প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সম্প্রতি ঘটে যাওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাস সেখানে অবস্থানরত প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুয়েতে সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলার কারণে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অপ্রয়োজনীয় চলাফেরা পরিহার করতে এবং বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হচ্ছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের সব ধরনের সামরিক স্থাপনার আশপাশে না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে কুয়েত সরকারের আইনকানুন এবং নিরাপত্তা নির্দেশনাবলি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে যেকোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার প্রত্যক্ষ দৃশ্য বা ভিডিও ধারণ থেকে প্রবাসীদের সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে না।
জরুরি সহায়তার প্রয়োজন হলে প্রবাসীদের সুবিধার্থে তিনটি হটলাইন নম্বর (+৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১) এবং নির্দিষ্ট ই-মেইল ঠিকানা (mission.kuwait@mofa.gov.bd) চালু করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন