প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কার্তিক বিদায় নিচ্ছে, তবে বৃষ্টির দাপট থামছে না। দেশের বিভিন্ন স্থানে এখনও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে বিরাজ করছে। এমন পরিস্থিতিতে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তীতে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম উল্লেখ করেছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায়, শুক্রবার (১৩ নভেম্বর) কাছাকাছি সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, আগামী পাঁচ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে বাগেরহাটের মোংলায় ১৩ মিলিমিটার, চাঁদপুরে ১২, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮, যশোরে ৭ এবং ফরিদপুরে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের আরও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন