ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মানিকগঞ্জে শেষ হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ কর্মসূচি


মানিকগঞ্জে শেষ হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ কর্মসূচি

মানিকগঞ্জ, ৪ জুলাই ২০২৬ : জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনের ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর কর্মসূচি আজ শেষ হলো।

এই উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ আকর্ষণীয় সঙ্গীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়েছে। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা ও ঢাকা থেকে আগত শিল্পীরা নজরুল সঙ্গীতসহ অন্যান্য গান পরিবেশন করেন।

মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াঙ্কা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেব নাথ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও নজরুল-প্রমীলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল মন্নাফ খান এবং মানিকগঞ্জ জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক শামীম বিশ্বাস।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুকে দীর্ঘদিন ধরে বলাৎকার করছিলেন শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


শিশুকে দীর্ঘদিন ধরে বলাৎকার করছিলেন শিক্ষক

চট্টগ্রামের পটিয়া এলাকায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষক এবং তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলতে থাকলেও পরে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর শনিবার (৪ জুলাই) পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম আজিজ উল্লাহ। তিনি বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুটি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া এলাকা অবস্থিত আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিভিন্ন সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এই ভুক্তভোগী শিশুটি শারীরিক সমস্যায় ভুগছিল। শুরুর দিকে পরিবারের সদস্যরা বিষয়টিকে পাইলসজনিত সমস্যা হিসেবে ধারণা করেছিলেন। তবে পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষার ফলাফল জানায় যে এটি পাইলস নয়, বরং শিশুটির সঙ্গে বলৎকারের ঘটনা ঘটে থাকতে পারে।

পরিবারের সদস্যরা শিশুটিকে এরপর এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে, শিশুটি পুরো ঘটনাটি খুলে বলে। শিশুটি জানায় যে, মাদরাসার শিক্ষক আজিজ উল্লাহ এবং আরও তিন শিক্ষার্থী গত প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে তার ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অভিযুক্তদের মধ্যে আজিজ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের থানায় হাজির হওয়ার জন্য জানানো হয়েছে। পরে আজিজ উল্লাহকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের ডেটাবেস তৈরি হবে: কৃষিমন্ত্রীর বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


কৃষি কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের ডেটাবেস তৈরি হবে: কৃষিমন্ত্রীর বক্তব্য

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ আজ শনিবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “কৃষি কার্ডের কারণে সারা দেশের কৃষকদের একটি ডেটাবেস তৈরি হবে। এর মাধ্যমে আমরা জানতে পারবো কোন অঞ্চলে কী ফসল উৎপাদন হয়। যখন কোনো এলাকায় আলু বেশি উৎপাদন হবে, তখন আমরা তাদের চাহিদা জানাতে পারবো। কৃষকেরা তখন তাদের উৎপাদন চাহিদার অনুযায়ী করতে পারবে। যোগান এবং চাহিদার মধ্যে সামঞ্জস্য থাকলে মধ্যস্বত্বভোগীরা সুবিধা করতে পারবে না।”

মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, “একেক মৌসুমে একেক সবজি বেশি উৎপাদন হয়। ফলে বেশি উৎপাদনের কারণে সেই সবজির দাম অনেক সময় কম হয়। মাঝে মাঝে দেখা যায় কৃষকের খেতে টমেটো রয়েছে, কিন্তু দাম না পাওয়ায় কৃষক তা তুলে না। কারণ ক্ষেত থেকে নিয়ে বাজারে নিতে যে খরচ সেটি পাওয়াও সম্ভব হয় না। এর ফলে কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হন।”

এজন্য সরকার ইউনিয়নে মিনি কোল্ডস্টোরেজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী যে কনসেপ্ট নিয়ে কাজ করছেন, তার আওতায় ইউনিয়নে কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে এবং এটি সোলার প্যানেলের মাধ্যমে চালিত হবে। এর ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন না।”

তিনি আরও বলেন, “দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সকলের অর্থনৈতিক অগ্রগতি জরুরি। সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যারা হতদরিদ্র কৃষক এবং যারা কৃষি ঋণে জর্জরিত, তাদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সেনবাগে ৫ প্রতিষ্ঠান পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সেনবাগে ৫ প্রতিষ্ঠান পুড়ে ছাই

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভূঁইয়াদিঘী রাস্তার মাথা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এই ঘটনায় তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং দুটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, অগ্নিকাণ্ডের কারণে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালে, প্রায় ১০টার দিকে নোয়াখালী-ফেনী চার লেন মহাসড়কের পাশে ভূঁইয়াদিঘী রাস্তার মাথা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি দোকানে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। পরে খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং দুটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- ফারুকের হোটেল, হানিফের বিসমিল্লাহ স্টোর এবং মফিজের মদিনা বেডিং। এছাড়া, মানিকের টায়ারের দোকান ও একটি চায়ের দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনবাগ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাসান মণ্ডল অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে সফল হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, তাদের প্রায় ৮ লাখ টাকার মালামাল ও ব্যবসায়িক সম্পদ আগুনে পুড়ে গেছে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছোট ভাইয়ের দা’র কোপে বড় ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


ছোট ভাইয়ের দা’র কোপে বড় ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পৈত্রিক বসতভিটার গাছ কাটাতে বাঁধা দিলে ছোট ভাই ক্ষেপে গিয়ে দা' দিয়ে কূপিয়ে বড় ভাই নুরুল ইসলাম (৫২) খুন করে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৫২) ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে। তবে নিহত নুরুল ইসলাম পরিবার থেকে আলাদা হয়ে একই ইউপির ৬ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করতেন।

ঘাতক আব্দুর রহিম (৪২) নিহতের আপন ছোট ভাই বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় মেম্বার নাছির উদ্দিন। তিনি প্রতিবেদককে জানান, শুক্রবার সকালে আব্দুর রহিম তাঁর পৈত্রিক বসতভিটায় গাছপালা বিক্রির উদ্দেশ্য কাটা শুরু করেন। এসময় বাড়ির লোকজন বড় ভাই নুরুল ইসলামকে খবর দেন। এরপর ইসলাম এসে ছোটভাইকে পৈত্রিক বসতভিটার গাছ না কাটার জন্য বাঁধা দিলে, দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এমতাবস্থায় ছোট ভাই রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাইয়ের পায়ে এলোপাতাড়ি কূপ আঘাত করেন এবং ঘাঁড়েও কূপ মারেন। এই আঘাতে নুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে, বাড়ির মহিলাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি আমরা তাৎক্ষণিক থানার অফিসার ইনচার্জকে জানিয়েছি। ঘটনার পরপরই রহিম পালিয়ে যায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ঘাতক পলাতক বলে তাৎক্ষণিক তাকে ধরা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক রহিমকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%