প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের চকরিয়ায় পৈত্রিক বসতভিটার গাছ কাটাতে বাঁধা দিলে ছোট ভাই ক্ষেপে গিয়ে দা' দিয়ে কূপিয়ে বড় ভাই নুরুল ইসলাম (৫২) খুন করে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৫২) ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে। তবে নিহত নুরুল ইসলাম পরিবার থেকে আলাদা হয়ে একই ইউপির ৬ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করতেন।
ঘাতক আব্দুর রহিম (৪২) নিহতের আপন ছোট ভাই বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় মেম্বার নাছির উদ্দিন। তিনি প্রতিবেদককে জানান, শুক্রবার সকালে আব্দুর রহিম তাঁর পৈত্রিক বসতভিটায় গাছপালা বিক্রির উদ্দেশ্য কাটা শুরু করেন। এসময় বাড়ির লোকজন বড় ভাই নুরুল ইসলামকে খবর দেন। এরপর ইসলাম এসে ছোটভাইকে পৈত্রিক বসতভিটার গাছ না কাটার জন্য বাঁধা দিলে, দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এমতাবস্থায় ছোট ভাই রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাইয়ের পায়ে এলোপাতাড়ি কূপ আঘাত করেন এবং ঘাঁড়েও কূপ মারেন। এই আঘাতে নুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে, বাড়ির মহিলাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি আমরা তাৎক্ষণিক থানার অফিসার ইনচার্জকে জানিয়েছি। ঘটনার পরপরই রহিম পালিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ঘাতক পলাতক বলে তাৎক্ষণিক তাকে ধরা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক রহিমকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন