ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘আবুবকর সিদ্দিক (রা.)-এর নবীপ্রেম সবার শীর্ষে’


‘আবুবকর সিদ্দিক (রা.)-এর নবীপ্রেম সবার শীর্ষে’

রাউজানের উত্তরে সর্ত্তা হজরত মাওলানা রৃমজান আলী জামে মসজিদে খলিফাতুর রাসুল হজরত সৈয়্যিদেনা আবু বক্কর সিদ্দিক (রা.)-এর ওফাত দিবস স্মরণে ও হুজুর গাউসে পাকের মাসিক গেয়ারভি শরিফ মাহফিলে বক্তারা উল্লেখ করেছেন যে, খলিফাতুর রাসুল হজরত সৈয়্যিদেনা আবু বক্কর সিদ্দিক (রা.)-এর নবীপ্রেম এবং মহান আল্লাহ ও রাসুলে পাকের প্রতি মুহাব্বত সবার ওপরে এবং সকলের শীর্ষে অবস্থান করে।

বক্তারা বলেন, তিনি ইসলামের জন্য সর্বাধিক অবদান রেখে আল্লাহ রাসুলের নৈকট্য লাভে সক্ষম হয়েছেন। তাঁর আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে সকল মুসলিম নর-নারী নবীপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দ্বীনি ইসলামের বিধিবিধান, তাহজিব-তামাদ্দুন, শরিয়তের ফয়সালা ও নিয়মকানুন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে গড়ে তুলতে হবে। বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মহান চার খলিফার আদর্শ বাস্তবায়নে সকল নবীপ্রেমিক সুন্নি মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান।

হুজুর গাউসে পাকের কাদেরিয়া তরিকার খেদমত ও শাহিন শাহে সিরিকোটের দ্বীনি মিশনের খেদমত করে সকলকে দুনিয়া ও আখেরাতে মুক্তির পথ সুগম করার কাজে নিয়োজিত হতে হবে। বক্তারা নিত্যনতুন বিভিন্ন নামে আবির্ভূত বাতিল ফেরকা এবং মহান সাহাবায়ে কেরাম বিদ্বেষীদের চক্রান্ত ও ষড়যন্ত্র সম্পর্কে সকল নবী ও অলিপ্রেমিক মুসলমানদের সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা দেশের জনগণ তথা মুসলমান সমাজকে সজাগ দৃষ্টি রাখতে বলেন, বিশেষ করে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। বর্তমান সুন্নি আলেমদের প্রতি সরকারের বৈষম্য না করার দাবি জানান বক্তারা।

আরও পড়ুন: দোয়া কবুল হচ্ছে না, কীভাবে সঠিকভাবে দোয়া করা উচিত?

শনিবার (২১ নভেম্বর) রাতে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন লেখক-গবেষক, খোলাফায়ে আওলাদে মাইজভান্ডারীর শাহাজাদা সৈয়্যদ মাওলানা মুহাম্মদ আলী আকবর তৈয়্যবী (মা.জি.আ.)। এতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান হলদিয়া ইউনিয়ন শাখার দাওয়াতে খায়ের সম্পাদক খতিব মাওলানা মোহাম্মদ জুনায়েদ কাদেরী, খতিব মাওলানা মোহাম্মদ ইউসুফ তৈয়বী, মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ কপিল উদ্দিন, খতিব মাওলানা মুহাম্মদ রাশেদ রেজা কাদেরী, আলহাজ্জ মাওলানা মোহাম্মদ সোলাইমান চৌধুরী, আছছুফফাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা তাজ মোহাম্মদ রেজভী, মোহাম্মদ আবু তাহের, কনটেন্ট ক্রিয়েটর মাওলানা মোহাম্মদ নুরুল আলম আজমীর, মোহাম্মদ রায়হান উদ্দিন আহমেদ, মোহাম্মদ রাজা মিয়া, মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সোহাগ, মোহাম্মদ ইসমাইল সওদাগর, মোহাম্মদ রায়হান উদ্দিন চৌধুরী, মোহাম্মদ লোকমান হাকিম, মোহাম্মদ ওসমান গনী ফোরকান, মোহাম্মদ আবু বক্কর বিন রফিক, মোহাম্মদ ইরফান উদ্দিন ঈসান, মোহাম্মদ আরভি, এস এম মেহরাজ শরিফ এবং সৈয়্যদ মুহাম্মদ মঈন রেজা হাসনাইন প্রমুখ।

পরে মিলাদ-কিয়াম ও দেশ-মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব অর্থনীতির স্বার্থে ইরানের সঙ্গে শান্তিচুক্তি জরুরি: পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ এম


বিশ্ব অর্থনীতির স্বার্থে ইরানের সঙ্গে শান্তিচুক্তি জরুরি: পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে চাপ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য দ্রুত যুদ্ধবিরতি এবং শান্তিচুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি সতর্ক করে বলেছেন, যদি সংঘাতের সমাধান না হয়, তবে এর অর্থনৈতিক ক্ষতি ক্রমশ বাড়তে থাকবে এবং আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব পড়বে।

শনিবার (২১ নভেম্বর) তুরস্কের টিজিআরটি হাবারকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন হাকান ফিদান। তিনি উল্লেখ করেন, যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপ অনেক দেশের জন্য প্রতিদিন আরও কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতি শেষ পর্যন্ত ভয়াবহ অর্থনৈতিক পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

ফিদান বলেন, ‘যুদ্ধ এবং এর সমাধান না হওয়ার কারণে যে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে, তা অনেক দেশের জন্য প্রতিদিন আরও কঠিন হয়ে উঠছে। পরিস্থিতি ক্রমেই অত্যন্ত ধ্বংসাত্মক প্রভাবের দিকে যাচ্ছে।’

তিনি আশা প্রকাশ করেন যে, চলমান কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে এবং একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। এ জন্য তুরস্কও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলে বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সংকটের প্রভাব কিছুটা হলেও কমানো সম্ভব হবে।

এদিকে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ফিদান। তবে তিনি মনে করেন, এই প্রক্রিয়া বর্তমানে অচলাবস্থার মধ্যে রয়েছে।

তিনি জানান, সংকট নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা এখনও চলছে। সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। সাক্ষাৎকারে ইরানকে ঘিরে বিরোধ নিষ্পত্তির জন্য দুটি পৃথক কূটনৈতিক কাঠামোর কথাও তুলে ধরেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

ফিদানের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচিসংক্রান্ত বিরোধ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কাঠামোর মধ্যে সমাধান করা যেতে পারে। তবে ইরানকে ঘিরে অন্যান্য আঞ্চলিক বিরোধের সমাধান বাইরের শক্তির পরিবর্তে সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলোকেই সরাসরি করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে আগামীকাল শুরু হচ্ছে ৩ দিনব্যাপী রাস পূর্ণিমা উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ এম


সুন্দরবনে আগামীকাল শুরু হচ্ছে ৩ দিনব্যাপী রাস পূর্ণিমা উৎসব

খুলনা, ২১ নভেম্বর, ২০২৬ : আগামীকাল সুন্দরবনের দুবলার চরে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। এই উৎসবে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা আসবেন।

বন বিভাগের তথ্য অনুযায়ী, পুণ্যার্থীরা আগামীকাল দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান জানান, ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসবে অংশ নিতে পুণ্যার্থীদের যাতায়াতের জন্য বন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে। উৎসবটি ২৪ নভেম্বর শেষ হবে।

তিনি আরও বলেন, এই তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের জন্য উন্মুক্ত থাকবে। গত তিন দিন ধরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলার চরের বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে।

নির্ধারিত নদীপথের মাধ্যমে পুণ্যার্থী ও দর্শনার্থীরা লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও নৌকায় দুবলার চরে যাবেন।

পুণ্যার্থীদের যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডের টহল দল দায়িত্ব পালন করবে।

উৎসব উপলক্ষে পাঁচটি নৌপথ অনুমোদন করা হয়েছে। এগুলো হলো— বুড়িগোয়ালিনী-কোবাডাক নৌপথ : বাতুলা নদী, বল নদী, পাটকোস্টা খাল ও হংসরাজ নদী হয়ে দুবলার চর।

কয়রা-কাশিয়াবাদ নৌপথ : খাসিটানা, বাজবাজা, আরুয়া শিবসা, শিবসা নদী ও মারজাত হয়ে দুবলার চর।

নলিয়ান নৌপথ : শিবসা ও মারজাত নদী হয়ে দুবলার চর।

ঢাংমারী বা চাঁদপাই নৌপথ : তিনকোনা দ্বীপ ও পশুর নদী হয়ে দুবলার চর।

বগী-বলেশ্বর নৌপথ : সুন্দরবনের বাইরে দিয়ে সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে দুবলার চর।

হাছানুর রহমান জানান, ২২ থেকে ২৪ নভেম্বর এই তিন দিনের জন্য বন বিভাগ অনুমতিপত্র প্রদান করবে।

নির্ধারিত প্রবেশপথে সরকারি বিধি অনুযায়ী নৌযানের প্রবেশ ও নোঙর করার ফি এবং যাত্রীর সংখ্যার ভিত্তিতে অন্যান্য প্রযোজ্য ফি আদায় করা হবে। আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি জমা দিতে হবে।

প্রতিটি অনুমতিপত্রে সরকারি সিলসহ অনুমোদিত নৌপথের নাম উল্লেখ থাকবে। পুণ্যার্থীদের পাঁচটি নির্ধারিত নৌপথের যেকোনো একটি বেছে নিয়ে সেই পথ অনুসরণ করতে হবে।

২২ নভেম্বর দিনের বেলায় ভাটার সময় নৌযাত্রা শুরু করতে হবে। অনুমোদিত নৌপথে শুধু দিনের বেলায় চলাচল করা যাবে।

বন বিভাগের তল্লাশিচৌকি ছাড়া অন্য কোথাও লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। প্রতিটি নৌযানে পর্যাপ্তসংখ্যক লাইফ জ্যাকেট অথবা লাইফবয়া রাখতে হবে।

প্রতিটি নৌযানে রং বা স্টিকারের মাধ্যমে নিবন্ধন নম্বর বা ক্রমিক নম্বর এবং যাত্রী ধারণক্ষমতা প্রদর্শন করতে হবে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে টিকিট বা টোকেন দেওয়া হবে, যা অবস্থানকালে সঙ্গে রাখতে হবে।

সব নৌযানকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে রিপোর্ট করতে হবে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

উৎসব চলাকালে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র বহন বা ব্যবহার নিষিদ্ধ করেছে বন বিভাগ। হরিণ ধরার ফাঁদ, গাছ কাটার কাজে ব্যবহৃত দড়ি, কুড়াল ও করাতসহ অবৈধ সামগ্রী রাখলেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচসহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকসামগ্রী বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নৌযানে ও পুণ্যস্নানের স্থানে মাইক্রোফোনে উচ্চ শব্দে গান বাজানো, পটকা ফোটানো, আতশবাজি পোড়ানো এবং শব্দদূষণ সৃষ্টি করে এমন অন্যান্য কর্মকাণ্ডও নিষিদ্ধ।

সুন্দরবনে প্রবেশের সময় পুণ্যার্থীদের মূল এনআইডি কার্ড অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সনদ সঙ্গে রাখতে হবে।

ডিএফও সব পুণ্যার্থীকে সংশ্লিষ্ট বন স্টেশনে নির্ধারিত ফি পরিশোধ এবং নিরাপদ ও পরিবেশবান্ধবভাবে উৎসব উদযাপনের জন্য নির্ধারিত নৌপথ ও অন্যান্য নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।

গত ৮ নভেম্বর খুলনায় পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইনে মার্কিন ঘাঁটি ও শিল্পকারখানায় ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ এম


বাহরাইনে মার্কিন ঘাঁটি ও শিল্পকারখানায় ইরানের হামলা

ইরান বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি ও একটি বেসামরিক শিল্পকারখানায় হামলা চালিয়েছে। শনিবার (২১ নভেম্বর) শিল্পকারখানাটিতে হামলার পর আগুন লেগে যায়। তবে বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে যে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, তারা মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, একটি বেসামরিক শিল্পকারখানায় হামলার পর আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা কাজ করেন। তবে হামলার শিকার কারখানাটির অবস্থান বা উৎপাদন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর ধোঁয়া উঠতে দেখেছেন। সিত্রা দ্বীপে বেশ কিছু শিল্পকারখানা রয়েছে, যার মধ্যে রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারও রয়েছে। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেনি যে হামলার শিকার কারখানাটি সিত্রা দ্বীপে অবস্থিত কি না।

এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিল। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক বলে ঘোষণা করা হয়, তবে আবারও সতর্কবার্তা জারি করা হয়।

এদিকে, বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে। এসব হামলার সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, তেহরান দেশটির বিরুদ্ধে ‘পরিকল্পিত শত্রুতামূলক আচরণ’ অব্যাহত রেখেছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনে অবস্থিত আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে। ইরানের দাবি, দেশটির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসন ও বারবার লঙ্ঘনের জবাবে এ হামলা করা হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

এদিকে, শনিবার ভোরে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় ওমানের খাসাব উপকূলের কাছে দুটি তেলবাহী ট্যাংকারে পৃথক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, একটি ট্যাংকারের পেছনের অংশে এবং অন্যটির ইঞ্জিনকক্ষে অজ্ঞাত বস্তু আঘাত হানে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুটি ঘটনার সঙ্গে একই জাহাজ জড়িত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘাত ছড়িয়ে পড়েছে। উপসাগরীয় আরব দেশগুলোও এ সংঘাতের প্রভাবের মধ্যে পড়েছে। বাহরাইনে সর্বশেষ হামলার ঘটনা আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের জন্য জলবায়ু তহবিলে ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ এম


বাংলাদেশের জন্য জলবায়ু তহবিলে ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত

বিশ্বব্যাপী জলবায়ু তহবিলে অনুদানের পরিমাণ হ্রাস পাওয়ার পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে কপ-৩১ জলবায়ু সম্মেলন থেকে। সম্মেলনে অংশগ্রহণ করে বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়নের সুযোগ নিশ্চিত করেছে। পাশাপাশি, আরও ২০ মিলিয়ন ডলারের অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এ তথ্য প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ জানিয়েছেন।

রোববার (২২ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।

ড. সাইমুম পারভেজ উল্লেখ করেন, কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ এবং ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জলবায়ু-সংক্রান্ত দাবিগুলো জোরালোভাবে উপস্থাপন করা সম্ভব হয়েছে। এর ফলে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) ও গ্লোবাল শিল্ড থেকে প্রায় ৬০ মিলিয়ন ডলারের অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া, আরও ২০ মিলিয়ন ডলারের অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি জানান, গ্লোবাল শিল্ডের আওতায় বাংলাদেশ ৩০ মিলিয়ন ইউরো অনুদান পাওয়ার সুযোগ তৈরি করেছে। এই অর্থ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলা এবং দেশের আর্থিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে ব্যবহার করা হবে। অন্যদিকে, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের (সিআইএফ) আওতায় জলবায়ুসহিষ্ণু উন্নয়ন ও অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য আরও অর্থায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। এই অর্থায়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেটেও যুক্ত হয়েছে। ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও পুনরুদ্ধার, উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা এবং কার্বন নিঃসরণ কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বিশেষ সহকারী। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়নে অনুদান কমে যাওয়ার পরিস্থিতিতে বাংলাদেশের এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ।

এদিকে, প্রেস ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ড. সাইমুম পারভেজ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, দলটি এখন আর রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হওয়ার অবস্থানে নেই; বরং জনবিচ্ছিন্ন একটি ‘কাল্টে’ পরিণত হয়েছে।

গণহত্যার পরও দলটির মধ্যে অনুশোচনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই বলেও জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ।

ড. সাইমুম পারভেজ আরও বলেন, অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে বিচারের আওতায় আনা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%