প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপে নির্মাণাধীন ইটিপি প্ল্যান্টে পড়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটে।
শনিবার (১৮ জুলাই) সকালে হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছিল। কারখানায় কর্মরত শ্রমিকদের অভিযোগ ছিল, দুই শ্রমিক দীর্ঘ সময় ধরে ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে থাকলেও তাদের উদ্ধারের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো সহায়তা করেনি।
নিহতদের মধ্যে একজন হলেন খুলনা জেলার কয়রা উপজেলার নক্সা-আমাদী গ্রামের ফারুক গাজীর ছেলে মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম এবং অন্যজন হচ্ছেন নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের কুহিল মিয়ার ছেলে সিভিল হেলপার রুমেল।
কারখানায় কর্মরত সাধারণ শ্রমিকরা অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ চরম অমানবিকতা প্রদর্শন করেছে। দুই শ্রমিক ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে থাকলেও কর্তৃপক্ষ তাদের উদ্ধারে কোনো ধরনের দৃষ্টি দেয়নি। এমনকি ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে পাঠাতেও ব্যাপক গড়িমসি করে কারখানা পরিচালনা কর্তৃপক্ষ। সাধারণ শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতির কারণে তাদের সহকর্মীদের মৃত্যু ঘটেছে।
শ্রমিক মিজানুর রহমান, বাদল ও আবু তাহের জানান, সকাল পৌনে 10টার দিকে সিভিল হেলপার রুমেল ইটিপি প্ল্যান্টের ট্যাংক পরিষ্কার করছিলেন। ওই সময় তিনি তীব্র অক্সিজেন সংকটে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ছটফট করতে দেখে উদ্ধার করতে ট্যাংকের ভেতরে নামেন মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম। কিন্তু তিনিও অক্সিজেন সংকটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা মই বেয়ে নিচে নেমে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের স্যানিটারি প্ল্যান্টের প্রধান অবিনাশ কুন্ডু জানান, যারা নিহত হয়েছেন তারা কারখানার নিয়মিত শ্রমিক নয়। তারা মূলত ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক (কন্ট্রাকচুয়াল) শ্রমিক হিসেবে সেখানে কাজ করছিলেন। তবে উদ্ধারকাজে অবহেলার বিষয়টি তিনি অস্বীকার করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শিল্প পুলিশ ময়মনসিংহ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গুপিনাথ কাঞ্জিলাল জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারখানা কর্তৃপক্ষের গাফিলতি এবং উদ্ধারকাজে অবহেলার সত্যতা ও প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন