ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের


মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

 জেলার মহেশপুর উপজেলায় ড্রেন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি দুর্ঘটনায় শ্রী রাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে মহেশপুর পৌর শহরের গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশে ঘটনা ঘটে। মৃত রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে।

স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, সোমবার দুপুরে মহেশপুর পৌরসভার একটি ড্রেন নির্মাণের কাজ করছিলেন শ্রী রামসহ বেশ কয়েকজন শ্রমিক। কাজ চলাকালীন আকস্মিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে ড্রেনের পাশে একটি দোকান বিদ্যুতায়িত হয়ে পড়ে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এই সময় অসাবধানতাবশত রাম ওই দোকানের দেয়ালের গায়ে হাত দেন। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ থানায় রাখা হয়েছে এবং পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭৭৯ টুকরা কাঠ বান্দরবানে পাচারের আগেই জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


৭৭৯ টুকরা কাঠ বান্দরবানে পাচারের আগেই জব্দ

বান্দরবানে বৈরী আবহাওয়ার মধ্যেও অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা ৭৭৯ টুকরা কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বন বিভাগ। এ সময় কাঠ বহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বান্দরবান সদর সেনা জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই বান্দরবান সদর উপজেলার বাঁকিছড়ামুখ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানের সময় রাস্তার পাশে মজুদ রাখা বিপুল পরিমাণ কাঠের বিষয়ে বন বিভাগকে অবহিত করা হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন বিভাগের কর্মকর্তারা কাঠের মালিক মিলন বড়ুয়ার কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র চান। তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেনাবাহিনীর সহযোগিতায় কাঠগুলো জব্দ করা হয়।

অভিযানে কাঠ বোঝাই একটি পিকআপসহ মোট ৭৭৯ টুকরা কাঠ জব্দ করা হয়েছে। সেনা জোন সূত্রের দাবি, জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮০ হাজার ২০ টাকা।

এ ঘটনায় বন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাবদ্ধ কুমিল্লা নগরীতে নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে গেলেন এইচএসসি পরীক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


জলাবদ্ধ কুমিল্লা নগরীতে নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে গেলেন এইচএসসি পরীক্ষার্থীরা

টানা ভারী বৃষ্টির কারণে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীরা নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হন। সোমবার কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা এই দুর্ভোগে পড়েন।

রাতভর ভারী বৃষ্টির ফলে কুমিল্লা নগরী কার্যত অচল হয়ে পড়ে। মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হলে নগরীর প্রধান সড়ক, অলিগলি এবং আবাসিক এলাকা তলিয়ে যায়। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে যায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় নগরবাসী চরম দুর্ভোগে পড়ে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা, নিম্ন আয়ের মানুষ, দিনমজুর এবং কর্মজীবীরা।

সোমবার ভোর থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে সকালেই নগরীর অধিকাংশ সড়ক পানির নিচে চলে যায়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং কর্মস্থলে যেতে কর্মজীবীদের সীমাহীন দুর্ভোগের সম্মুখীন হতে হয়। কাকভেজা অবস্থায় শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত করতে দেখা যায়। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেক অভিভাবক।

নগরীর লাকসাম রোড, জিলা স্কুল সড়ক, পুলিশ লাইনস, রেসকোর্স, চর্থা, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর এবং শহরতলীর ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা দেয়। বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং নিচু স্থাপনায় পানি ঢুকে পড়ে। কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেরও পানি প্রবেশ করে। ড্রেন উপচে ময়লা-আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ার ফলে জনদুর্ভোগ আরও বাড়ে। জলাবদ্ধতার সুযোগ নিয়ে অনেক রিকশা এবং ব্যাটারিচালিত অটোরিকশাচালক কয়েক গুণ ভাড়া বাড়িয়ে দেন। ১০ টাকার ভাড়া আদায় করা হয় ৫০ টাকা পর্যন্ত।

এইচএসসি পরীক্ষার্থী উম্মে কুলসুম বলেন, 'বাসা থেকে এক ঘণ্টা আগে বের হলেও কলেজে পৌঁছানোর আগেই তার জামাকাপড় ভিজে যায়।' কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে নৌকায় চড়ে।

পরীক্ষার্থীদের সমস্যা বিবেচনায় কুমিল্লা শিক্ষা বোর্ড কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়িয়ে দেয়। একই সঙ্গে জানানো হয়, এ কেন্দ্রে পরবর্তী পরীক্ষাগুলো আর অনুষ্ঠিত হবে না।

গত ঘটনাপ্রবাহের পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন। এ সময় তারা নৌকা ঠেলে এবং ভ্যান টেনে পরীক্ষার্থীদের নিরাপদে পৌঁছাতে সহায়তা করেন। পাশাপাশি লাকসাম রোডের খালসহ বিভিন্ন খাল ও ড্রেনের প্রতিবন্ধকতা অপসারণের উদ্যোগ গ্রহণ করেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তিবরানী জানান, জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের নিচতলায় যেসব পরীক্ষার্থীদের আসন ছিল, তাদের চারতলায় স্থানান্তর করা হয়েছে, যাতে নির্বিঘ্নে পরীক্ষা নেওয়া যায়। তিনি আরও জানান, এ কেন্দ্রে পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, 'প্রাকৃতিক দুর্যোগ মানুষের নিয়ন্ত্রণে নয়। তবে খাল দখল এবং জলপ্রবাহে বাধা সৃষ্টি করা অবৈধ স্থাপনার কারণেই জলাবদ্ধতা বেড়েছে।' তিনি আরও জানান, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জলাবদ্ধতা নিরসনের চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মুখ খুললেন শ্রাবন্তী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মুখ খুললেন শ্রাবন্তী

ভারতের টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজারের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের গুরুতর অভিযোগ আজ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ, এবং তিনি সোমবারেই হাওড়া আদালতে প্রেরিত হয়েছেন।

নিজের সহকারীর বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন শ্রাবন্তী। পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি, এবং অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে নিজের ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার বাসিন্দা এবং তিনি একটি নামী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। ওই একই সংস্থায় অভিযোগকারী তরুণীও কর্মরত। অভিযোগ, গত ১২ এপ্রিল সোমবার ওই তরুণী অভিযুক্তের চ্যাটার্জিহাটের বাড়িতে গেলে তাকে সেখানে ধর্ষণ করা হয়। ঘটনার বেশ কিছুদিন পর, গত ২৭ জুন, ওই তরুণী চ্যাটার্জিহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে আদালতে নিয়ে যাওয়ার পথে এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি ধৃত যুবক।

আদালতে অভিযুক্তের আইনজীবী অবশ্য ঘটনার দিন এবং অভিযোগ দায়েরের মধ্যবর্তী দীর্ঘ সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, অভিযুক্ত এবং অভিযোগকারী দীর্ঘদিনের পরিচিত ও বন্ধু। গত ১২ এপ্রিলের ঘটনার পর কেন ২৭ জুন থানায় যাওয়া হলো, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে পুলিশি তদন্তে সব সত্যি সামনে আসবে এবং তার মক্কেল জামিন পাবেন বলে আশা প্রকাশ করেন। আদালত ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখতে নির্দেশ দিয়েছে।

এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় শোরগোল পড়ে গেছে। বিতর্ক এড়াতে এবং নিজের অবস্থান স্পষ্ট করতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, ২০২৪ সাল থেকে একটি নির্দিষ্ট সংস্থা তার সমস্ত কাজের শিডিউল ও ইভেন্ট দেখাশোনা করবে। অভিযুক্ত যুবক মূলত ওই সংস্থারই একজন কর্মী, এবং প্রতিষ্ঠানের তরফে তাকে অভিনেত্রীর ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

শ্রাবন্তী লিখেছেন, তিনি জানতে পেরেছেন যে ওই যুবকের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা হয়েছে। তার ব্যক্তিগত জীবনের বিষয় সম্পর্কে বিশেষ কিছু না জানলেও পুরো ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি। তাই, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

পাশাপাশি, সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাও এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ওই কর্মীকে তাদের প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বরখাস্ত করা হয়েছে।

সূত্র: টিভি৯ বাংলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগে মানুষের পাশে থাকবে ছাত্রদল: রাকিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


দুর্যোগে মানুষের পাশে থাকবে ছাত্রদল: রাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই ছাত্রদল কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে পাশে থাকবে।

সোমবার (১৩ জুলাই) কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা এবং কক্সবাজার জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নেতৃত্ব দেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দুর্যোগে পাশে থাকার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচির তৃতীয় দিনে ৫০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরান, কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবালসহ রামু উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায় এর নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%