহিদ সাজিদ আব্দুল্লাহকে স্মরণ করে কবিতা আবৃত্তি, তার প্রতিষ্ঠিত সংগঠন ‘মেহফিল’-এর উদ্যোগে কাওয়ালি পরিবেশন, তার জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ, দ্রোহের কবিতা পাঠ এবং তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সহপাঠী এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজকরা বলেন, শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মৃতিকে ধারণ করার পাশাপাশি, তার রুহের মাগফিরাত কামনা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন একটি পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যার তথ্য উঠে আসে। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%