প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম, যিনি সুইডেন আসলাম নামেও পরিচিত, তাকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে ইমিগ্রেশন পুলিশ তার গ্রেফতারি কার্যক্রম সম্পন্ন করে।
চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় একটি মামলা থাকায় তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশ জানায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের মাধ্যমে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। তার আসল গন্তব্য ছিল মালয়েশিয়া।
ডিএমপির মুখপাত্র আকতার হোসেন বলেন, এস এম আসলামের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০০৫ সালে গ্রেফতার হওয়ার পর, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন