০৪:০২ পি.এম
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম অনলাইন আবেদনের মাধ্যমে সম্পন্ন করবে।
আমাদের জানা আছে যে, ভর্তি প্রক্রিয়া আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষাবর্ষে, একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১২ নভেম্বর।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৮৭ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন এবং ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। বিশ্লেষণে দেখা যাচ্ছে, ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, অপরদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।
এবার পরীক্ষা দিতে গিয়ে অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। তাদের মধ্যে গণিত ও ইংরেজি বিষয়ে ফল খারাপ করার প্রবণতা বেশি পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফল তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে দেখা গেছে। এই বিভাগের প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন অকৃতকার্য হয়েছে।
অন্যদিকে, এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ফলাফলের পাসের হার ও জিপিএ-৫ সহপ্রায় সব সূচকেই এবার ছাত্রীদের সাফল্য বেশি ছিল। এখন উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য অপেক্ষা একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরুর।
ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে আগামী ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন