প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিজিবির তৎপরতার কারণে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাতজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই ঘটনা ঘটায়।
এটি ঘটেছে শনিবার (২৫ জুলাই) ভোরে, আনুমানিক ৪টা ৩০ মিনিটে, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতীয় ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল সাতজন ব্যক্তিকে (যাদের মধ্যে ৬ জন নারী এবং ১ জন ছেলে শিশু রয়েছেন) বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা টহলের সময় এ বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৌশলগতভাবে অবস্থান গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
স্থানীয় এক বাসিন্দা আব্দুর রহমান বলেন, সীমান্ত এলাকায় কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর খবর পেয়ে বিজিবিকে তাৎক্ষণিকভাবে জানানো হলে বিজিবি দ্রুত এসে পরিস্থিতি প্রতিরোধ করে। এক পর্যায়ে বিআইএসএফ আবারও ভারতের অভ্যন্তরে চলে যায়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী যদি বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা করে তবে বিজিবি সদস্যরা তা প্রতিহত করবেন। বিজিবি সর্বদা অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করার জন্য সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার জন্য গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন