প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের পটিয়া এলাকায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষক এবং তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলতে থাকলেও পরে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর শনিবার (৪ জুলাই) পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম আজিজ উল্লাহ। তিনি বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
ভুক্তভোগী শিশুটি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া এলাকা অবস্থিত আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
বিভিন্ন সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এই ভুক্তভোগী শিশুটি শারীরিক সমস্যায় ভুগছিল। শুরুর দিকে পরিবারের সদস্যরা বিষয়টিকে পাইলসজনিত সমস্যা হিসেবে ধারণা করেছিলেন। তবে পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষার ফলাফল জানায় যে এটি পাইলস নয়, বরং শিশুটির সঙ্গে বলৎকারের ঘটনা ঘটে থাকতে পারে।
পরিবারের সদস্যরা শিশুটিকে এরপর এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে, শিশুটি পুরো ঘটনাটি খুলে বলে। শিশুটি জানায় যে, মাদরাসার শিক্ষক আজিজ উল্লাহ এবং আরও তিন শিক্ষার্থী গত প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে তার ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অভিযুক্তদের মধ্যে আজিজ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের থানায় হাজির হওয়ার জন্য জানানো হয়েছে। পরে আজিজ উল্লাহকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন