০৩:৪০ পি.এম
জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। বর্তমানে ২৭ জন নিখোঁজ রয়েছে। বুধবার কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
উত্তরাঞ্চলীয় শহর কারিবা থেকে যাত্রী পরিবহনকারী ফেরিটি মঙ্গলবার প্রবল ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়, যা কয়েকটি দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পে যাত্রীদের নিয়ে যাচ্ছিল।
জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে বার্তা সংস্থা এএফপি খবরটি প্রচার করেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
জিম্বাবুয়ের সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) এক বিবৃতিতে জানায়, ফেরিটিতে মোট ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন ক্রু সদস্য এবং কিছু শিশু ছিল, তবে ফেরিটির ধারণক্ষমতা ছিল মাত্র ৯০ জন।
নিখোঁজদের সন্ধান দিতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
সিপিইউ জানায়, ‘এ পর্যন্ত মাতুসাদোনহা উদ্ধারকারী দল ও অন্যান্যরা ৭৭ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।’ সংস্থাটি আরও জানায়, ‘১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’
মরদেহগুলো সংগ্রহ করতে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দুটি ফিউনারেল পার্লারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখনও প্রায় ২৭ জনের কোন সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
সিপিইউ জানায়, নিখোঁজদের সন্ধানে সহায়তার জন্য একটি বিশেষায়িত জলযান উদ্ধারকারী ইউনিটকে বিমানযোগে ঘটনাস্থলে নেওয়া হয়েছে।
কারিবা হ্রদটি জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত এবং রাজধানী হারারে থেকে এই হ্রদটির দূরত্ব ৩০০ কিলোমিটারের বেশি উত্তর-পূর্বে। এই হ্রদটি আয়তন নয়, জলধারণ ক্ষমতার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন