প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুন্দরবনের রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরের দিকে নদীপথে যাত্রা করা একটি পুণ্যার্থীবাহী বোট ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর ২৯ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (২৩ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার সময় রাস পূর্ণিমা উপলক্ষে ঢাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে পুণ্যার্থীরা দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পরদিন রবিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে, বোটটি নদীতে ভাসতে শুরু করে এবং যাত্রীরা বিপদে পড়েন।
তিনি আরও জানান, এই পরিস্থিতিতে বোটে থাকা একজন পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সাহায্য চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন