প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জেলার মহেশপুর উপজেলায় ড্রেন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি দুর্ঘটনায় শ্রী রাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে মহেশপুর পৌর শহরের গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশে ঘটনা ঘটে। মৃত রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে।
স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, সোমবার দুপুরে মহেশপুর পৌরসভার একটি ড্রেন নির্মাণের কাজ করছিলেন শ্রী রামসহ বেশ কয়েকজন শ্রমিক। কাজ চলাকালীন আকস্মিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে ড্রেনের পাশে একটি দোকান বিদ্যুতায়িত হয়ে পড়ে।
এই সময় অসাবধানতাবশত রাম ওই দোকানের দেয়ালের গায়ে হাত দেন। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ থানায় রাখা হয়েছে এবং পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন