ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই করানো উচিত


বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই করানো উচিত

বিয়ের আগে বর-কনের জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়। সাজসজ্জা এবং পোশাকের জন্য খরচ করা হয় বিপুল পরিমাণ অর্থ। যদিও এসব বিষয়ে অধিক মনোযোগ দেওয়া হয়, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অনেকেই উদাসীন থাকেন। সেটি হলো বিয়ের পূর্বে বর-কনের স্বাস্থ্য পরীক্ষা।

চিকিৎসকরা উল্লেখ করেছেন, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, সিক্‌ল সেল অ্যানিমিয়া, এবং এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিসের মতো রোগগুলি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হতে পারে। এই রোগগুলো নিয়ন্ত্রণে রাখতে বিয়ের আগে বর-কনের রক্তপরীক্ষা করানো অত্যন্ত জরুরি।

১. হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় বর বা কনে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কি না, অথবা তারা এই রোগের বাহক কি না। যদি বর ও কনে উভয়েই এই রোগের বাহক হন, তবে তাদের সন্তানের থ্যালাসেমিয়ার মতো গুরুতর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই অনাগত সন্তানের স্বার্থে থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিয়ে নিরুৎসাহিত করা হয়।

২. ব্লাড গ্রুপিং এবং আরএইচ টাইপিং

হবু বর-কনের রক্তের গ্রুপ যদি একই হয়, তবে সন্তান ধারণে কোনো সমস্যা হয় না। কিন্তু রক্তের গ্রুপের রেসাস বা আরএইচ ফ্যাক্টর একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ, রক্তের গ্রুপ পজিটিভ নাকি নেগেটিভ তা জানা প্রয়োজন। কারণ, যদি মা আরএইচ নেগেটিভ হন এবং বাবা আরএইচ পজিটিভ হন, তবে অনাগত সন্তান গর্ভাবস্থায় ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামে মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। তবে, যদি মা আরএইচ নেগেটিভ এবং বাবা আরএইচ পজিটিভ হন, তাহলে প্রথমবার গর্ভধারণের সময় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করলে সুস্থ সন্তানের জন্ম দেওয়া সম্ভব।

৩. যৌনবাহিত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

এইডস, সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ইত্যাদি মারাত্মক রোগগুলো স্বামী-স্ত্রীর যৌন মিলনের মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। বিয়ের আগে এসব রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা হবু বর-কনেকে নিরাপদ ও আত্মবিশ্বাসী রাখতে সাহায্য করে এবং পরবর্তীতে সন্তানের মধ্যে এসব রোগের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়।

৪. প্রজনন ক্ষমতা সংক্রান্ত পরীক্ষা

এই পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে স্ট্রেস এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে ইনফার্টিলিটির সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। এই শারীরিক সমস্যা বিবাহিত জীবনে মানসিক ও সামাজিক সমস্যা সৃষ্টি করে। শূন্যতা অনুভূত হয়। তাই আগে থেকেই দুজনের ফার্টিলিটি পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।

৫. হাড়ের ঘনত্ব পরীক্ষা

আরও পড়ুন: ক্যানসার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের পূর্বে রক্তে ভিটামিন ডি-এর মান এবং হাড়ের ঘনত্ব পরীক্ষা করানো প্রয়োজন। যদি কারও রিকেট, হাড়ের গঠনগত সমস্যা বা অস্টিওপোরোসিস থাকে, তাহলে তা অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে।

৬. মানসিক রোগ

অনেকে মনে করেন, বিয়ে করলেই মানসিক রোগ সেরে যাবে, যা একেবারেই সঠিক নয়। সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, বাইপোলার মুড ডিজঅর্ডার ইত্যাদি মানসিক রোগ বিয়ের আগেই শনাক্ত করে চিকিৎসা করানো উচিত এবং মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে তাঁদের বিয়ে দেওয়া উচিত।

৭. ক্রনিক রোগ স্ক্রিনিং

আরও পড়ুন: স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যানসার চিকিৎসায় ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড হরমোনজনিত সমস্যা ইত্যাদি রোগের পরীক্ষা করানোর মাধ্যমে পাত্র-পাত্রী দুজনেরই জানা উচিত, কেউ এসব রোগে ভুগছেন কি না এবং অপরকে জানানো উচিত।

৮. ক্রনিক রোগ স্ক্রিনিং

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড হরমোনজনিত সমস্যা ইত্যাদি রোগের পরীক্ষা করানোর মাধ্যমে পাত্র-পাত্রী দুজনেরই জানা উচিত, কেউ এসব রোগে ভুগছেন কি না এবং অপরকে জানানো উচিত।

আরও পড়ুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিনামূল্যে অনলাইন কোর্সে আবেদন করার পদ্ধতি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিম্নমানের সড়ক নির্মাণ, খবর সংগ্রহে গেলে সাংবাদিককে বেধড়ক পিটুনি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


নিম্নমানের সড়ক নির্মাণ, খবর সংগ্রহে গেলে সাংবাদিককে বেধড়ক পিটুনি

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি এম এ উল্লাস।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুন্ডুপাড়ায় পৌর সড়কের নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য যান সাংবাদিক উল্লাস। সংবাদ সংগ্রহের একপর্যায়ে কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের এমপি আফজাল হোসেনের ছেলে শোভন ও এমপির চাচাতো ভাই আনোয়ারের নেতৃত্বে একদল লোক সাংবাদিককের ওপর হামলা চালায়।

আহত সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাসের অভিযোগ, কুন্ডুপাড়ায় একটি সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে তিনি সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। একপর্যায়ে এমপি আফজাল হোসেনের ভাই ও ভাতিজাদের নেতৃত্বে একদল লোক তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত করা হয়েছে। পরে সহকর্মী সাংবাদিক ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর সাহিন বলেন, আমরা এই ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে থানা ঘেরাও, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচি দেওয়া হবে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতার বলেন, পৌর সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখতে চিঠি দেওয়া হয়েছিল। এরপরও কাজ চলতে থাকায় তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। তিনি চলে আসার পরপরই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহের সময় বাগবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হামলা ঠেকানোর চেষ্টা করে। তবে পুলিশের সদস্যসংখ্যা কম থাকায় তা পুরোপুরি সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি এর নেপথ্যে কেউ থাকলে তাদেরও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর দৌলতদিয়ায় ধরা পড়ল ৩৩ কেজির বাঘাইড় মাছ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


রাজবাড়ীর দৌলতদিয়ায় ধরা পড়ল ৩৩ কেজির বাঘাইড় মাছ

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি ৩৩ কেজির বাঘাইড় মাছ। মাছটির বিক্রয় মূল্য নির্ধারিত হয়েছে ৭৯ হাজার ২০০ টাকা।

স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে পদ্মা-যমুনার মোহনায় জেলে সেকেন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

সম্রাট শাহজাহান শেখ সেকেন হালদারের বরাত দিয়ে জানান, সকালে সেকেন হালদার তাঁর দলের সাথে পদ্মায় মাছ ধরার উদ্দেশ্যে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলেও মাছের দেখা পাননি। পরে দুপুরের দিকে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেললে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে ওজন মাপার পর মাছটির ওজন ৩৩ কেজি হিসেবে নির্ধারণ করা হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, মৎস্য আড়ত থেকে উন্মুক্ত নিলামে ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৭২ হাজার ৬০০ টাকায় মাছটি ক্রয় করেন।

পরে ওই মাছের ছবি তুলে ফেসবুকে আপলোড করেন এবং মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেন। ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৭৯ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করে দেন তিনি।

বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বাঘাইড় একটি সংরক্ষিত ও মহাবিপন্ন প্রজাতির বন্যপ্রাণী হিসেবে চিহ্নিত। এই মাছের শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ। আইন অনুযায়ী, এর জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

তবে আইনটির কোনো প্রয়োগ না থাকায় দৌলতদিয়ায় পদ্মার বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে জেলেরা বাঘাইড়, পাঙ্গাশ, চিতল ও ড্রাই মাছ শিকার করে বিক্রি করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর হত্যা, আইফোনের জন্যই দাবি পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর হত্যা, আইফোনের জন্যই দাবি পুলিশের

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানিয়েছেন, "আমরা অনেকটা নিশ্চিত আইফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে।"

এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ বিকেল ৩টার দিকে তুহিন নামের এক সন্দেহভাজন কিশোরকে আটক করেছে।

পবিবার সূত্রে জানা যায়, অপ্রতিম তার মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর অপ্রতীমের মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে।

কুমিল্লার কোটবাড়ি থানার ইন্সপেক্টর মহিবুল আলম ভুঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের স্বার্থে তুহিন নামের একজনকে আটক করা হয়েছে।

সূত্রে জানা যায়, বাসা থেকে বের হওয়ার পর সিসিটিভি ফুটেজে অপ্রতীমের সাথে তুহিনকে দেখা যায়। তাদের মধ্যে হ্যান্ডশেক হয় এবং প্রায় ঘন্টাখানেক তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ছিল। পরে তারা ক্যাম্পাস থেকে বের হয়ে যান। নিখোঁজের দিন অপ্রতীমের সঙ্গে তুহিনের ম্যাসেজিংও হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গহীন বাঁশঝাড়ে যেভাবে পাওয়া গেল অপ্রতীমের নিথর দেহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


গহীন বাঁশঝাড়ে যেভাবে পাওয়া গেল অপ্রতীমের নিথর দেহ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিখোঁজ অপ্রতীমের মরদেহ পশ্চিম সানন্দা এলাকায় ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গলের মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকালে দেখা যায়, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী মো. আব্দুল কাদির জিলানী জানান, বাঁশ সংগ্রহ করতে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় অপ্রতীমকে দেখতে পান। তিনি বলেন, "আমরা এখানে কাজ করতে এসেছিলাম। কাজের মাঝে আমাদের বাঁশের প্রয়োজন হয়। তখন এই বাঁশ সংগ্রহের জন্য এই দিক দিয়ে গেলে আমার সঙ্গে থাকা ভাতিজা আমাকে বলে- কাকা এখানে একটা বাচ্চা পড়ে আছে। তখন আমি এখানে এসে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পাই। এরপর আমরা ভয়ে কাজ ফেলে চলে যাই।"

তিনি আরও যোগ করেন, "কিছুক্ষণ পর আমরা শুনতে পাই- ম্যাডামের বাচ্চা পাওয়া যাচ্ছে না। তখন আমরা জানাই যে সেখানে একটা বাচ্চা দেখে এসেছি, সে এখনো সেখানেই পড়ে আছে। তখন সবাই আমাকে এখানে নিয়ে আসে। আমরা আনুমানিক বেলা ১১টার দিকে বাচ্চাটিকে দেখতে পাই।"

অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় পশ্চিম সানন্দা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ, কীভাবে ঘটনাটি ঘটেছে এবং এ ঘটনায় কেউ জড়িত কি না- এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে একটি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার পর অপ্রতীমের মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। ওই অবস্থানের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, "এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ হয় অপ্রতীম। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তার মা ড. নাহিদা বেগম ফেসবুকে এক পোস্টে লেখেন, "আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় ছবিতে দেওয়া পাঞ্জাবিটি তার পরনে ছিল। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি। নম্বর ট্র্যাক করে পাওয়া যায়নি। সম্ভবত ফোন ওর সঙ্গে নেই। ফেসবুক আইডি যে ফোনে সেটা বাসায় রেখে গেছে।"

এ ঘটনায় তার বাবা কেএম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

এদিকে, অপ্রতীম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%