০৫:০৭ পি.এম
রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের একজন সদস্যকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানার পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটের সময় উপজেলার মেঘনা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ শফিকুল ইসলাম, বয়স ২১ বছর। তিনি মাছপাড়া ইউনিয়নের শিওর গ্রামের মৃত খালেক প্রামানিকের পুত্র এবং পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য।
পুলিশের সূত্রে জানা যায়, পাংশা থানার মামলা নং-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং-১৯৬/২৫, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারার মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: বিমান বাহিনী মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিল
পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর পুলিশি পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন