ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকায় আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর


ঢাকায় আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আজ আংশিক মেঘলা অবস্থায় থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য প্রকাশ করেছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: জিন তাড়ানোর ছলে ১৩ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টা, খতিব গ্রেফতার

এতে আরও বলা হয়েছে, শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ।

গত বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে।

আরও পড়ুন: তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ২৪২ জনের বিরুদ্ধে মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউবায় সামরিক আগ্রাসনের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


কিউবায় সামরিক আগ্রাসনের ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি হোয়াইট হাউস ত্যাগ করার আগে কিউবা নিয়ে একটি সমাধানে পৌঁছাতে চান। এই লক্ষ্যে তিনি কিউবার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টিও বিবেচনায় নেবেন বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার আগে কি তিনি কিউবার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অনুমোদন দেবেন।

প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি হোয়াইট হাউস ছাড়ার আগেই কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই।”

ট্রাম্প কিউবার পরিস্থিতি সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্র এই দেশটির অবস্থা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। তিনি জানান, কিউবার অবস্থা অত্যন্ত খারাপ এবং কার্যত এটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

কিউবা নিয়ে পদক্ষেপের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেন ট্রাম্প। উল্লেখ্য, রুবিওর বাবা-মা কিউবান বংশোদ্ভূত। ট্রাম্প বলেন, কিউবা নিয়ে কিছু করার ব্যাপারে রুবিওরও আগ্রহ রয়েছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া কিউবানদের জন্য তিনি কিছু করতে চান। এই মানুষগুলো তাদের নিজ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে তাদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে লঘুচাপ, বৃষ্টির নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


সাগরে লঘুচাপ, বৃষ্টির নতুন বার্তা

কার্তিক বিদায় নিচ্ছে, তবে বৃষ্টির দাপট থামছে না। দেশের বিভিন্ন স্থানে এখনও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে বিরাজ করছে। এমন পরিস্থিতিতে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তীতে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম উল্লেখ করেছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায়, শুক্রবার (১৩ নভেম্বর) কাছাকাছি সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, আগামী পাঁচ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে বাগেরহাটের মোংলায় ১৩ মিলিমিটার, চাঁদপুরে ১২, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮, যশোরে ৭ এবং ফরিদপুরে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের আরও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার রংপুরের যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


শুক্রবার রংপুরের যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিদ্যুৎ লাইনের পাশে অবস্থিত গাছের ডালপালা ছাঁটাই ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকোর ১১ কেভি আশরতপুর ফিডারের আওতাধীন বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভিআইপি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় ও আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকায় এই সময়ে বিদ্যুৎ থাকবে না।

তবে, নির্ধারিত সময়ের পূর্বে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার বিষয়টি নিশ্চিত করেছে নেসকো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকে গেল চোর, অতঃপর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকে গেল চোর, অতঃপর উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতের খুঁটিতে আটকা পড়ে এক চোর। ফায়ার সার্ভিস পরে তাকে উদ্ধার করতে ছুটে আসে। ৩০ মিনিটের প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিচে নামিয়ে আনে। তার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক লিটন (৩২) উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ছাতির বাজারের পাশের ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন লিটন। চুরি করার সময় স্থানীয় একজন তাকে দেখে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে ঘিরে ফেলে। এ সময় নিচে থাকা আরেক চোরকে আটক করেন স্থানীয়রা। বৈদ্যুতিক খুঁটিতে থাকা লিটন তখন আটকা পড়েন। স্থানীয়রা খবর দিলে দ্রুত এসে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা চোরকে জীবিত অবস্থায় উদ্ধার করে। তাকে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ট্রান্সফরমার চুরির সময় হাতনাতে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিদ্যুতের তারে সে দগ্ধ হয়েছে। তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%