ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষি জমিতে মাছ চাষের নামে মাটি কাটার অভিযোগে অভিযান


কৃষি জমিতে মাছ চাষের নামে মাটি কাটার অভিযোগে অভিযান

চাঁদপুর, ২২ অক্টোবর, ২০২৬ : সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে প্রায় ৪শ’ একর কৃষি জমি দখল করে মাছ চাষের নামে মাটি কেটে বিক্রির অভিযোগে আজ একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের মুখদ্দি ও তালতাতলী এলাকার সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে এই অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের সময় একটি ভেকু জব্দ করা হয় এবং ঝিলে চাষ করা মাছ নদীতে অবমুক্ত করা হয়।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র ৪০ থেকে ৫০টি ঝিল তৈরি করে পৈতৃক সম্পত্তিসহ কৃষি জমি দখল করেছে। অভিযোগ রয়েছে যে, এসব জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করা হয়েছে। জমির মালিকদের বাধা দিতে গেলে তাদের হুমকি ও মারধরের শিকার হতে হয়েছে।

আরও পড়ুন: কুবি শিক্ষকপুত্র অপ্রতিম হত্যা: ৩১ দিনে চারজনের বিরুদ্ধে চার্জশিট

জমির মালিক মো. নুরুল ইসলাম রাঢ়ী জানান, তাদের পূর্বপুরুষরা এসব জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করতেন। তবে, একটি চক্র ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখল করে মাটি কেটে বিক্রি করছে। অন্য এক জমির মালিক ইদ্রিস আলী জানান, মুখদ্দি এলাকায় তার পৈতৃক ২২ একর জমি রয়েছে এবং সেখানে মাটি কাটায় বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা বাসস’কে বলেন, প্রায় ৪শ’ একর জমিতে একটি চক্র পুকুর খনন করে আসছিল। এর আগে প্রায় ৪০ বার অভিযান চালিয়ে ভেকু বিনষ্ট করা হলেও তারা কার্যক্রম বন্ধ করেনি। দুর্গম এলাকা ও নদীর উত্তাল পরিস্থিতির কারণে অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়ে।

এ ঘটনায় ইতোমধ্যে তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে প্রায় ৪৮ জনকে আসামি করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে।

সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বাসস’কে বলেন, নদীর ওপার থেকে এসে একটি চক্র আবাদি ও সরকারি খাস জমিতে অবৈধ কার্যক্রম চালাচ্ছে। প্রশাসনের অভিযান শেষে তারা আবারও একই কাজে ফিরে আসে। এভাবে চলতে থাকলে কৃষি জমি কমে যাবে। তিনি বলেন, জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তিনি আরও জানান, সরকারি বিধিবিধান অনুসরণ করে এলাকার ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্ত দেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে এলাকায় সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: রুমিন ফারহানার সঙ্গে থানার ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, ‘আওয়ামী লীগের চোর’ বললেন তিনি

অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম, জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, যুবদলের নেতাসহ প্রশাসনের কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ইতিহাসে প্রথমবার ৩৩,৮৫১ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


দেশের ইতিহাসে প্রথমবার ৩৩,৮৫১ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথমবার কোনো ধরনের ঘটনা ছাড়াই ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন সম্পন্ন হয়েছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে রংপুর, রাজশাহী এবং চট্টগ্রামের তিনটি ভিন্ন অঞ্চলে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

আজ বৃহস্পতিবার বগুড়ার হোটেল মম-ইনের অডিটরিয়ামে বাংলাদেশ প্রতিদিনের আয়োজনে অনুষ্ঠিত ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম।

 

মীর শাহে আলম বলেন, পূর্ববর্তী নির্বাচনে একটি গোষ্ঠী হিন্দু ধর্মের ভাইদের পকেটের লোক মনে করেছিল। কিন্তু তারা আমাদের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে এবং আমাদের বিশ্বাস করেছে। সেই বিশ্বাসের ফলস্বরূপ সারা বাংলাদেশে প্রায় ১২০০ অতিরিক্ত পূজামণ্ডপে দুর্গোৎসব পালিত হয়েছে। এটি আমাদের জন্য একটি কাঙ্ক্ষিত বিষয়। তারা আমাদের প্রতি আস্থা রেখেছে এবং সেই আস্থা ও বিশ্বাসের মূল্য তারেক রহমানের জনগণের সরকার হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আমরা দিতে সক্ষম হয়েছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশাসন এবং বিএনপির সদস্যরা একত্রে পূজামণ্ডপগুলোকে পাহারা দিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশে এই বড় দুর্গোৎসব সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতটি ইসলামী দলের সমন্বয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


সাতটি ইসলামী দলের সমন্বয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’

সাতটি ইসলামী দল একত্রে কাজ করার বিষয়ে একমত হয়ে ‘সমমনা ইসলামী জোট’ প্রতিষ্ঠা করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।

এই জোটে অন্তর্ভুক্ত রয়েছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানিয়েছেন, সমমনা ইসলামী দল’ প্লাটফর্মে সাতটি ইসলামী দল একত্রে কাজ করার বিষয়ে একমত হয়েছে। যেসব দল অন্য জোটে রয়েছে, তারা সেই জোট ত্যাগ করে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্লাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে।

সাজিদুর রহমান আরও বলেন, হেফাজতে ইসলাম দেশের, জাতির এবং ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য ভূমিকা পালন করছে। তবে নিজেদের নির্দলীয় অবস্থান বজায় থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কীর্তিনাশা নদী থেকে ৩ বছরের অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


কীর্তিনাশা নদী থেকে ৩ বছরের অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কীর্তিনাশা নদী থেকে আনুমানিক ৩ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পশ্চিম ভাষানচর এলাকায় চান মিয়া হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে নদীর দক্ষিণ তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আংগারিয়া ইউনিয়নের পশ্চিম ভাষানচরের চান মিয়া হাওলাদারের বাড়ির পশ্চিম পার্শ্বে কীর্তিনাশা নদীর দক্ষিণ পাশে নদীর পাড়ে এক শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখা যায় স্থানীয়দের। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে আংগারিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান জানান, খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল সম্পন্ন করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহত শিশুর নাম ও পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যার বিচার দাবি করে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেছে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) জেলা শাখা।

মানববন্ধনের সভাপতিত্ব করেন আরজেএফ নেত্রকোনা জেলা শাখার সভাপতি সুজাদুল ইসলাম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এরশাদুল হক। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শ্যামলেন্দু পাল, এবং আরজেএফের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম প্রমুখ।

হায়দার জাহান চৌধুরী মন্তব্য করেন, অতীতে সাংবাদিক সাগর-রুনির মতো চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার না হওয়ার নজির রয়েছে। তিনি জানান, এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের অবিলম্বে বেরিয়ে আসতে হবে।

বক্তারা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকেরা হত্যার শিকার হলে এবং বিচার না হলে, এমন পরিস্থিতি কোনোভাবেই চলতে পারে না। তারা দাবি করেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন

বোয়ালখালীতে আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

অন্যদিকে, আজ সকালে সাংবাদিক লুৎফুজ্জামানের গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার সুনই এলাকায়ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দশধার-পোগলা সড়কের সুনই ফকিরবাড়ি মোড় এলাকায় আলিফের পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে আলিফের বড় ভাই শহিদুল ইসলাম ফকির জানান, তার ভাই সীমান্তের বিভিন্ন অপরাধ নিয়ে লেখালেখি করতেন। তিনি মনে করেন, এই কারণেই দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে।

তিনি বলেন, ‘আমি তো আর আমার ভাইকে কোনো দিন ফিরে পাব না। যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এর আগে ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্রাইল বাজারসংলগ্ন তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন এই সংবাদকর্মী।

হত্যাকাণ্ডের পরদিন নিহত আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%