ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দান করলেই সওয়াব পাওয়া যায়? জানুন দানের গুরুত্ব ও শর্তসমূহ


দান করলেই সওয়াব পাওয়া যায়? জানুন দানের গুরুত্ব ও শর্তসমূহ

ইসলামে দান-সদকা একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত। অসহায়, দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্বই নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

পবিত্র কোরআনে দানশীলদের প্রশংসা করা হয়েছে এবং মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহিত করা হয়েছে। তবে, দান করার পর পূর্ণ প্রতিদান পাওয়ার নিশ্চয়তা নেই। দানের ক্ষেত্রে যদি নিয়তের অসততা, লোক দেখানো মনোভাব, দান করে খোঁটা দেওয়া কিংবা গ্রহীতাকে কষ্ট দেওয়ার মতো আচরণ করা হয়, তাহলে মানুষের দানের সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং, দানের ফজিলত অর্জনের পাশাপাশি দানের প্রতিদান নষ্ট হওয়ার কারণগুলো সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

১. প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করা

আরও পড়ুন: দোয়া কবুল হচ্ছে না, কীভাবে সঠিকভাবে দোয়া করা উচিত?

ইসলাম মানুষকে দানশীল হতে উৎসাহিত করেছে। তবে নফল দান করতে গিয়ে নিজের এবং পরিবারের প্রয়োজনকে উপেক্ষা করা সমর্থন করে না। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন,

আর তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে। বল, যা প্রয়োজনের অতিরিক্ত। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা কর। (সূরা বাকারা, আয়াত ২১৯)

এই আয়াত থেকে বোঝা যায়, নফল দানের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ব্যয় করাই উত্তম। নিজের পরিবার এবং অধীনস্থদের প্রয়োজন পূরণ না করে দান করা উচিত নয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘উত্তম সদকা হলো যা দান করার পরেও মানুষ অমুখাপেক্ষী থাকে। উপরের হাত নিচের হাতের চেয়ে শ্রেষ্ঠ। যাদের ভরণ-পোষণ তোমার জিম্মায়, তাদের আগে দাও।’ (সহিহ বুখারি, হাদিস ৪৯৬৪)

আরও পড়ুন: হজ-ওমরাহে গিয়ে গহনা কেনা ও পরার বিধান তুলে ধরা হলো

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ, মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ, মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালানের সময় জামালপুরের সীমান্তে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে।

রোববার (২২ নভেম্বর) ভোরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে গরুগুলো জব্দ করেন।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী ১০৪৭ পিলারের কাছে মেকুরআলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালান করা হচ্ছিল। এ কারণে জামালপুর ৩৫ বিজিবির সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। অভিযানে ৭টি গরু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, "আমরা নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১৯

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১৯

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, খুলনা বিভাগে ১৭৪ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং বরিশাল বিভাগে ১৬৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যুর পর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৫ হাজার ৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা ব্যাংকের সব সেবা ২৪ থেকে ২৮ নভেম্বর বন্ধ থাকবে কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


পদ্মা ব্যাংকের সব সেবা ২৪ থেকে ২৮ নভেম্বর বন্ধ থাকবে কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে

কোর ব্যাংকিং সিস্টেমের উন্নয়ন (আপগ্রেডেশন) লক্ষ্যে পদ্মা ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা প্রায় চার দিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক রোববার ব্যাংকটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২৪ নভেম্বর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে ২৮ নভেম্বর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পদ্মা ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে ব্যাংকটির সকল শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি চেক, ইএফটি, আরটিজিএস ও এনপিএসবি লেনদেন, ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পিওএস, এটিএম, ই-কমার্স এবং ইন্টারনেট ব্যাংকিং সেবাগুলোও বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীনে এ অনুমতি প্রদান করেছে। পদ্মা ব্যাংকের কোর ব্যাংকিং ব্যবস্থা উন্নয়ন ও আধুনিকায়নের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিগ্যাল এইডের মাধ্যমে ২ লাখ ৭৩ হাজার ২৩৯ মামলা নিষ্পত্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


লিগ্যাল এইডের মাধ্যমে ২ লাখ ৭৩ হাজার ২৩৯ মামলা নিষ্পত্তি

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের (লিগ্যাল এইড) মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবায় (এডিআর) ২ লাখ ৭৩ হাজার ২৩৯ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এই তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে সরকারি খরচে আইনি সহায়তার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে জানানো হয়েছে, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এডিআর-এ ২ লাখ ৭১ হাজার ১৪৫টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ২০৯৪টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের আওতায় দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, এবং সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’) কারাবন্দিদের এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।

দেশের আর্থিকভাবে অসচ্ছল এবং অসমর্থ বিচারপ্রার্থী জনগণের জন্য আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এই সেবা প্রদান করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%