ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু


ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপে নির্মাণাধীন ইটিপি প্ল্যান্টে পড়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটে।

শনিবার (১৮ জুলাই) সকালে হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছিল। কারখানায় কর্মরত শ্রমিকদের অভিযোগ ছিল, দুই শ্রমিক দীর্ঘ সময় ধরে ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে থাকলেও তাদের উদ্ধারের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো সহায়তা করেনি।

নিহতদের মধ্যে একজন হলেন খুলনা জেলার কয়রা উপজেলার নক্সা-আমাদী গ্রামের ফারুক গাজীর ছেলে মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম এবং অন্যজন হচ্ছেন নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের কুহিল মিয়ার ছেলে সিভিল হেলপার রুমেল।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

কারখানায় কর্মরত সাধারণ শ্রমিকরা অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ চরম অমানবিকতা প্রদর্শন করেছে। দুই শ্রমিক ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে থাকলেও কর্তৃপক্ষ তাদের উদ্ধারে কোনো ধরনের দৃষ্টি দেয়নি। এমনকি ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে পাঠাতেও ব্যাপক গড়িমসি করে কারখানা পরিচালনা কর্তৃপক্ষ। সাধারণ শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতির কারণে তাদের সহকর্মীদের মৃত্যু ঘটেছে।

শ্রমিক মিজানুর রহমান, বাদল ও আবু তাহের জানান, সকাল পৌনে 10টার দিকে সিভিল হেলপার রুমেল ইটিপি প্ল্যান্টের ট্যাংক পরিষ্কার করছিলেন। ওই সময় তিনি তীব্র অক্সিজেন সংকটে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ছটফট করতে দেখে উদ্ধার করতে ট্যাংকের ভেতরে নামেন মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম। কিন্তু তিনিও অক্সিজেন সংকটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা মই বেয়ে নিচে নেমে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের স্যানিটারি প্ল্যান্টের প্রধান অবিনাশ কুন্ডু জানান, যারা নিহত হয়েছেন তারা কারখানার নিয়মিত শ্রমিক নয়। তারা মূলত ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক (কন্ট্রাকচুয়াল) শ্রমিক হিসেবে সেখানে কাজ করছিলেন। তবে উদ্ধারকাজে অবহেলার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শিল্প পুলিশ ময়মনসিংহ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গুপিনাথ কাঞ্জিলাল জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারখানা কর্তৃপক্ষের গাফিলতি এবং উদ্ধারকাজে অবহেলার সত্যতা ও প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে একটি শিশুর মৃত্যু ঘটে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মোস্তাকিম নিহত শিশুটি ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমানের একমাত্র সন্তান ছিল।

স্থানীয় সূত্র অনুযায়ী, দুপুরের সময়ে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় সবার নজরের অগোচরে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে তারা শিশুটিকে পুকুরে পড়ে থাকতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর তৎক্ষণাৎ বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেট্রোরেল স্টেশনের নিচে মিলল বৃদ্ধের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


মেট্রোরেল স্টেশনের নিচে মিলল বৃদ্ধের মরদেহ

রাজধানীর শাহবাগ থানার আওতাধীন বাংলাদেশ সচিবালয়ের সংলগ্ন মেট্রো স্টেশনের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৭০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হালদার জানান, খবর পেয়ে সকালে সচিবালয়ের সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং সচিবালয় এলাকায় ভিক্ষা করতেন। মেট্রোরেলের নিচেই তিনি ঘুমাতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে ‘স্মরণে শহিদ সাজিদ আব্দুল্লাহ’ শীর্ষক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


ইবিতে ‘স্মরণে শহিদ সাজিদ আব্দুল্লাহ’ শীর্ষক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্মরণে শহিদ সাজিদ আব্দুল্লাহ’ শীর্ষক একটি স্মরণসভা, দ্রোহের কবিতা পাঠ এবং দোয়া-মোনাজাতের আয়োজন করেছে ‘জাস্টিস ফর সাজিদ আব্দুল্লাহ’ নামক প্ল্যাটফর্মটি।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ওই অনুষ্ঠানের সুচনা হয়। পরে শহিদ সাজিদ আব্দুল্লাহকে স্মরণ করে কবিতা আবৃত্তি, তার প্রতিষ্ঠিত সংগঠন ‘মেহফিল’-এর উদ্যোগে কাওয়ালি পরিবেশন, তার জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ, দ্রোহের কবিতা পাঠ এবং তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সহপাঠী এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজকরা বলেন, শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মৃতিকে ধারণ করার পাশাপাশি, তার রুহের মাগফিরাত কামনা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন একটি পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যার তথ্য উঠে আসে। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগ্ন হয়ে গাড়ি চালানোর অভিযোগে তরুণী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


নগ্ন হয়ে গাড়ি চালানোর অভিযোগে তরুণী আটক

সম্পূর্ণ নগ্ন অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে এক নারী আটক হয়েছেন। গাড়ির ডিকি থেকে উদ্ধার করা হয়েছে একটি তৃতীয় গ্লক পিস্তল এবং দুটি এআর-১৫ রাইফেলও।

পুলিশের তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী ক্যাটলিন ম্যাক্সওয়েল নাকি তার ২০১৭ সালের ডজ চ্যালেঞ্জার গাড়িটি চালাচ্ছিলেন। অস্বাভাবিকভাবে গাড়ি চালানোর কারণে পুলিশ তাকে থামাতে বাধ্য হয়। তল্লাশি চালিয়েই পুলিশ গাড়ি থেকে গাঁজা, পরিবর্তিত আগ্নেয়াস্ত্র এবং অস্ত্রকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার উপযোগী করতে ব্যবহৃত সন্দেহভাজন রূপান্তর যন্ত্র উদ্ধার করে।

ম্যাক্সওয়েলের পায়ের নিকট থেকে একটি গ্লক পিস্তল পাওয়া যায়, পাশাপাশি যাত্রীর আসনে ও সেন্টার কনসোলের মাঝখানে আরেকটি গ্লক পিস্তলও ছিল। বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকা এ তথ্য জানিয়েছে।

গাড়ির ডিকি থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি তৃতীয় গ্লক পিস্তল রয়েছে, এবং দুটি এআর-১৫ রাইফেলও পাওয়া গেছে। এর মধ্যে একটি রাইফেলে একটি ‘সুইচ’ লাগানো ছিল, যা আংশিকভাবে অস্ত্রটিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার সক্ষমতা দিতে পারে বলে তাঁরা সন্দেহ করছেন।

ঘটনার পর ম্যাক্সওয়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর পরীক্ষায় অস্বীকৃতি (ডিইউআই রিফিউজাল), আগ্নেয়াস্ত্র বহন অবস্থায় মোটরযানে গাঁজা রাখার অভিযোগ, বেপরোয়া গাড়ি চালানো এবং সিটবেল্ট না পরার অভিযোগ। পরবর্তীতে তার বিরুদ্ধে পরিবর্তিত (মডিফাইড) আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও যোগ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদ চলাকালীন ম্যাক্সওয়েল জানিয়েছেন, তার প্রেমিক শন কুলি একটি ৩ডি প্রিন্টার ব্যবহার করে অস্ত্রে লাগানোর সুইচ তৈরি করতেন, যা ফোর্সড রিসেট ট্রিগার নামেও পরিচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%