ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের ইতিহাসে প্রথমবার ৩৩,৮৫১ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব


দেশের ইতিহাসে প্রথমবার ৩৩,৮৫১ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথমবার কোনো ধরনের ঘটনা ছাড়াই ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন সম্পন্ন হয়েছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে রংপুর, রাজশাহী এবং চট্টগ্রামের তিনটি ভিন্ন অঞ্চলে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

আজ বৃহস্পতিবার বগুড়ার হোটেল মম-ইনের অডিটরিয়ামে বাংলাদেশ প্রতিদিনের আয়োজনে অনুষ্ঠিত ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম।

আরও পড়ুন: কুবি শিক্ষকপুত্র অপ্রতিম হত্যা: ৩১ দিনে চারজনের বিরুদ্ধে চার্জশিট

 

মীর শাহে আলম বলেন, পূর্ববর্তী নির্বাচনে একটি গোষ্ঠী হিন্দু ধর্মের ভাইদের পকেটের লোক মনে করেছিল। কিন্তু তারা আমাদের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে এবং আমাদের বিশ্বাস করেছে। সেই বিশ্বাসের ফলস্বরূপ সারা বাংলাদেশে প্রায় ১২০০ অতিরিক্ত পূজামণ্ডপে দুর্গোৎসব পালিত হয়েছে। এটি আমাদের জন্য একটি কাঙ্ক্ষিত বিষয়। তারা আমাদের প্রতি আস্থা রেখেছে এবং সেই আস্থা ও বিশ্বাসের মূল্য তারেক রহমানের জনগণের সরকার হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আমরা দিতে সক্ষম হয়েছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশাসন এবং বিএনপির সদস্যরা একত্রে পূজামণ্ডপগুলোকে পাহারা দিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশে এই বড় দুর্গোৎসব সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন: সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ বগুড়ায় পৌঁছেছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতটি ইসলামী দলের সমন্বয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


সাতটি ইসলামী দলের সমন্বয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’

সাতটি ইসলামী দল একত্রে কাজ করার বিষয়ে একমত হয়ে ‘সমমনা ইসলামী জোট’ প্রতিষ্ঠা করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।

এই জোটে অন্তর্ভুক্ত রয়েছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানিয়েছেন, সমমনা ইসলামী দল’ প্লাটফর্মে সাতটি ইসলামী দল একত্রে কাজ করার বিষয়ে একমত হয়েছে। যেসব দল অন্য জোটে রয়েছে, তারা সেই জোট ত্যাগ করে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্লাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে।

সাজিদুর রহমান আরও বলেন, হেফাজতে ইসলাম দেশের, জাতির এবং ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য ভূমিকা পালন করছে। তবে নিজেদের নির্দলীয় অবস্থান বজায় থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কীর্তিনাশা নদী থেকে ৩ বছরের অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


কীর্তিনাশা নদী থেকে ৩ বছরের অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কীর্তিনাশা নদী থেকে আনুমানিক ৩ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পশ্চিম ভাষানচর এলাকায় চান মিয়া হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে নদীর দক্ষিণ তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আংগারিয়া ইউনিয়নের পশ্চিম ভাষানচরের চান মিয়া হাওলাদারের বাড়ির পশ্চিম পার্শ্বে কীর্তিনাশা নদীর দক্ষিণ পাশে নদীর পাড়ে এক শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখা যায় স্থানীয়দের। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে আংগারিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান জানান, খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল সম্পন্ন করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহত শিশুর নাম ও পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যার বিচার দাবি করে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেছে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) জেলা শাখা।

মানববন্ধনের সভাপতিত্ব করেন আরজেএফ নেত্রকোনা জেলা শাখার সভাপতি সুজাদুল ইসলাম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এরশাদুল হক। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শ্যামলেন্দু পাল, এবং আরজেএফের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম প্রমুখ।

হায়দার জাহান চৌধুরী মন্তব্য করেন, অতীতে সাংবাদিক সাগর-রুনির মতো চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার না হওয়ার নজির রয়েছে। তিনি জানান, এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের অবিলম্বে বেরিয়ে আসতে হবে।

বক্তারা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকেরা হত্যার শিকার হলে এবং বিচার না হলে, এমন পরিস্থিতি কোনোভাবেই চলতে পারে না। তারা দাবি করেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন

বোয়ালখালীতে আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

অন্যদিকে, আজ সকালে সাংবাদিক লুৎফুজ্জামানের গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার সুনই এলাকায়ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দশধার-পোগলা সড়কের সুনই ফকিরবাড়ি মোড় এলাকায় আলিফের পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে আলিফের বড় ভাই শহিদুল ইসলাম ফকির জানান, তার ভাই সীমান্তের বিভিন্ন অপরাধ নিয়ে লেখালেখি করতেন। তিনি মনে করেন, এই কারণেই দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে।

তিনি বলেন, ‘আমি তো আর আমার ভাইকে কোনো দিন ফিরে পাব না। যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এর আগে ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্রাইল বাজারসংলগ্ন তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন এই সংবাদকর্মী।

হত্যাকাণ্ডের পরদিন নিহত আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূজা-প্রবারণা পূর্ণিমার ছুটিতে পাহাড়ে পর্যটকের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


পূজা-প্রবারণা পূর্ণিমার ছুটিতে পাহাড়ে পর্যটকের ঢল

দুর্গাপূজা ও মারমা সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমার ছুটির কারণে পর্যটকরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে বান্দরবানে ভিড় করছেন। এই দুই উৎসবের ফলে পাহাড়ি জেলা বান্দরবান এখন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপ্রেমীরা আসছেন পাহাড়ের বুক চিরে মেঘের আনাগোনা, আঁকাবাঁকা পাহাড়ি পথ, সবুজ বনভূমি এবং ঝরনার সৌন্দর্য উপভোগ করতে।

মিরিঞ্জা পর্যটনে সম্ভাবনাময় হলেও, বেহাল সড়ক ও নিরাপত্তাহীনতা উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখা যায়, সেখানে পর্যটকদের উপচে পড়া ভিড়। নীলাচল, মেঘলা, চিম্বুক, নীলগিরি ও প্রান্তিক লেকের পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদ থানচি, রুমা, রোয়াংছড়ি ও আলীকদমও পর্যটকে মুখর হয়ে উঠেছে।

চাঁদের গাড়ির স্টেশনে দীর্ঘ সারি, হোটেল-রিসোর্টে কক্ষের জন্য খোঁজাখুঁজি এবং রেস্তোরাঁয় বাড়তি ব্যস্ততা—সব মিলিয়ে দীর্ঘদিনের মন্দা কাটিয়ে প্রাণ ফিরছে সেখানকার পর্যটনকেন্দ্রিক অর্থনীতিতে।

পর্যটন সংশ্লিষ্টদের ধারণা, উৎসবের ছুটিতে আবাসন, পরিবহন, খাবার, পর্যটনকেন্দ্রে প্রবেশ ফি এবং স্থানীয় পণ্য কেনাবেচা মিলিয়ে জেলায় আট কোটি থেকে ১০ কোটি টাকার বেশি আর্থিক লেনদেন হতে পারে।

পর্যটনের অপার সম্ভাবনা, বাধা কোথায়—জাবি শিক্ষার্থীদের প্রশ্ন। করোনা মহামারি, কুকি-চিনবিরোধী যৌথ অভিযান এবং নিরাপত্তাজনিত কারণে পর্যটন কার্যক্রমে দফায় দফায় বিধিনিষেধের কারণে বান্দরবানের পর্যটন খাত দীর্ঘদিন ধরে সংকটের মধ্য দিয়ে গেছে। ২০২৪ সালের এপ্রিলে ব্যাংক ডাকাতির ঘটনার পরেও পর্যটন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ে।

বিভিন্ন সময় ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে পর্যটকের আগমন কমে যায়। তবে এবার দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও প্রবারণা পূর্ণিমা ঘিরে সেই স্থবিরতা কাটিয়ে ওঠার আশাবাদ দেখা দিয়েছে।

পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা জানান, করোনা পরবর্তী সময়ে এবারই প্রথম জেলা শহরসহ বিভিন্ন উপজেলার হোটেল-মোটেল ও রিসোর্টে এমন ব্যাপক বুকিং দেখা যাচ্ছে।

আরো পড়ুন

সাইংপ্রার ঝর্ণাধারায় অলস দুপুর বিকেল বেলায়। জেলা হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জানান, জেলা শহর এবং রুমা, থানচি, আলীকদম ও লামা উপজেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ২৫০টি হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। এসব প্রতিষ্ঠানে একসঙ্গে প্রায় ১৩ থেকে ১৪ হাজার পর্যটকের রাত যাপনের ব্যবস্থা রয়েছে।

জসীম উদ্দিন বলেন, দীর্ঘদিন পর এবার প্রায় সব পর্যটন এলাকার আবাসনপ্রতিষ্ঠানে শতভাগ বুকিং হয়েছে। ফলে নতুন করে আসা অনেক পর্যটককে কক্ষ দেওয়া সম্ভব হচ্ছে না। টানা ছুটির সুফল শুধু জেলা শহরের ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; জেলার দুর্গম এলাকার স্থানীয় গাইড, নৌকার মাঝি, পরিবহন শ্রমিক এবং পাহাড়ি পাড়ার ছোট কটেজের মালিকরাও উপকৃত হবেন।

জসীম উদ্দিন আরো জানান, পর্যটকদের এই আগমন স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে পর্যটকের চাপ বাড়ার সুযোগে কিছু যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যাচ্ছে। এ ক্ষেত্রে ভাড়া নিয়ন্ত্রণ ও পর্যটকদের সঙ্গে দায়িত্বশীল আচরণ জরুরি।

আরো পড়ুন

দেশের ইতিহাসে এই প্রথম শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত। মেঘলা পর্যটন মোটেলের ব্যবস্থাপক মো. শোয়েব জানান, ৩১ অক্টোবর পর্যন্ত তাদের মোটেলের কোনো কক্ষ খালি নেই। এখনো প্রতিদিন কক্ষের জন্য যোগাযোগ করছেন পর্যটকরা, কিন্তু বুকিং পূর্ণ থাকায় নতুন করে কাউকে দেওয়া সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার সকাল থেকেই বান্দরবান শহরের চাঁদের গাড়ির স্টেশন ছিল পর্যটকদের অন্যতম ব্যস্ততম জায়গা। নীলগিরি, চিম্বুক, থানচি, রুমা ও অন্যান্য পর্যটনকেন্দ্রে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন অনেক পর্যটক। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে; কেউ আবার বড় দল নিয়ে পাহাড় ভ্রমণে এসেছেন।

চাঁদের গাড়ির লাইনম্যান ফখরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রায় ৪০৯টি পর্যটকবাহী গাড়ি দেবতাকুম, নীলগিরি, চিম্বুক, রুমা ও থানচির বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

পর্যটকের চাপে পরিবহন খাতে যেমন ব্যস্ততা বেড়েছে, তেমনি বাড়তি আয়ের আশাও করছেন চালক ও গাড়ির মালিকরা। সংশ্লিষ্টদের প্রাথমিক হিসাবে, ছুটির দিনগুলোতে পর্যটক পরিবহন থেকে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ব্যবসা হতে পারে। রুট ও গাড়ির ধরন অনুযায়ী চাঁদের গাড়ি ও রিজার্ভ সিএনজির ভাড়া চার হাজার থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত উঠছে বলে জানান তারা।

এদিকে, পর্যটকের ভিড় বাড়ায় বান্দরবানের পর্যটনকেন্দ্র ও পাহাড়ি সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পুলিশ, নিরাপত্তা বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি ও টহল বাড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলা পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পর্যটকদের ভ্রমণ নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পর্যটনকেন্দ্রগুলোর পাশাপাশি পাহাড়ি সড়কেও নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) গোপা বিশ্বাস বলেন, দুর্গাপূজার পরপরই বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা উৎসব থাকায় এবার পর্যটকদের আগ্রহ বেড়েছে। ২৫ থেকে ২৭ অক্টোবর মারমা বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা উৎসব ঘিরেও পর্যটকরা বান্দরবানে আসবেন বলে আশা করা হচ্ছে।

সাপ্তাহিক ছুটি থাকায় অক্টোবরের শেষ পর্যন্ত পর্যটকদের ভিড় অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন এই কর্মকর্তা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%