ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্যোগে মানুষের পাশে থাকবে ছাত্রদল: রাকিব


দুর্যোগে মানুষের পাশে থাকবে ছাত্রদল: রাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই ছাত্রদল কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে পাশে থাকবে।

সোমবার (১৩ জুলাই) কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা এবং কক্সবাজার জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নেতৃত্ব দেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দুর্যোগে পাশে থাকার আশ্বাস দেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ত্রাণ বিতরণ কর্মসূচির তৃতীয় দিনে ৫০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরান, কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবালসহ রামু উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায় এর নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে শওকত ওসমান মিছবাহ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) রাতে উপজেলার পূর্ব গোমাতলী গ্রামে থাকা তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র এবং পুলিশের দায়ের করা তথ্য অনুযায়ী, নিহত শওকত ওসমান মিছবাহ পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের আবদুল হাকিমের ছেলে। তিনি মূলত কক্সবাজার শহরে বসবাস করতেন এবং রোববার সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। রাতে তার ছোট ভাই বাড়িতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে উক্ত ভাইয়ের চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কলিম উল্লাহ জানান, মিছবাহ বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার পাসপোর্ট, ভিসা ও মেডিকেল পরীক্ষার কাজগুলোও সম্পন্ন হয়েছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষা শেষে আর ঢাকা থেকে বাড়ি ফেরা হলো না রাজনের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


পরীক্ষা শেষে আর ঢাকা থেকে বাড়ি ফেরা হলো না রাজনের

চাকরির জন্য পরীক্ষা দিতে ঢাকা গিয়েছিলেন সিলেটের যুবক মাহবুব সারওয়ার রাজন (২৫)।

পরীক্ষা শেষে তিনি শুক্রবার ট্রেনে করে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হন। তবে, রাজন পরীক্ষার পর বাড়ি ফেরা হয়নি।

রবিবার রাতে (১২ জুলাই) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-সাটিয়াজুরি রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী দাসপাড়া এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রাজন জকিগঞ্জ উপজেলার গন্ধদত্ত গ্রামের আবুল কালামের ছেলে। তিনি প্রায় আট মাস আগে বিয়ে করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সরকারি একটি চাকরির পরীক্ষায় অংশ নিতে রাজন ঢাকায় গিয়েছিলেন। শুক্রবার পরীক্ষা শেষে তিনি উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেটের উদ্দেশে রওনা হন। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর থেকে রাজনের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।

নিহতের বড় ভাই মাহবুব হাসান মুন্না জানিয়েছেন, রাজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। রবিবার রাতে ফেসবুকের সূত্র ধরে তারা জানতে পারেন যে, হবিগঞ্জের দাশপাড়া এলাকায় রেললাইনের পাশের একটি ঝোঁপে স্থানীয়রা একটি মরদেহ উদ্ধার করেছেন। মরদেহটি দেখে তারা রাজনকে সনাক্ত করেন।

রাজনের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘নিহতের স্বজনরা এসে মরদেহের পরিচয় সনাক্ত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরের মেঝেতে পাওয়া গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


ঘরের মেঝেতে পাওয়া গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত মরদেহ

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে দুই সন্তানের চিৎকারে একটি বসতঘরে এক নারী গার্মেন্টস শ্রমিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন প্রতিবেশীরা।

তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরে স্বজনরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মজনু মিয়ার ভাড়া বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাছিমা আক্তার স্বামী-সন্তানসহ ওই বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় ওয়ানটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কৈলশাপুর বনপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। প্রায় ১২ বছর আগে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গিদাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুর রহমানের (৪২) সঙ্গে তার বিয়ে হয়।

প্রায় এক মাস ধরে সাইদুর স্ত্রী-সন্তানদের সঙ্গে ওই বাসায় থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

নিহতের স্বজন ও পাশের কক্ষের ভাড়াটিয়া নার্গিস আক্তার জানান, দাম্পত্য কলহ প্রায়ই লেগে থাকত। সামান্য বিষয় নিয়ে সাইদুর স্ত্রী নাছিমাকে নির্যাতন করতেন।

নির্যাতন সহ্য করতে না পেরে কয়েক মাস আগে নাছিমা দুই সন্তানকে নিয়ে শ্রীপুরে এসে বাসা ভাড়া নেন এবং গার্মেন্টসে চাকরি শুরু করেন।

কয়েকদিন আগে সাইদুরও সেখানে এসে স্ত্রী-সন্তানের সঙ্গে বসবাস শুরু করেন।

তিনি আরও জানান, রবিবার রাতে খাবার খেয়ে নাছিমা, তার স্বামী ও দুই সন্তান ঘুমিয়ে পড়েন। রাত দেড়টা থেকে দুইটার মধ্যে শিশুদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন নাছিমা।

পাশে দুই সন্তান কান্নাকাটি করছিল। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই স্বামী সাইদুর রহমান পলাতক রয়েছেন।

শ্রীপুর মডেল থানার ওসি মুহাম্মদ শাহীনূর আলম বলেন, নিহতের শিশু সন্তানরা জানিয়েছে, তাদের বাবা সাইদুর রহমানই তাদের মাকে হত্যা করেছেন।

সাইদুরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা গেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানব পাচার মামলায় তিন ভাইকে ১৯ ও বোনকে ১৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


মানব পাচার মামলায় তিন ভাইকে ১৯ ও বোনকে ১৭ বছরের কারাদণ্ড

এক ব্যক্তিকে সৌদি আরবে পাঠিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের পৃথক ধারায় তিন ভাইকে ১৯ বছর করে এবং তাদের বোনকে ১৭ বছরের সাজা দেওয়া হয়েছে। তিন ভাইয়ের নাম রাশেদ হাওলাদার, রাসেল হাওলাদার, টিপু হাওলাদার। তাদের বোন রেশমা বেগম। এ ঘটনার জন্য চার আসামিকে ৬ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের অনাদায়ে তাদের আরও ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ রায় সোমবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ ঘোষণা করেন। বিচারকের রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন ভাই পলাতক ছিলেন, কিন্তু তাদের বোন রেশমা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় মামলার বাদী আহিদা খাতুনের স্বামী শহিদুল ইসলাম একজন স্যানিটারি মিস্ত্রি, যাকে সৌদি আরবে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকায় পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। শহিদুল ইসলাম ৪ লাখ ৬৭ হাজার টাকা পরিশোধ করেন এবং ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে সৌদি আরবে পাঠানো হয়।

শুক্রবারের অভিযোগে উল্লেখ করা হয় যে, সৌদি আরবে পৌঁছানোর পর শহিদুল ইসলামকে একটি কক্ষে আটক রাখা হয় এবং তার কাছ থেকে আরও ২ লাখ টাকা দাবি করা হয়। অতিরিক্ত টাকা না দিতে পারায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং পরে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

আহিদা খাতুন এ ঘটনায় চারজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে কাউনিয়া থানার পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়। আদালত এ মামলার অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীকে প্রদানের নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত রেশমা বেগমকে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক তিন ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%