প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর গুলশানের তার ব্যক্তিগত বাসভবনে পরিচ্ছন্নতার কাজ চলছে। বর্তমানে বাড়ির নিচতলার বসার জায়গাটি নতুন করে রং করা হচ্ছে, এবং আসবাবপত্র পরিষ্কার করা হচ্ছে।
বাড়ির ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, কয়েক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারেন—এমন প্রস্তুতি নিয়েই কাজ চলমান রয়েছে। সকলের অবগতির জন্য জানানো যায়, বাড়িটির পঞ্চম তলার ফ্ল্যাটটিতে মো. সাহাবুদ্দিন থাকতেন।
শনিবার (২৫ জুলাই) সকালে ১২৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে গিয়ে যে দৃশ্য দেখা যায়, তাতে বাড়ির সামনে কিছু গণমাধ্যমকর্মী অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে সেখানে পাওয়া যায়নি। ভিতরে ভাড়াটিয়াদের গাড়ির চালকেরা গাড়ির রক্ষণাবেক্ষণের কাজ করছেন।
বাড়ির ব্যবস্থাপক কবির হোসেন বলেন, ‘স্যার কবে আসবেন, আমরা নিশ্চিতভাবে জানি না। তবে আমাদের সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে বলা হয়েছে। সে অনুযায়ী কাজ করছি। স্যার কয়েক দিনের মধ্যেই বাসায় আসতে পারেন।’
সরেজমিনে দেখা যায়, বাড়ির নিচতলায় গাড়ি পার্কিংয়ের পাশেই একটি বসার কক্ষ রয়েছে। সেখানে বেশ কিছু সোফা ও একটি টেবিল রাখা আছে এবং আসবাবগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। কক্ষের এক পাশে রঙের কৌটা রয়েছে এবং দেয়ালের পুরোনো রং ঘষে তুলে নতুন করে রং করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
কবির হোসেন আরো বলেন, প্রথমে রং করা হবে, তারপর সোফাগুলো পরিষ্কার করা হবে। লোকজন আসবেন, বসবেন—সেজন্যই জায়গাটি প্রস্তুত করা হচ্ছে। শুক্রবার মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি গুলশানের ব্যক্তিগত বাসভবনে ফিরবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ধারণা আছে। তবে তিনি কবে ফিরবেন, সে বিষয়ে নিশ্চিত করে কোনো মন্তব্য করা হয়নি।
যদিও বাড়িতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ দেখে বোঝা যায়, তার ফিরে আসার সম্ভাবনা সামনে রেখেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে বাড়ির নিচতলার বসার জায়গাটিকে নতুন করে সাজানো হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর পূর্বে রাষ্ট্রপতির পদ ছেড়েছেন মো. সাহাবুদ্দিন, এবং অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন