প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি ৩৩ কেজির বাঘাইড় মাছ। মাছটির বিক্রয় মূল্য নির্ধারিত হয়েছে ৭৯ হাজার ২০০ টাকা।
স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে পদ্মা-যমুনার মোহনায় জেলে সেকেন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
সম্রাট শাহজাহান শেখ সেকেন হালদারের বরাত দিয়ে জানান, সকালে সেকেন হালদার তাঁর দলের সাথে পদ্মায় মাছ ধরার উদ্দেশ্যে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলেও মাছের দেখা পাননি। পরে দুপুরের দিকে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেললে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে ওজন মাপার পর মাছটির ওজন ৩৩ কেজি হিসেবে নির্ধারণ করা হয়।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, মৎস্য আড়ত থেকে উন্মুক্ত নিলামে ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৭২ হাজার ৬০০ টাকায় মাছটি ক্রয় করেন।
পরে ওই মাছের ছবি তুলে ফেসবুকে আপলোড করেন এবং মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেন। ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৭৯ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করে দেন তিনি।
বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বাঘাইড় একটি সংরক্ষিত ও মহাবিপন্ন প্রজাতির বন্যপ্রাণী হিসেবে চিহ্নিত। এই মাছের শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ। আইন অনুযায়ী, এর জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
তবে আইনটির কোনো প্রয়োগ না থাকায় দৌলতদিয়ায় পদ্মার বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে জেলেরা বাঘাইড়, পাঙ্গাশ, চিতল ও ড্রাই মাছ শিকার করে বিক্রি করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন