ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিচ্ছেদের পর বিয়ে ও মাতৃত্বের খবর দিলেন মৌসুমী হামিদ


বিচ্ছেদের পর বিয়ে ও মাতৃত্বের খবর দিলেন মৌসুমী হামিদ

অভিনেত্রী মৌসুমী হামিদের জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। বিবাহ বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই একসঙ্গে বিয়ে এবং প্রথম সন্তানের আগমন নিয়ে সুখবর দিয়ে তিনি যেন ভক্তদের চমকে দিয়েছেন।

রাজধানীতে আয়োজিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মৌসুমী জানিয়েছেন, বিষয়টি এতদিন তিনি ইচ্ছাকৃতভাবেই গোপন রেখেছিলেন। বিয়ে এবং মাতৃত্বের খবর একসঙ্গে জানিয়ে তিনি সকলকে চমকে দিতে চেয়েছিলেন। নতুন এই জীবনযাত্রায় ভক্ত ও অনুরাগীদের কাছে দোয়া এবং ভালোবাসা চেয়েছেন অভিনেত্রী।

মৌসুমী আরও জানিয়েছেন, তার বর্তমান স্বামী আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে পরিচয় এবং বন্ধুত্বের বয়স প্রায় ১৪ বছর। দীর্ঘদিনের সেই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। পরবর্তী সময়ে দুজন মিলে বিয়ের সিদ্ধান্ত নেন এবং নতুন জীবন শুরু করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এরআগে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে মৌসুমীর বিয়ে হয়েছিল। কিন্তু স্বামী আবু সাইয়িদের পরকীয়ার অভিযোগের কারণে তাদের সংসার টেকেনি। চলতি বছরের শুরুতেই তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়। এর পরেই ব্যক্তিগত জীবনে নতুন করে সুখের বার্তা নিয়ে সামনে এলেন এই অভিনেত্রী।

বিনোদন জগতে মৌসুমী হামিদের যাত্রা শুরু হয়েছিল লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর তিনি ছোট পর্দায় একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন। পাশাপাশি চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী পাঁচ দিনে দেশের কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


আগামী পাঁচ দিনে দেশের কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের প্রধান নদী ও নদের পানি যেমন বৃদ্ধি পাচ্ছে। তবে, আগামী পাঁচ দিনের মধ্যে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে, এমনটি জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (৪ জুলাই) এই তথ্য জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন।

এই পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুসারে, আগামী এক দিনের মধ্যে দেশের অভ্যন্তরীণ ও সংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী এবং পরবর্তী চার দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, এবং এই নাজুক অবস্থায় অবস্থান করছে।

নদ-নদীর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী এক দিনে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়তে পারে। এরপর পরবর্তী চার দিনের মধ্যে যমুনার পানি স্থিতিশীল থাকতে পারে।

এছাড়া, গঙ্গা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি হতে পারে, এবং পরবর্তী তিন দিনের জন্য স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে, পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মা সহ দেশের সব প্রধান নদী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে। এরপর পরবর্তী দুই দিনে পানি বৃদ্ধি পেতে পারে।

চট্টগ্রাম বিভাগের মুহুরী, গোমতী ও ফেনী নদীর পানির উচ্চতা আগামী একদিন বৃদ্ধি পাবে এবং পরবর্তী দুই দিনের মধ্যে এটি দ্রুত বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, হালদা, সাঙ্গু, সেলোনিয়া ও মাতামুহুরী নদীর পানিতেও পরিবর্তন আসতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিনে হ্রাস পেতে পারে, এমন ইঙ্গিত পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ প্রতিরোধে ময়মনসিংহে ‘আর না ঝরুক শিশুফুল’ আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


ধর্ষণ প্রতিরোধে ময়মনসিংহে ‘আর না ঝরুক শিশুফুল’ আয়োজন

দেশব্যাপী শিশু কন্যা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘আর না ঝরুক শিশুফুল’ স্লোগান নিয়ে ময়মনসিংহে গান, কবিতা এবং ফুটবল খেলার সহযোগে প্রতিবাদী একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। পরম্পড়া নামে একটি সংস্কৃতিক সংগঠন নগরের চর বড়বিলা নীলের কুঠি এলাকার একটি মাঠে এই আয়োজন করে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, শিশুকন্যা ধর্ষণ ও হত্যা অব্যাহত রয়েছে। দেশব্যাপী এই ধর্ষণখেলায় পিতা-মাতা এবং সমাজে এক ভিন্নরূপের ক্রন্দনরোল চলছে। আছিয়া থেকে রামিসা, আবার রামিসা থেকে নিছামনি, এইভাবে গত চার মাসেই ধর্ষণের শিকার হয়েছে একশোর বেশি শিশুকন্যা। ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে খেলাধুলার মাধ্যমে প্রতিবাদ জানাতেই চারদিকে সবুজ নিয়ে ফুটবল খেলার আয়োজন করা হয়। পাশাপাশি আয়োজনে ধর্ষণবিরোধী গান ও কবিতারও উপস্থিতি ছিল।

শিশুরা এবং তরুণরা যে খেলাধুলায় অংশগ্রহণ করছে, এটাই যেন তাদের মধ্যে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একটি বার্তা পৌঁছে দেয়, এবং সামাজিক সচেতনতা বাড়ায়, এই উদ্দেশ্যে আয়োজনটি করা হয়। চর বড়বিলা নীলের কুঠি গ্রামের কিশোর, তরুণ ও যুবকদের নিয়ে দুটি ক্রিকেট টিম গঠন করা হয় এবং ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খোলা মাঠে ধর্ষণ ও হত্যার শিকার তিন শিশুর ছবি এবং তাদের পাশে ‘হয়তো ওরাও মাঠে থাকতো খেলা দেখতো। ওরা এখন কবরে’ এবং ‘আর না ঝরুক শিশুফুল’ স্লোগান সম্বলিত দুটি প্যানেল স্থাপন করা হয়। শুক্রবার দুপুরে গানের মধ্য দিয়ে ধর্ষণবিরোধী প্রতিবাদের কর্মকাণ্ড শুরু হয়। ‘এ মানুষ মরলে পরে বিচার হবে কার’ গানের মাধ্যমে খেলোয়াড়দের মাঠে নামার প্রস্তুতি করতে দেখা যায়। ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সাত বছরের একটি শিশুকন্যা। একটি দলে যখন খেলাধুলা চলছিল, অন্য দিকে ধর্ষণবিরোধী গান ও কবিতা পরিবেশিত হচ্ছিল। এতে উপস্থিত ছিলেন শিশু-কিশোর, এবং বয়স্ক লোকজনও।

চরবড়বিলা গ্রামের বাসিন্দা আসকর আলী জানান, চারদিকে যেভাবে ধর্ষণের খবরে আমরা কন্যা শিশুদের নিয়ে সব সময় ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা একটি নিরাপদ পরিবেশ চাই।

আয়োজনে গান পরিবেশন করেন স্থানীয় সংগীতশিল্পী খায়রুল ইসলাম (হীরক)। তিনি বলেন, চারদিকে শিশু ও নারী ধর্ষণের খবর। টিভি, পত্রিকার পাতায় এবং ফেসবুক স্ক্রল করলেই ভেসে আসে নারী ও শিশু ধর্ষণের ভয়াবহ ঘটনা। সমাজটা এভাবে এগোতে পারে না। বিকৃত সমাজের মানুষের শাস্তি অবশ্যই হওয়া উচিত।

তিনি আরও বলেন, শাস্তির পাশাপাশি এই ধরনের ঘটনা রোধে সামাজিক আন্দোলন জরুরি। যদি কোনো তরুণ বা ব্যক্তি খেলাধুলা কিংবা সংস্কৃতির সঙ্গে জড়িত থাকে, তাহলে ধর্ষণ ও মাদক গ্রহণ থেকে দূরে থাকবে। আমরা আমাদের গানে গানে আহ্বান জানাচ্ছি সমাজ থেকে ধর্ষকের নাম মুছে ফেলতে।

আয়োজক সংগঠন পরম্পরার সভাপতি শামীম আশরাফ জানালেন, আমরা চাই ধর্ষণের বিরুদ্ধে সারা দেশের মানুষ একত্রিতভাবে গর্জে উঠুক। বিশ্বকাপ ফুটবলের মৌসম শুরু হয়েছে। ফুটবল মাঠ থেকেও প্রতিবাদ ওঠুক। আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। শুধু আলোচিত ঘটনার দ্রুত বিচার নয়, বরং সকল ধর্ষণ ও হত্যার বিচার দ্রুততার সাথে করা হোক।

ধর্ষণবিরোধী ফুটবল খেলা শেষে দুই দলের মধ্যে দুটি নিম গাছের চারা বিতরণ করেন কবি আলিমুল কারিগর। তিনি বলেন, নিম গাছ প্রকৃতিতে অত্যন্ত নির্মল ও বিশুদ্ধ বায়ু দেয়। নিম গাছের বায়ুর মতো আমাদের সমাজও বিশুদ্ধ হোক এবং ধর্ষণ বন্ধ হোক এই কামনা করি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মন্তব্য করেছেন যে, জনগণের সহায়তা ছাড়া সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজ উন্নয়ন সম্ভব নয়। শনিবার (৪ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় ‘উইকেয়ার’ (WeCARE) প্রকল্পের আওতাধীন সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন কাজ সুচারুরূপে হচ্ছে কি না তা বুঝে নিতে হবে। তবে অন্যায় ভাবে চাপ দেওয়া যাবে না।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, ঠিকাদার কাজের মান যথাযথ রাখছেন কি না, তা দেখা উচিত। ঠিকাদার যে আমার আত্মীয়, বন্ধু কিংবা শহরের গণ্যমান্য ব্যক্তি বা রাজনৈতিক নেতা হোন না কেন, কাজটা ঠিকমতো হচ্ছে কি না সে বিষয়ে নজর দিতে হবে।

অন্যদিকে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, মাদকব্যবসায়ী যত প্রভাবশালীই হোক না কেন, তার এই সমাজে থাকার সুযোগ হবে না। এ ব্যাপারে কোনো আপস নেই। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থে এবং দলের ভাবমূর্তির স্বার্থে অন্যায়ের সাথে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং থাকবেও না।

তিনি আরও বলেন, যদি এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখা যায় এবং উন্নয়নের কাজ বুঝে নেওয়া যায়, তবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার ব্যবস্থা করা এবং স্কুল-কলেজ ও হাসপাতালের নতুন বিল্ডিং নির্মাণ করা অনেক সহজ হবে। এছাড়া সড়কের দুই ধারে প্রায় সাড়ে চার হাজার গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের সহযোগিতা চান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমানসহ সরকারি কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌতুক প্রথার বিরুদ্ধে যুবসমাজকে দাঁড়াতে হবে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


যৌতুক প্রথার বিরুদ্ধে যুবসমাজকে দাঁড়াতে হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে একটি ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সাত জোড়া তরুণ-তরুণীর বিয়ে এক মঞ্চে সম্পন্ন হয়েছে। যৌতুক ছাড়াই, জাঁকজমকপূর্ণ ও রাজকীয় আয়োজনে এই গণবিয়ের আয়োজন করা হয়েছে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’ দ্বারা।

শুক্রবার (৩ জুলাই) রাতে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ছয়টি মুসলিম ও একটি হিন্দু পরিবারের সাত জোড়া নবদম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বৃহৎ এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের রূপকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি যুবসমাজকে যৌতুক প্রথার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ানোর আহ্বান জানান।

মন্ত্রী বলেন, যুবসমাজ যদি নিজেই সচেতন হয়ে যৌতুকের বিরুদ্ধে এগিয়ে আসে, তবে সমাজ খুব দ্রুতই এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। তরুণদের হাত ধরেই একটি কুসংস্কারমুক্ত ও আলোকিত সমাজ গঠনের সম্ভাবনা রয়েছে।

‘আলোকিত লালমনিরহাট’-এর এই বর্ণাঢ্য আয়োজন কেবল ৭টি পরিবারের মিলন ঘটায়নি, বরং এটা সমাজ থেকে কুপ্রথা দূর করার এক অনন্য ও অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তাঁরা বলেন, যৌতুকের মতো সামাজিক ব্যাধি দূর করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি তরুণ সমাজের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

ঝলমলে আলোকসজ্জা ও বর্ণিল সাজে সজ্জিত মিলনায়তনে একই রঙের শেরওয়ানিতে বর এবং লাল শাড়িতে কনেদের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। নবদম্পতিদের পাশাপাশি তাদের স্বজনদের উপস্থিতিতে অনুষ্ঠানে হয় আনন্দঘন পরিবেশ। নবদম্পতিরা যৌতুকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং নতুন জীবনের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

আয়োজকেরা জানান, সমাজ থেকে যৌতুক প্রথা নির্মূলের বার্তা দিতেই এই ধরনের আয়োজন পরিচালনা করেছেন সংগঠনটির সদস্যরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%