প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথমবার কোনো ধরনের ঘটনা ছাড়াই ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন সম্পন্ন হয়েছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে রংপুর, রাজশাহী এবং চট্টগ্রামের তিনটি ভিন্ন অঞ্চলে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
আজ বৃহস্পতিবার বগুড়ার হোটেল মম-ইনের অডিটরিয়ামে বাংলাদেশ প্রতিদিনের আয়োজনে অনুষ্ঠিত ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম।
মীর শাহে আলম বলেন, পূর্ববর্তী নির্বাচনে একটি গোষ্ঠী হিন্দু ধর্মের ভাইদের পকেটের লোক মনে করেছিল। কিন্তু তারা আমাদের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে এবং আমাদের বিশ্বাস করেছে। সেই বিশ্বাসের ফলস্বরূপ সারা বাংলাদেশে প্রায় ১২০০ অতিরিক্ত পূজামণ্ডপে দুর্গোৎসব পালিত হয়েছে। এটি আমাদের জন্য একটি কাঙ্ক্ষিত বিষয়। তারা আমাদের প্রতি আস্থা রেখেছে এবং সেই আস্থা ও বিশ্বাসের মূল্য তারেক রহমানের জনগণের সরকার হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আমরা দিতে সক্ষম হয়েছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশাসন এবং বিএনপির সদস্যরা একত্রে পূজামণ্ডপগুলোকে পাহারা দিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশে এই বড় দুর্গোৎসব সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন