ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কুয়েতে প্রবাসীদের জন্য বাংলাদেশিদের জরুরি নির্দেশনা প্রকাশ


কুয়েতে প্রবাসীদের জন্য বাংলাদেশিদের জরুরি নির্দেশনা প্রকাশ

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সম্প্রতি ঘটে যাওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাস সেখানে অবস্থানরত প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুয়েতে সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলার কারণে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অপ্রয়োজনীয় চলাফেরা পরিহার করতে এবং বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হচ্ছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের সব ধরনের সামরিক স্থাপনার আশপাশে না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে কুয়েত সরকারের আইনকানুন এবং নিরাপত্তা নির্দেশনাবলি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে যেকোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার প্রত্যক্ষ দৃশ্য বা ভিডিও ধারণ থেকে প্রবাসীদের সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে না।

জরুরি সহায়তার প্রয়োজন হলে প্রবাসীদের সুবিধার্থে তিনটি হটলাইন নম্বর (+৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১) এবং নির্দিষ্ট ই-মেইল ঠিকানা (mission.kuwait@mofa.gov.bd) চালু করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

 

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাফুফেসহ ৩৮ ফেডারেশন এনএসসিতে হিসাব জমা দেয়নি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


বাফুফেসহ ৩৮ ফেডারেশন এনএসসিতে হিসাব জমা দেয়নি

এনএসসি অ্যাক্টের ২৩ নম্বর ধারায় প্রত্যেকটি জাতীয় ক্রীড়া সংস্থার জন্য বার্ষিক আয়-ব্যয় সম্পর্কিত হিসাব বিবরণী এবং অডিট প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে পরবর্তী বছরের সেপ্টেম্বরের মধ্যে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। তবে, বর্তমানে ৫২টি ফেডারেশনের মধ্যে মাত্র ১৪টি ফেডারেশন ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবেদন জমা দিয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের এই আইন অনেক দিন ধরেই কার্যকর রয়েছে। এনএসসি ফেডারেশনগুলোকে আর্থিক জবাবদিহিতার আওতায় আনতে সক্ষম হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব মো. আমিনুল ইসলাম ফেডারেশনগুলোর কাছে অডিট রিপোর্টের জন্য আবেদন করেছিলেন।

ফেডারেশনগুলোর পক্ষ থেকে প্রতিবেদন জমা না দেওয়ার কারণে কিছুদিনের জন্য তাদের অনুদান স্থগিত করা হয়েছিল। তবে পরবর্তীতে সেই কড়াকড়ি অবস্থান তুলে নেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) তনময় ইসলাম সকল ফেডারেশন এবং এসোসিয়েশনকে ২০২৪-২৫ অর্থ বছরের ব্যয় বিবরণী ও অডিট রিপোর্ট অবিলম্বে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি ২০২৫-২৬ অর্থ বছরের অডিট প্রতিবেদন সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয় বিবরণী এবং অডিট রিপোর্ট কাবাডি, সাঁতার, শুটিং, ভলিবল, বাস্কেটবল, কুস্তি, জিমন্যাস্টিক্স, শরীর গঠন, বিলিয়ার্ড, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, মাউন্টেরিং, প্যারা অলিম্পিক এবং ক্রিকেট বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদে জমা দিয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের অডিট ও আয়-ব্যয় এখন পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ মাউন্টেনিয়ারিং এসোসিয়েশন জমা দিয়েছে।

দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন ফুটবল সরকারের কাছে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের সুবিধা চেয়ে থাকে। কিন্তু, জাতীয় ক্রীড়া পরিষদে তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। ফুটবল ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে এশিয়ান কাপ বাছাইয়ের তিনটি হোম ম্যাচের গেট মানির অর্থও দিতে পারেনি। ঐ ম্যাচগুলোর আয়-ব্যয় ফুটবল ফেডারেশন এখনও মিডিয়ার সামনে উপস্থাপন করেনি।

ফুটবলের পাশাপাশি আরচ্যারি, অ্যাথলেটিক্স, দাবা, কারাতে, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাইক্লিংসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ফেডারেশনও জাতীয় ক্রীড়া পরিষদে আয়-ব্যয় বিবরণী এবং অডিট প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কসমেটিকস মেলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিমার্কের পণ্যের প্রশংসা করেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


কসমেটিকস মেলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিমার্কের পণ্যের প্রশংসা করেন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ব্যাপারে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’ পরিদর্শনকালে দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল নং-৪-এ তিন দিনব্যাপী কসমেটিকা ঢাকা ২০২৬-এর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর সহযোগী হিসেবে রয়েছে রিমার্ক-হারল্যান গ্রুপ। এবারের আয়োজনে বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিমার্কের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশে উৎপাদিত রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার প্রশংসা করেন।

রিমার্কের প্যাভিলিয়নের ভিন্নধর্মী উপস্থাপনা, পণ্যের বৈচিত্র্য এবং আধুনিক উৎপাদন সক্ষমতা দেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহ প্রকাশ করেন। তিনি প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম (আরঅ্যান্ডডি), আধুনিক প্যাকেজিং, প্রিন্টিং, ইনগ্রিডিয়েন্টস বা কাঁচামালের ব্যবহার, গুণগত মান নিয়ন্ত্রণ, পণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বাজার চাহিদা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেন, "বাংলাদেশে কসমেটিকস উৎপাদনের সক্ষমতা বেড়েছে। আমরা আশা করছি, রিমার্কের দেখানো পথে বাংলাদেশ কসমেটিকস খাতে আমদানিনির্ভর দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হতে পারবে।" তিনি আরও বলেন, "দেশে এখন আন্তর্জাতিক মানের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদনের সক্ষমতা তৈরি হচ্ছে। স্থানীয় শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি বাজার সম্প্রসারণের মাধ্যমে এ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।"

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রিমার্ক-হারল্যানের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস, হারল্যান স্টোরের হেড অব মার্কেটিং মো. হাবিবুল্লাহ হাবিব, রিমার্ক-হারল্যানের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রিমার্ক-হারল্যানের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস জানান, "বাংলাদেশের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্প এখন গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ শিল্পকে শুধু দেশীয় বাজারকেন্দ্রিক না রেখে আন্তর্জাতিক মানের উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, "কসমেটিকা ঢাকা ২০২৬ দেশের কসমেটিকস শিল্পের জন্য আন্তর্জাতিক ব্যবসায়ী, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সম্ভাব্য অংশীদারদের সঙ্গে যোগাযোগের নতুন সুযোগ তৈরি করেছে। এ ধরনের আয়োজন বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনাকে বিশ্ববাজারে তুলে ধরতে সহায়ক হবে।"

রিমার্ক-হারল্যান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের কসমেটিকস খাতে ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি)’ সার্টিফিকেশন অর্জন করে। বর্তমানে রিমার্কের আধুনিক উৎপাদন কার্যক্রম cGMP, ISO ও Halal মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশে উৎপাদিত রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য বর্তমানে দেশের বাজারের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে সম্প্রসারিত হচ্ছে। ভারতের উত্তর প্রদেশ ও বিহারেও লিলি, নিওর ও সিওডিলসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বাজারজাত শুরু হয়েছে। পর্যায়ক্রমে ভারতের অন্যান্য রাজ্যেও এসব পণ্যের বাজার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, কসমেটিকা ঢাকা ২০২৬ শুধু পণ্য প্রদর্শনের আয়োজন নয়; এটি বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পের জন্য আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, জ্ঞান বিনিময়, প্রযুক্তি পরিচিতি এবং শিল্পসংযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

তিন দিনের এ আন্তর্জাতিক প্রদর্শনীতে শিল্পসংশ্লিষ্টদের পাশাপাশি সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং সাধারণ দর্শনার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে সোনার দামে মার্কিন ডলারের দরপতনের ফলে বড় বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


বিশ্ববাজারে সোনার দামে মার্কিন ডলারের দরপতনের ফলে বড় বৃদ্ধি

মার্কিন ডলারের দরপতন এবং ট্রেজারি বন্ডের সুদের হার কমে যাওয়ার কারণে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে, আরেকটি মূল্যবান ধাতু রুপার দামও ঊর্ধ্বমুখী হয়েছে।

রয়টার্সের

প্রতিবেদনে এই তথ্যটি উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৭ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৪০ দশমিক ৮৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচার ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৮৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।

ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্তাউনোভো মন্তব্য করেন, তুলনামূলক দুর্বল ডলারের কারণে এবং মার্কিন সুদের হার কিছুটা কমে যাওয়ায় স্বর্ণের বাজারে আশার সঞ্চার ঘটেছে। ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে কোনও সুস্পষ্ট দিকনির্দেশনা না দেওয়ায়, সেপ্টেম্বর মাসে সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এর ফলে স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

ক্রিস্টোফার ওয়ালার বলেন, যদি আসন্ন তথ্য থেকে মুদ্রাস্ফীতির চাপ কমে আসার বিষয়টি নিশ্চিত হয়, তবে তিনি যুক্তি দেবেন যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া, প্ল্যাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭৭ দশমিক ৩৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৭ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকার বললেন ‘জিএম তো নেই’ এমপি নজরুলের নাম দেখে, সংসদে উঠল হাসির রোল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


স্পিকার বললেন ‘জিএম তো নেই’ এমপি নজরুলের নাম দেখে, সংসদে উঠল হাসির রোল

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে তখন দিনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব চলছিল। স্পিকার টেবিলের নথিপত্র দেখে তারকাচিহ্নিত প্রশ্নটি উত্থাপনের জন্য সাংসদের নাম ধরে ডাকলেন। কিন্তু নির্ধারিত আসনে কাউকে না পেয়ে কিছুটা কৌতুক মেশানো কণ্ঠে বলে উঠলেন, ‘জিএম তো নেই!’ স্পিকারের এমন প্রতিক্রিয়া ও মুচকি হাসিতে এক মুহূর্তের জন্য গমগম করে উঠল পুরো সংসদ কক্ষ। উপস্থিত অন্য সাংসদরা হেসে উঠলেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে এই ঘটনা ঘটে। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) অনুপস্থিত থাকায় সংসদ কক্ষে উত্থাপিত হতে পারেনি তার নির্ধারিত লিখিত প্রশ্নটি।

অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রশ্নোত্তর পর্বে জি এম নজরুল ইসলামের ডাক পড়লে তিনি অনুপস্থিত থাকায় স্পিকার রসিকতা করে মন্তব্যটি করেন। স্পিকার জানান, সংসদ সদস্য কক্ষে উপস্থিত না থাকায় নিয়ম অনুযায়ী তার প্রশ্নটি সংসদে আনুষ্ঠানিক প্রস্তাব হিসেবে উত্থাপিত বলে গণ্য হচ্ছে না।

সাংবাদিকদের হাতে আসা প্রশ্নোত্তরের লিখিত কপি থেকে জানা যায়, সংসদ সদস্য জি এম নজরুলের লিখিত প্রশ্নটি ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে। প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল—দেশে বর্তমানে শ্রম আদালতের সংখ্যা কত, এগুলো কোথায় অবস্থিত এবং বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিতে সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে।

সংসদ সদস্যের অনুপস্থিতির কারণে মন্ত্রী উত্তরটি মৌখিকভাবে পাঠ করার সুযোগ না পেলেও কপির তথ্য অনুযায়ী জানা যায়, বর্তমানে দেশে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল এবং ১৪টি শ্রম আদালতসহ মোট ১৫টি আদালত কার্যকর রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহে ছড়িয়ে রয়েছে এই বিচারিক কাঠামো।

অধিবেশনের সাধারণ রুটিনকাজের মধ্যে হঠাৎ এই অনভিপ্রেত ঘটনা কিছুটা সময় হাল্কা পরিবেশ এনে দেয় সংসদ কক্ষে। বৈঠক শেষে সংসদ সদস্যের উপস্থিত না থাকার বিষয়ে সংশ্লিষ্ট কারো মন্তব্য পাওয়া যায়নি।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%