১২:১৭ পি.এম
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়ার পরেও বিনয়ী রইলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। রেকর্ডটি নিজের নামে লিখিয়ে নেওয়ার পরেও এমবাপ্পের বিশ্বাস, ফাইনালে গোল করে আবারও তাকে ছুঁয়ে ফেলবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে তিনি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২২-এ নিয়ে যান। এর মাধ্যমে এমবাপ্পে মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন। বর্তমানে মেসির গোলসংখ্যা ২১। ফলে আজকের ফাইনালে যদি এমবাপ্পে জোড়া গোল করতে পারেন তবে আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা তার রেকর্ডে ভাগ বসাতে পারবেন।
ইংল্যান্ডকে ৬-৪ গোলে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করার পর ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, রোববারও গোল করবেন মেসি। এটা তিনি নিশ্চিত।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এবারের বিশ্বকাপে এমবাপ্পে এখন পর্যন্ত ১০ গোল করেছেন। তাই টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জয়ের দৌড়ে তিনি সবচেয়ে এগিয়ে আছেন। তবে এমবাপ্পে ব্যক্তিগত অর্জনের বদলে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
তিনি বলেন, আমি শুধু চেষ্টা করেছি দলকে সহায়তা করতে। তবে যখন আপনি বিশ্বকাপে অনেক গোল করবেন, তখন সেটি আপনাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে।
যদিও ব্যক্তিগত রেকর্ড গড়ার আনন্দের মাঝে রয়েছে আক্ষেপ। ফাইনালে ফ্রান্স প্রশিক্ষণ উঠতে না পারায় হতাশ এমবাপ্পে জানিয়েছেন, রেকর্ডের চেয়ে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে থাকতে পারলেই তিনি বেশি খুশি হতেন।
তার ভাষায়, সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে ফাইনাল খেলতেই আমি বেশি পছন্দ করতাম। লিগ্যাসির জন্য হয়তো এটা ভালো, তবে এই মুহূর্তে আমার মাথায় এসবের কিছু নেই।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এদিকে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে। ম্যাচটিতে শিরোপার লড়াইয়ের পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপ্পেকে স্পর্শ করার সুযোগ থাকবে লিওনেল মেসির সামনে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন