০২:০২ পি.এম
ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে ঢুকে গৃহবধূ মলিনা রায়কে হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পুলিশ সূত্রে জানা গেছে, এই মামলার প্রধান আসামি রিতোষ একই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া। তিনি স্ত্রী পল্লবী রায় এবং এক সন্তানকে নিয়ে সেখানে বসবাস করতেন। তদন্তে জানা গেছে, ঘটনার দিন রথযাত্রা উপলক্ষে ভবনের অধিকাংশ বাসিন্দা কীর্তিপাশায় গিয়ে উপস্থিত ছিলেন। তখন রিতোষ পূর্বপরিকল্পনা অনুযায়ী তার সহযোগী জুয়েল (নয়ন) ডাকুয়ার সঙ্গে সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে বাড়ির দ্বিতীয় তলায় মালিক তপন রায়ের বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। দরজা ভাঙার সময় গৃহবধূ মলিনা রায় ঘটনাটি বুঝতে পারেন এবং তিনি রিতোষকে চিনে ফেলেন।
এ অবস্থায় ধরা পড়ার ভয়ের কারণে দুই আসামি মলিনা রায়ের মুখ চেপে ধরে, হাত-পা বেঁধে একটি বাজারের ব্যাগ মুখে গুঁজে শ্বাসরোধ করে তাকে হত্যার ঘটনা ঘটে। পরে ঘটনা চালাকিতে রিটোষ তার নিজের বাসা এলোমেলো করে রাখেন, যাতে সেটিও চুরির শিকার হয়েছে বলে মনে হয়। হত্যাকাণ্ডের পর তারা বাড়ির পিছনের দেয়াল টপকিয়ে পালিয়ে যান। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রিতোষকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তিনি আদালতে তার দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এদিকে মামলার অপর আসামি নয়ন ডাকুয়াকে ঢাকায় অভিযান চালিয়ে র্যাব গ্রেপ্তার করেছে। পরে তাকে ঝালকাঠি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন